চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সম্ভাবনার অপচয়: তরুণদের জায়গা দিতে অবসরে সৌরভ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:12 অপরাহ্ন 12, ফেব্রুয়ারি 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতীয় ক্রিকেটার ধোনি ব্যাটিংয়ের প্রস্তুতিতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ফার্স্ট ক্লাস, লিস্ট এ বা আইপিএলের মত টি-টুয়েন্টির আসরে সাড়ে ১৫ হাজারের বেশি রান করেছেন। প্রচুর সম্ভাবনা নিয়ে ভারতীয় দলে জায়গা করে নিয়েছিলেন। কিন্তু আন্তর্জাতিকে সুযোগ পেয়েছেন মাত্র তিনবার। পর্যাপ্ত সুযোগের অভাবে ফুল হয়ে ফুটতে পারেননি তিনি। শেষে তরুণদের জায়গা করে দিতে ক্রিকেট থেকে অবসর নিলেন ৩৪ বর্ষী বাঁহাতি ব্যাটার সৌরভ তিওয়ারি।

২০১০ সালের অক্টোবরে ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক হওয়া এ ব্যাটারের আন্তর্জাতিক ক্যারিয়ার ওই বছরের ডিসেম্বরে শেষ হয়ে যায়। ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ ওয়ানডে ম্যাচটি খেলেছিলেন তিওয়ারি। তারপর আন্তর্জাতিক ক্রিকেট আর সুযোগ পাননি।

১৭ বছর ধরে ফার্স্টক্লাস ক্রিকেট খেলা তিওয়ারি বলছেন, ‘স্কুল শুরুর আগে আমি যে ক্যারিয়ার শুরু করেছিলাম সেটাকে বিদায় জানানো কিছুটা কষ্টের। কিন্তু আমি এটাও নিশ্চিত যে বিদায় নেয়ার এটাই উপযুক্ত সময়।’

‘আমার মনে হয়েছে আমি জাতীয় দলে নেই, আইপিএলে নেই। তাই এটাই ভালো সময় রাজ্য দলে তরুণদের জায়গা করে দেয়ার। তরুণরা জাতীয় দলে অনেক বেশি সুযোগ পাচ্ছে। সুতরাং সেটা ভেবেই আমার এ সিদ্ধান্ত।’

২২ সেঞ্চুরি ও ৩৪ ফিফটি করা তিওয়ারি আরও বলেন, ‘এটা এমন না যে পারফরম্যান্সের জন্যই আমি জায়গা ছেড়ে দিচ্ছি। ক্রিকেটকে ভালোবেসে খেলার সাথে যুক্ত থাকতে চাচ্ছি। আমাকে রাজনীতিতে যোগ দেয়ার জন্য আহ্বান করা হয়েছিল। তবে সেটি নিয়ে আমি ভাবতে চাই না।’

আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স দিয়ে শুরু করা সৌরভ তিওয়ারি পরের বছর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরে যান। এরপর কাঁধের চোট নিয়ে দিল্লি ডেয়ারডেভিলস যান। সেখান থেকে রাইজিং পুনে সুপার জায়ান্টস হয়ে ২০২১ সালে আবারও মুম্বাইয়ে ফেরেন।

Tags: অস্ট্রেলিয়াআইপিএলনিউজিল্যান্ডবেঙ্গালোরভারতমুম্বাইলিড স্পোর্টসসৌরভ
Previous Post

নান্নুকে সরিয়ে লিপুকে প্রধান নির্বাচক করল বিসিবি

Next Post

আইস্ক্রিনে আসছে রাফীর ‘অমীমাংসিত’, টিজারে রহস্য

Next Post
অমীমাংসিত সিনেমার পোস্টার যেখানে বেশ কিছু চরিত্র দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আইস্ক্রিনে আসছে রাফীর ‘অমীমাংসিত’, টিজারে রহস্য

দুই ব্যক্তি সংবাদ সম্মেলনে বসে, microphones ও ক্যামেরার সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন দায়িত্বে দেখা যেতে পারে নান্নু-সুমনকে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT