চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুযোগ লুফে নিতে পারবেন সৌম্য-মাহমুদউল্লাহ?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:39 অপরাহ্ন 20, সেপ্টেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার সৌম্য সরকার ব্যাটিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে কয়েকজন নিয়মিত ক্রিকেটারের বিশ্রাম ও চোট বদলে দিয়েছে বাংলাদেশ দলের চেহারা। আড়াই বছর পর ওয়ানডে দলে ফিরেছেন বাঁহাতি ব্যাটার সৌম্য সরকার। বিশ্বকাপের আগে এটি বড় সুযোগ বাঁহাতি ওপেনারের সামনে।

কিউই-বধে বাংলাদেশের কম্বিনেশন যেমন হয়েছে তাতে সৌম্যর একাদশে থাকার সম্ভাবনাও প্রবল। কেননা স্কোয়াডে মাত্র তিন পেসার। মিডিয়াম পেস বোলিংটা পাওয়া গেলে অলরাউন্ডার হিসেবে বিবেচিত হতেই পারেন।

বিশ্বকাপের আগে সবশেষ সিরিজটি সৌম্যর জন্য বড় সুযোগ হয়েই আসছে। বিশ্বকাপ দলে জায়গা করে নিতে প্রমাণ দিতে পারলে ওপেনিং সমস্যার সমাধানও মিলতে পারে। তামিম ইকবালের সঙ্গে লিটন দাসের ওপেনিং জুটির পারফরম্যান্স বেশিরভাগ সময়ই দলকে এনে দিয়েছে ভালো কিছু। তামিম ফিট থাকলে এই জুটি ভাঙার যৌক্তিকতা নেই। কেউ ফেল করতে পারেন, এই ভীতি থাকে। তৃতীয় ওপেনারের চর্চা সবসময় চলে বাংলাদেশ দলে। সেই জায়গাটা শক্তভাবে পূরণে ফেরার সম্ভাবনাও আছে কিছুটা।

ওপেনিংয়ে না হলেও তিন নম্বরে প্রমাণ দিতে হতে পারে সৌম্যকে। যেহেতু নাজমুল হোসেন শান্ত নেই এই সিরিজে। তাছাড়া সৌম্য সবশেষ সিরিজটিতে ব্যাট করেছিলেন তিনেই। ২০২১ সালের মার্চে নিউজিল্যান্ড সফরে।

সেই প্রতিপক্ষকে নতুন করে শুরুর পথচলায় পাচ্ছেন সৌম্য। ভালো করতে না পারলে হারিয়ে যাওয়ার শঙ্কা যেমন থাকবে, তেমনি থাকবে অপার সম্ভাবনাও। কোথাও রান না করার পরও সৌম্যকে স্কোয়াডে ফেরানোর সিদ্ধান্ত বলে দেয় তাকে ঘিরে পরিকল্পনা আছে টিম ম্যানেজমেন্টের। ১৫ জনের দলে ৬ জন ওপেনার রাখাটা কেনো, তাও স্পষ্ট। টপঅর্ডার হলে দুর্ভাবনার অপর নাম। এশিয়া কাপে মেকশিফট ওপেনার হিসেবে মেহেদী হাসান মিরাজ এক ম্যাচে সেঞ্চুরি করলেও বাকি ম্যাচগুলোতে রাখতে পারেননি সম্ভাবনার ছাপ।

চোটপ্রবণ তামিম বিশ্বকাপে সব ম্যাচ খেলার অবস্থায় না থাকলে বিকল্প লাগবে। তিন নম্বরে পাকা হয়ে যাওয়া শান্ত চোটে পড়ে ছিটকে গেছেন সিরিজ থেকে। তার জন্যও যদি বিকল্প ভাবতে হয় সেক্ষেত্রে তৈরি রাখতে হবে কাউকে। তাইতো টাইগার টপঅর্ডারে তামিম-লিটন থাকার পরও এনামুল হক বিজয়, তানজিদ হাসান তামিম, জাকির হাসান আছেন।

মুশফিকুর রহিম বিশ্রামে থাকায় সাতের সমাধান খোঁজার সুযোগ পেয়েছে বিসিবি। মাহমুদউল্লাহ রিয়াদকে তাই ফেরানো হয়েছে দলে। গুরুত্বপূর্ণ দুটি জায়গায় অভিজ্ঞ দুই ক্রিকেটার পরীক্ষা দিতে নামবেন এবার। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে আগামীকাল বৃহস্পতিবার। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে খেলা শুরু দুপুর ২টায়। সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও টি-স্পোর্টস।

ম্যাচের আগের দিন বাংলাদেশের অনুশীলনে বাগড়া দেয় বৃষ্টি। ইনডোরে নিজেদের ঝালিয়ে নেন ক্রিকেটাররা। ম্যাচের দিনও বৃষ্টির শঙ্কা প্রবল।

Tags: ওয়ানডে বিশ্বকাপ-২০২৩তামিমনিউজিল্যান্ডবাংলাদেশমাহমুদুল্লাহমুশফিকলিড স্পোর্টসসৌম্য
Previous Post

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ৩৫৫

Next Post

জো বাইডেনের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর যোগদান

Next Post
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জো বাইডেনের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

জো বাইডেনের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর যোগদান

খুনের ঘটনায় গ্রেপ্তার দুই আসামি, পুলিশি অভিযানে আটক. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংবাদিকের মাকে খুনের ঘটনায় গ্রেপ্তার ২

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT