চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌম্যর আঙুলে পাঁচ সেলাই, তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:59 পূর্বাহ্ন 18, ডিসেম্বর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার মাঠে ব্যাটিং প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

সেন্ট ভিনসেন্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ জয়ের ম্যাচে আঙুলে চোট পেয়েছেন সৌম্য সরকার। আঘাত পাওয়া আঙুলে পাঁচটি সেলাই লেগেছে। আর সে কারণে প্রায় তিন সপ্তাহের জন্য ছিটকে গেলেন টাইগার ওপেনার।

বিবৃতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টি জানিয়েছে। বলা হয়েছে, ‘সৌম্য সরকার ক্যাচ নেয়ার সময় তার ডান তর্জনীতে চোট পান। সে কারণে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে।

জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম খান বলেছেন, ‘ফিল্ডিং করার সময় সৌম্য তার ডান তর্জনীতে কাটা চোট পেয়েছিলেন, যার জন্য পাঁচটি সেলাই করতে হয়েছে। ম্যাচের পরে একটি এক্স-রে করা হয়েছিল, যেখানে জয়েন্টে আঘাত পাওয়ার বিষয়টি ধরা পড়ে। তার সুস্থ হতে তিন থেকে চার সপ্তাহ সময় লাগতে পারে।’

৬.৩ ওভারে তানজিম সাকিবের অফস্টাম্পের বাইরের ডেলিভারিতে আউটসাইড এজ হয় রোভম্যান পাওয়েলের। স্লিপে থাকা সৌম্য সরকারের কাছে যায় বল। তবে সৌম্য আঙুলে লাগায় বল তালুবন্দি করতে ব্যর্থ হন। আঙুলে ভালোই আঘাত পান টাইগার ওপেনার। রক্ত বের হতে দেখা যায়। ব্যথায় কাতরাতে কাতরাতে ফিজিওর সাথে দ্রুত মাঠ ছাড়েন।

তাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টুয়েন্টি থেকে ছিটকে গেছেন বাঁহাতি ওপেনার। পাশাপাশি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) রংপুর রাইর্ডাসের হয়ে প্রথম অংশও মিস করবেন তিনি। আগামী ৩০ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে বিপিএল। ৩ জানুয়ারি পর্যন্ত চলবে ঢাকা পর্ব। পুরোপুরি সেরে উঠতে না পারলে সিলেট পর্বও মিস করতে পারেন তিনি।

সৌম্য মাঠ ছাড়ার কয়েক ওভার পর টিভি স্ক্রিনে দেখা যায় তাকে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে। মূলত এক্স-রে করে চোটের পরিস্থিতি বুঝতেই তাকে স্থানীয় হাসপাতালে নেয়ার সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট।

ফিল্ডিংয়ে নামার আগে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি সৌম্য। রান আউট হয়ে ফেরার আগে ১৮ বলে ১১ রান করেছিলেন বাঁহাতি এই ওপেনার। যদিও প্রথম ম্যাচে ৪৩ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ওয়ানডেতে হাফ সেঞ্চুরির দেখা পেয়েছিলেন বাংলাদেশের এই ব্যাটার।

সৌম্যর আঙুলে চোট পাওয়ার ম্যাচে ২৭ রানের জয় পেয়েছে বাংলাদেশ। আগে ব্যাটিং করে ১২৯ রানের পুঁজি পায় টিম টাইগার্স। লক্ষ্য তাড়ায় নেমে ১০২ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ।

Tags: ওয়েস্ট ইন্ডিজচোটবাংলাদেশবিসিবিলিড স্পোর্টসসৌম্য
Previous Post

ইজতেমা মাঠ এলাকায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

Next Post

ট্রাইব্যুনালে গুমের অভিযোগ জমা দিলেন মাইকেল চাকমা

Next Post
মাইকেল চাকমার গুমের অভিযোগ জমা দেওয়ার জন্য ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাইব্যুনালে গুমের অভিযোগ জমা দিলেন মাইকেল চাকমা

একজন যুবক পাঞ্জাবি ও টুপি পরে, অন্যজন মহিলার শাড়ি ও পট্টি ঢেকে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্কার থেকে ছিটকে গেল 'লাপাতা লেডিস'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT