চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাসায় বসে খেলা দেখাটা কষ্টকর ছিল সৌম্যর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:48 অপরাহ্ন 21, জানুয়ারি 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
সৌম্য সরকার ভক্তদের সাথে ছবি তুলছেন, ব্যস্ত জনসমাগমের মাঝে. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম থেকে: গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে আঙুলে গুরুতর চোট পেয়েছিলেন সৌম্য সরকার। সিরিজ থেকে ছিটকে যাওয়ার পর দীর্ঘদিন মাঠের বাইরে তারকা ওপেনার। বিপিএলে এখনও নামা হয়নি। চট্টগ্রামে পর্বে রংপুর রাইডার্সে ফেরা হবে কিনা নিশ্চিত নয়। তবে অনুশীলনে ফিরতে পেরে ভালো অনুভব করছেন সৌম্য। কারণ বাসায় বসে ম্যাচ দেখাটা কষ্টকর ছিল তার কাছে।

বৃহস্পতিবার চট্টগ্রাম পর্বের শেষদিনের প্রথম ম্যাচে দুর্বার রাজশাহীর মুখোমুখি হবে রংপুর রাইডার্স। তার দিন দুয়েক আগে মঙ্গলবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন সেরে নিয়েছে টানা ৮ জয়ে টেবিলের শীর্ষের দলটি। অনুশীলন শেষে সংবাদমাধ্যমে কথা বলেন সৌম্য।

‘যেহেতু খেলোয়াড়, মাঠে ফিরেছি এটা খুবই ভালো জিনিস। চোট ছিল, একটু কঠিন সময় গেছে। সব থেকে কষ্ট ছিল বাসায় বসে খেলাগুলো দেখছিলাম। খেলাগুলো খেলতে পারছিলাম না, এটা একটু কষ্টের জায়গা ছিল।’

চোটের বিষয়টি মেনে নিলেও শুরু থেকে খেলতে না পারার আফসোস সৌম্যর। বললেন, ‘চোট থাকবে, এটা একটু মেনে নিতেই হবে। কিন্তু একটা জিনিস ছিল যে, রিকোভারি করছিলাম একই সাথে অনেক সময় থাকে যে খেলা থাকে না চোটের সময়ে। ওই সময়ে এক ধরনের রিকোভারি হয়। এখন খেলা চলছে, ইচ্ছা ছিল শুরু থেকে খেলার। তাই একটা আফসোস ছিল।’

আঙুলের চোটটা এখনও পুরোপুরি সারেনি সৌম্যর। অনুশীলন করলেও জানেন না মাঠে ফিরবেন করবে। বুধবার পরিস্থিতি বুঝে জানা যাবে বৃহস্পতিবার খেলবেন কিনা। বললেন, ‘ভালোর দিকে যাচ্ছি। এতদিন ব্যাটিং করতে পারছিলাম না, এখন ব্যাটিং করতে পারছি। ফিল্ডিংও আস্তে আস্তে করা শুরু করেছি। টাইমও বেশি লাগছে। মাঝখানে নতুন যে একটা ভাইরাস এসেছিল সেটাও হয়েছিল। এজন্য রিকোভারি করতে একটু লেট হয়ে গেছে। নির্দিষ্ট করে এখনো কোনো ডেট দেয় নাই ডাক্তার আমাকে। আজকেও ব্যাটিং করেছি। আজকের পরিস্থিতি নিয়ে রাতে কথা বলবো। কথা বলে কালকে একটা আপডেট পাবো।’

২০২৪ সালটা দারুণ কেটেছে সৌম্য সরকারের। জাতীয় দলের হয়ে ফর্মে ছিলেন। চোটের কারণে শেষটা অবশ্য ভালো যায়নি। তবে সবকিছু বাদ দিয়ে আগামীর কথা ভাবতে চান সৌম্য। বললেন, ‘যেটা খেলছিলাম, শেষের দিকে এসে চোটে পড়লাম। সবসময় চেষ্টা করি যে ভালো করার। কিন্তু হইছে বা হয় নাই, সেগুলো তো চলে গেছে। সামনেরগুলো চেষ্টা করবো যেভাবে শেষ করেছিলাম ওইটা দিয়ে আবার শুরু করতে পারি।’

Tags: বিপিএল ২০২৫রংপুরলিড স্পোর্টসসৌম্য
Previous Post

চট্টগ্রামে অপরাজেয় থেকেই ঢাকায় ফিরতে চায় বরিশাল

Next Post

গর্জিয়াস লুকে র‍্যাম্পে হেঁটে আলোচনা সমালোচনার জবাব দিলেন রুনা খান

Next Post
রুনা খান গ্ল্যামারাস লুকে র‍্যাম্পে হাঁটছেন, আলোচনার কেন্দ্রবিন্দু. Channel i News - চ্যানেল আই নিউজ

গর্জিয়াস লুকে র‍্যাম্পে হেঁটে আলোচনা সমালোচনার জবাব দিলেন রুনা খান

মোহামেডানের ফুটবল দল মাঠে অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মোহামেডানের বিদায়, পরের পর্বে আবাহনী-রহমতগঞ্জ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT