চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিখোঁজ সাবমেরিন টাইটান থেকে ভেসে আসছে শব্দ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:57 পূর্বাহ্ন 22, জুন 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
নিখোঁজ সাবমেরিনের নিচে গভীর সমুদ্রে ডুবো ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মাত্র আধ ঘণ্টার ব্যবধানে পর পর দুইবার বিশেষ ধরণের শব্দ ধরা পড়ছে নিখোঁজ সাবমেরিন টাইটানের উদ্ধারকাজে ব্যবহৃত সাউন্ড ডিভাইসে। ধারণা করা হচ্ছে, নিখোঁজ সাবমেরিন থেকেই ভেসে আসছে এই শব্দ। 

বিবিসি জানিয়েছে, গতকাল ২১ জুন বুধবার একটি সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে উদ্ধারকারী কোস্টগার্ডের ক্যাপ্টেন জেমি ফ্রেডরিক। তবে এই শব্দ সাবমেরিন থেকে আসছে বলে ধারণা করা হলেও এই বিষয়ে শতভাগ নিশ্চয়তা দেননি তিনি। এদিকে মাত্র ৮ ঘণ্টারও কম সময়ের অক্সিজেনের মজুত আছে সাবমেরিনটিতে। তাই কমে যাচ্ছে যাত্রীদের বেঁচে থাকার আশা।

তিনি বলেন, অনুসন্ধান অভিযানে খুব তাড়াতাড়ি আরও উন্নত প্রযুক্তির ‘গভীর সমুদ্রে অনুসন্ধানকারী যন্ত্র’ যুক্ত করা হবে। বর্তমানে প্রায় ৮৭৯ মাইল এলাকা জুড়ে চালানো হচ্ছে অনুসন্ধান। তবে এর আওতা আরও বাড়ানো হচ্ছে। তিনি এই উদ্ধার অভিযানে সফল হওয়ার আশাবাদ ব্যক্ত করে বলেন, আমাদের আশাবাদী এবং আশাবাদীই থাকতে হবে।

গত রোববার টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে নিখোঁজ হয়ে যায় টাইটান নামক এই সাবমেরিন। ডুবে গিয়ে এক ঘণ্টা ৪৫ মিনিটের মাথায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আগে সাবমেরিনটিতে অবস্থানরত মানুষদের প্রায় চারদিনের সমান অক্সিজেনের মজুত ছিল।

পর্যটকবাহী এই সাবমেরিনটিতে আছেন, ব্রিটিশ ধনকুবের হামিস হার্ডিং(৫৮), ব্রিটিশ-পাকিস্তানি ব্যবসায়ী শাহজাদা দাউদ (৪৮) ও তার ছেলে সুলেমান দাউদ (১৯) এবং ওশেনগেটের প্রধান নির্বাহী স্টকটন রাস (৬১)। সাবমেরিনটি পরিচালনার দায়িত্বে আছেন ৭৭ বছর বয়সী নৌবাহিনীর অবসরপ্রাপ্ত নাবিক পল হেনরি নারগোলেট।

Tags: টাইটানটাইটানিকটাইটানিকের ধ্বংসাবশেষনিখোঁজ সাবমেরিনসাবমেরিন
Previous Post

ফ্রান্সের একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণ, বহু আহত

Next Post

নিষেধাজ্ঞায় মরিনহো, জরিমানাও গুণতে হবে রোমাকে

Next Post
মরিনহো রোমা দলের কোচ, মাঠে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নিষেধাজ্ঞায় মরিনহো, জরিমানাও গুণতে হবে রোমাকে

শিক্ষার্থীকে যৌন হয়রানি: জামিনে ছাড়া পেয়েই মামলা প্রত্যাহারের হুমকি. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষার্থীকে যৌন হয়রানি: জামিনে ছাড়া পেয়েই মামলা প্রত্যাহারের হুমকি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT