চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনিয়ম-দুর্নীতির উৎস চিহ্নিত করে সমাধান করতে হবে: সাখাওয়াত হোসেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:15 অপরাহ্ন 05, সেপ্টেম্বর 2024
in বাংলাদেশ
A A
বাংলাদেশের একজন নেতা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ ও নৌ পরিবহন অধিদপ্তর পরিদর্শন করেছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং নৌ পরিবহন মন্ত্রনালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন। পরিদর্শনের পর মতবিনিময় সভায় দেশের অর্থনৈতিক উন্নয়নে স্থলবন্দর কর্তৃপক্ষের গুরুত্বারোপ করে উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, দেশের ২৪টি স্থলবন্দরকে কার্যকর ও নিয়মতান্ত্রিকভাবে পরিচালনা করতে হবে। অনিয়ম ও দুর্নীতির উৎস চিহ্নিত করে তার সমাধান করতে হবে। স্থলবন্দরের কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে অনুরোধ জানান।

এ সময় বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ জিল্লুর রহমান চৌধুরী। এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব সঞ্জয় কুমার বনিক, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের অতিরিক্ত সচিব মোহাম্মদ মুসা, পরিচলকবৃন্দসহ উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ পরিদর্শনকালে উপদেষ্টার সংগে উপস্থিত ছিলেন।

নৌপরিবহন অধিদপ্তর পরিদর্শন করে উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, নৌ পথে জাহাজ পরিচালনার ক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। এ প্রসংগে তিনি বলেন, একটি নিরাপদ নৌ চলাচল ব্যবস্থা নিশ্চিতে নৌপরিবহন অধিদপ্তরকে কার্যকর ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন করতে হবে।

এ সময় নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মোঃ মাকসুদ আলম এ অধিদপ্তরের সার্বিক কার্যক্রম অবহিত করেন। এ সময় নৌপরিবহন অধিদপ্তরের চীফ ইঞ্জিনিয়ার মন্জুরুল কবীর, ক্যাপ্টেন ফরহাদ জলিল বিপ্লবসহ সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Tags: ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন
Previous Post

ধ্বংসস্তুপের উপর দাঁড়িয়ে কাজ করতে হচ্ছে: নাহিদ

Next Post

বারমুডার চেয়েও ভয়ংকর রহস্যময় স্থান ‘আলাস্কা ট্রায়াঙ্গেল’, নিখোঁজ ২০ হাজার মানুষ

Next Post
আলাস্কা ট্রায়াঙ্গেল এর মানচিত্র যেখানে বারো, আনকোরেজ ও জুনে দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বারমুডার চেয়েও ভয়ংকর রহস্যময় স্থান ‘আলাস্কা ট্রায়াঙ্গেল’, নিখোঁজ ২০ হাজার মানুষ

নাটকের পোস্টার যেখানে একটি খালি গেটের মতো কাঠামো দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তান ও ভারতের প্রদর্শনীতে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT