চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়ন্স ট্রফি মাথায় রেখে বিপিএলে মনোযোগ দিতে চান সৌম্য

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:31 অপরাহ্ন 21, জানুয়ারি 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার সৌম্য সরকার, বিপিএল ও চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম থেকে: গ্লোবাল টি-টুয়েন্টি ও জাতীয় দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে দারুণ করেছিলেন সৌম্য সরকার। চোট পেয়ে দীর্ঘদিন ধরে মাঠের বাইরে। ম্যাচ খেলতে অপেক্ষার প্রহর গুণছেন টাইগার ওপেনার। চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে আছেন। চোট কাটিয়ে মাঠে ফিরে আপাতত বিপিএলে মনযোগ দিতে চান তিনি। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির কথা ভাবনা থেকে সরাচ্ছেন না সৌম্য।

চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন সৌম্য। পুরোপুরি সেরে না উঠলেও অনুশীলন করছেন। মঙ্গলবার রংপুর রাইডার্সের অনুশীলন শেষে কথা বলেছেন সংবাদ মাধ্যমে। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা পাওয়া নিয়ে বললেন, ‘এটা ঠিক যে খেলতে পারবো এটা ভালো দিক। তাছাড়া শেষ সিরিজে তো ছিলামই। আলাদা করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আছি সেটা নতুন করে কিছু তো নাই আর কী।’

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বিপিএলে ম্যাচ খেলা নিয়ে সৌম্য বললেন, ‘ওরকম কোনো নির্দিষ্ট কোনকিছু নেই। এখন যেহেতু বিপিএল চলছে। ফোকাসটা বিপিএলেই। কালকে কী হবে সেটা আজকে বলতে পারব না। মনোবল তো সবসময় থাকে খেলার জন্য। কিন্তু পরিস্থিতিটা মাথার ভেতরে থাকে। ওখানে আমাকে সহজ কিছু দেবে না, ফিল্ডিংয়ের সময় বলেন আর ব্যাটিংয়ের সময় বলেন না কেনো। ওখানে পরিস্থিতি পুরোটাই আলাদা। ওইটার জন্য এখানে মানসিকভাবে কঠিন অনুশীলন করতে পারব ততটা ভালো হবে।’

শেষ কয়েক ম্যাচে বড় ইনিংস খেলতে দেখা গেছে সৌম্যকে। এজন্য স্কিল নিয়ে কাজ করার কথা জানালেন। পাশাপাশি সামনে বড় ইনিংস খেলার আশা করছেন, ‘অনেককিছুই থাকে। স্কিলের কাজ ওইরকম বড় কিছু তো হয় নাই। একটু খেলার পরিবর্তন পরিস্থিতি অনুযায়ী বা ওইখানে যে উইকেটগুলো ছিল ওই অনুযায়ী খেলার চেষ্টা করেছি। ওই উইকেট ওই রকম ছিল না যে দ্রুত রান করা যায়। একটু চেষ্টা ছিল ভিন্নতা আনার। আমার দিক থেকে চেষ্টা করে যাচ্ছি। উন্নতির অভাব নেই। অনেক উন্নতি করার আছে। অনেক উন্নতি করতেও হবে দিনকে দিন।’

‘শুধু যে আমার কাছ থেকে সব ইনিংস চায় তা না, সব খেলোয়াড়দের কাছ থেকেই চায়। ওগুলো হতে হয়তো অন্যরকম প্রশ্ন হতো। হয়নি সত্যি। চেষ্টা করবো সামনের বার যেন বড় হয়’

বাংলাদেশ টি-টুয়েন্টিতে ভালো করছে। সবশেষ সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে হোয়াইটওয়াশ করেছে। সৌম্য মনে করছেন, আত্মবিশ্বাস থাকলে আরও ভালো করতে পারবে টিম টাইগার্স। বললেন, ‘সবাই যদি বিশ্বাস করি আমরা পারি তাহলে আমরা পারব। আমরা তো কেউ বিশ্বাসই করি না যে আমরা পারব।’

‘আগে নেতিবাচক কথা বললে হবে না। ওই টুর্নামেন্টের শুরু থেকে বলেছিলাম আমরা যদি তিন বিভাগে ভালো করতে পারি তাহলে জিতবে পারব যেকোনো দলের বিপক্ষে। ওখানে ভালো করেছি, কিন্তু এখন সেখান থেকে কতটা উন্নতি করতে পারব সেটা হল দেখার। বিপিএলে অনেক রান হচ্ছে। বোলাররা ভালো করছে। যদি এটার ধারাবাহিকতা ধরে রাখতে পারি, টি-টুয়েন্টিতও উন্নতি করতে পারব। কারণ আমরা জানব ২০০ রান কীভাবে করতে হয় রেগুলার। ১০টা উইকেট কীভাবে নিতে হয়। এটা যত আমাদের আয়ত্বের ভেতরে থাকবে, তখন আমরা ওখানে গেলে প্রেসারেও পড়বো না। আমরা প্রেসারটা সহজে হ্যান্ডল করতে পারব।’ যোগ করেন সৌম্য।

Tags: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫বিপিএল ২০২৫রংপুরলিড স্পোর্টসসৌম্য
Previous Post

পলিথিন বিরোধী কার্যক্রম সফল করতে তরুণদের অংশগ্রহণ জরুরি: রিজওয়ানা হাসান

Next Post

লিজেন্ড নাইন্টি লিগে যে দলে খেলবেন সাকিব-তামিম

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের দুই খেলোয়াড় মাঠে ব্যাটিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

লিজেন্ড নাইন্টি লিগে যে দলে খেলবেন সাকিব-তামিম

বাংলাদেশি অভিনেতা ও অভিনেত্রীর ছবি, নাটক বা সিনেমার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

‘গাল্লি বয়’ সূত্রে ভারতীয় ছবিতে তবীবের যোগ, যাচ্ছেন বার্লিন!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT