চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রূপালী পর্দায় সৌরভ-যুবরাজ হচ্ছেন যারা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:10 অপরাহ্ন 13, জানুয়ারি 2024
in বিনোদন
A A
বিশ্বকাপ ক্রিকেটে ভারতীয় ক্রিকেটারদের ছবি, খেলোয়াড়রা প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

জীবনী নির্ভর ছবি বানানো এখন বলিউডে রীতিমত ট্রেন্ড! এরমধ্যে পিছিয়ে নেই তারকা খেলোয়াররাও। ধোনি, শচীন ও কপিল দেবদের পথেই হাঁটতে চলেছেন সৌরভ গাঙ্গুলী ও যুবরাজ সিং। ভারতের জাতীয় ক্রিকেট দলের এই দুই তারকা খেলোয়ারকে নিয়ে নির্মিত হতে যাচ্ছে দুটি জীবনী নির্ভর ছবি!

বহুদিন ধরেই শোনা যাচ্ছিলো সৌরভ গাঙ্গুলীর জীবনী আসছে বড়পর্দায়! গত বছর চূড়ান্তভাবে ছবি নিয়ে আলাপ উঠে। সৌরভের চরিত্রে কে অভিনয় করবেন, পরিচালকই বা কে- এসব নিয়ে কম আলোচনা হয়নি। পর্দায় সৌরভের চরিত্রে রণবীর কাপুরের নামও শোনা গিয়েছিলো। তবে রণবীর স্পষ্ট জানান দিয়েছিলেন, এ নিয়ে তার সাথে কোনো আলাপ হয়নি কারো!

তবে গেল বছরেই চূড়ান্ত হয়, সৌরভের চরিত্র রূপদান করতে চলেছেন আন্ধাধুন খ্যাত তারকা অভিনেতা আয়ুষ্মান খুরানা। তবে ছবিটি পরিচালনা কে করবেন, তা নিশ্চিত ছিলো না। এবার জানা গেল, মূল নির্দেশকের নামও!

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের নির্দেশনার দায়িত্বে আছেন ‘জুবিলি’ খ্যাত নির্মাতা বিক্রমাদিত্য মোতওয়ানে। লাভ রঞ্জন ও অঙ্কুর গর্গের যৌথ প্রযোজনায় নির্মিত হবে ছবিটি। শোনা যাচ্ছে, চলতি বছরের মাঝামাঝি সময়ই শুরু হবে সৌরভের বয়োপিকের শুটিং।

অন্যদিকে যুবরাজ সিংকে নিয়ে নির্মিতব্য সিনেমাটিতে কে অভিনয় করবেন, তা নিয়ে এখনো চূড়ান্ত কিছু জানা যায়নি। সদ্য প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা গেছে, যুবরাজের বায়োপিকে অভিনয় করতে পারেন বলিউড সুপারস্টার রণবীর কাপুর।

তিনজন ব্যক্তির ছবি, বিভিন্ন পোষাক ও হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ সম্প্রতি যুবরাজ সিং সেন্টার অফ এক্সেলেন্সের উদ্বোধনে এসে জানান, ‘দ্রুত আসছে বায়োপিক। সম্প্রতি অ্যানিমল দেখলাম, রণবীর কাপুর অসাধারণ অভিনয় করেছেন। আমি তো চাইব পর্দায় আমার ভূমিকায় রণবীরকে দেখতে। তবে দিনের শেষে পরিচালক সিদ্ধান্ত নেবেন। আপনাদের সুখবরটা আগাম জানিয়ে রাখলাম।’

যুবরাজ সিংয়ের বায়োপিকের স্বত্ব কিনেছেন আমির খান, এমন গুঞ্জনই শুরু থেকে। যদিও এ বিষয়ে কিছুই বলেননি যুবরাজ। তবে শোনা যায়, প্রথমে তার ইচ্ছে ছিল রণবীর কাপুর বা হৃতিক রোশানের মধ্যে কেউ অভিনয় করুন তার চরিত্রে। এই নিয়ে করণ জোহরের সঙ্গে মত বিরোধও হয় তার। কারণ করণ চেয়েছিলেন সিদ্ধান্ত চর্তুবেদীকে। তবে দুজনের ভাবনার পার্থক্যেই বায়োপিক পিছিয়ে গিয়েছিল কিনা তা অবশ্য জানা যায়নি।

যুবরাজের বায়োপিকে ক্রিকেট ক্যারিয়ারের পাশাপাশি মরণব্যাধী ক্যানসারের বিরুদ্ধে তার লড়াইয়ের কাহিনিও দেখানো হবে। সেভাবেই তৈরী হয়েছে চিত্রনাট্য। এখন দেখার বিষয় সব চূড়ান্ত করে কবে নাগাদ ছবিটির শুটিং শুরু হয়!- টাইমস অব ইন্ডিয়া  ও জি নিউজ

Tags: আয়ুষ্মান খুরানাক্রিকেটবলিউডযুবরাজ সিংরণবীর কাপুরসিনেমাসৌরভ গাঙ্গুলী
Previous Post

রমজানে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

Next Post

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রবন্ধে শেখ হাসিনার চ্যালেঞ্জ

Next Post
শেখ হাসিনা সংবাদ সম্মেলনে বক্তৃতা দিচ্ছেন, ফুলের পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রবন্ধে শেখ হাসিনার চ্যালেঞ্জ

ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ পেরেইরা ক্যান্সারে আক্রান্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ পেরেইরা ক্যান্সারে আক্রান্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT