চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেলবোর্নে একমঞ্চে সোলস ও নকীব খান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:31 অপরাহ্ন 18, সেপ্টেম্বর 2023
in বিনোদন
A A
মেলবোর্নে এক মঞ্চে সোলস ও নকীব খান পারফর্ম করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের ঐতিহ্যবাহী ব্যান্ডদল সোলস বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছে। সোলসের ৫০ বছর পূর্তি উপলক্ষে গত ১৬ সেপ্টেম্বর মেলবোর্নের উইলিয়ামস টাউন হলে মিউজিক্যাল নাইট অনুষ্ঠানে পারফর্ম করে ব্যান্ডদলটি।

সোলসের রজতজয়ন্তী স্মরণীয় করতে সোলসের সদস্যদের আহবানে চমকে দিয়ে মঞ্চে আসেন সোলসের প্রতিষ্ঠাতা সদস্য অসংখ্য সুপারহিট গানের সুরকার ও সঙ্গীত পরিচালক নকীব খান। সোলসের পরিবেশনায় একে একে নকীব খান গেয়ে শোনান- মুখরিত জীবন, তোরে পুতুলের মতো করে, ভালো লাগে জ্যোৎস্না রাতে, হৃদয় কাদামাটি গানগুলো। সোলস এবং নকীব খানের গানে সুরে হলভর্তি দর্শকদের অন্যরকম উচ্ছ্বাস দেখা গেছে। প্রায় দুই ঘণ্টায় ১৬টি গান পারফর্ম করে সোলস।

মেলবোর্নে একমঞ্চে সোলস ও নকীব খান পারফর্ম করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মজার বিষয় হলো- এই প্রথম সোলসের সঙ্গে মঞ্চে পারফর্ম করেন গায়ক পার্থ বড়ুয়ার কন্যা রূপা বড়ুয়া। মেলবোর্নে লেখাপড়া করেন তিনি। কনসার্ট দেখতে এসে বাবা পার্থ বড়ুয়ার সঙ্গে ‘রাত এখনো বাকি’ গানটি দর্শকদের গেয়ে শোনান রূপা।

মেলবোর্নে এক মঞ্চে সোলস ও নকীব খান পারফর্ম করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মেলবোর্নের কনসার্ট প্রসঙ্গে সোলস ব্যান্ডের প্রধান পার্থ বড়ুয়া বলেন,‘মেলবোর্নের কনসার্টটি সোলসের জন্য অনেক স্মরণীয়। কারণ সোলসের ৫০ বছর পূর্তিতে একমঞ্চে নকীব ভাইকে পাবো-এটা আশা করিনি। দর্শকদের একটি ভালো অনুষ্ঠান উপহার দিতে পেরেছি।’

মেলবোর্নে একমঞ্চে সোলস ও নকীব খান পারফর্ম করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কন্যার সঙ্গে গান গাওয়া প্রসঙ্গে পার্থ বলেন,‘ রূপা মেলবোর্নে লেখাপড়া করে। মাঝে মধ্যে গান করে। আজকে সে আমাদের সঙ্গে গাইবে কল্পনা করিনি। এটা সত্যিই আমার জন্য অনেক স্পেশাল। দীর্ঘ সঙ্গীতজীবনে আজকের দিনটি আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে।’

মেলবোর্নে একমঞ্চে সোলস ও নকীব খান পারফর্ম করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী ২৩ সেপ্টেম্বর এডিলেড ও ২৪ সেপ্টেম্বর পার্থে কনসার্টে অংশ নিবে সোলস। এ মাসের শেষের দিকে পুরো টিম দেশে ফেরার কথা রয়েছে। প্রসঙ্গত, সোলস এরই মধ্যে পাঁচটি গান প্রকাশ করেছে। গানগুলো হলো- সাগরের প্রান্তরে, কিতা ভাইসাব, রিক্সা, যদি দেখো ও হাওয়াই মিঠাই।

মেলবোর্নে এই মিউজিক্যাল নাইট শো আয়োজন করেছে আইকনিক ট্রেড অস্ট্রেলিয়ার মোশাররফ হোসাইন রেহান, কাজী হোসাইন বাপ্পি,ফরিদুল ইসলাম রিয়াদ ও জামিল সাখাওয়াত।

Tags: অস্ট্রেলিয়ানকীব খানপার্থ বড়ুয়ালিড বিনোদনসোলস
Previous Post

পাঁচ শর্তে আমদানি হচ্ছে চার কোটি ডিম

Next Post

নবনীতার কণ্ঠে তিন মহাজনের দশ গান

Next Post
নবনীতা একজন গায়িকা, তিনি স্টুডিওতে গান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নবনীতার কণ্ঠে তিন মহাজনের দশ গান

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বিআরটিসি বাস চলাচল, শহরের যানজট কমানোর লক্ষ্যে. Channel i News - চ্যানেল আই নিউজ

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বিআরটিসি বাস চলাচল শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT