চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জো-সোফির বিচ্ছেদ বিতণ্ডায় বিপাকে দুই মেয়ে!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:44 অপরাহ্ন 28, সেপ্টেম্বর 2023
in বিনোদন
A A
বাইরে হাঁটছেন দুই পরিবার, শিশুদের সঙ্গে পোষ্যসহ।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিয়ে ভাঙছে জো জোনাস ও ‘গেম অফ থ্রোন্‌স’ খ্যাত তারকা অভিনেত্রী সোফি টার্নারের, গেল কয়েক সপ্তাহ জুড়ে এমন খবরেই সয়লাব সকল সংবাদমাধ্যম। জানা গেছে, সম্পর্কে তিক্ততার কারণেই নাকি বিবাহবিচ্ছেদের কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন জো। তবে তাদের এই বিচ্ছেদের জেরে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে তাদের দুই কন্যা উইলা ও ডি।

বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ার মধ্যে ইতোমধ্যেই সন্তানদের নিয়ে রীতিমতো টানাটানি শুরু হয়েছে জো ও সোফির মধ্যে। দিন কয়েক আগেই শোনা গিয়েছিল, দুই সন্তানকে আটকে রাখার অভিযোগে জো এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করেছেন সোফি। এখন খবর, জো ও সোফির দুই সন্তান কোথায় থাকবে তা নিয়ে এক প্রকার সিদ্ধান্তে পৌঁছেছে আদালত। যে সিদ্ধান্তে নাকি সম্মতি জানিয়েছেন প্রাক্তন যুগলও।

জানা গেছে, আপাতত আমেরিকার নিউ ইয়র্ক ও তার আশপাশেই জো ও সোফির দুই সন্তানকে রাখার পরামর্শ দিয়েছেন আদালত।

নিউ ইয়র্ক সিটি, লং আইল্যান্ড, হাডসন ভ্যালির মতো কোন একটি জায়গায় থাকতে পারে তারা। আদালতের এই সিদ্ধান্তে সম্মতি জানিয়েছেন জো ও সোফিও। এই নির্দেশ অমান্য করলে সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে কড়া পদক্ষেপ করতে পারে আদালত, সেই হুঁশিয়ারিও এখনও থেকেই দিয়ে রেখেছেন বিচারক। এমনকি, পরিস্থিতি বিবেচনা করে জো ও সোফির থেকে সন্তানদের দূরে রাখার সিদ্ধান্তও নিতে পারে আদালত।

বছর চারেক আগে ২০১৯ সালে লাসভেগাসে জো জোনাস বিয়ে করেছিলেন সোফি টার্নারকে। এরপর ২০২০ সালে প্রথম কন্যাসন্তানের জন্ম দেন সোফি। তারপরে ২০২২ সালে এই দম্পতির কোলে আসে দ্বিতীয় কন্যাসন্তান। বিচ্ছেদের পর দুই সন্তান কার কাছে থাকবে তা নিয়েই ঝামেলা শুরু হয় জো ও সোফির মধ্যে। জো আমেরিকার নাগরিক হলেও সোফি আদতে ইংল্যান্ডের বাসিন্দা। জো এর সঙ্গে বিয়ের পর সোফি আমেরিকায় এলেও বার বার দেশের টানে ইংল্যান্ডে ফিরেছেন। তার দুই মেয়ে ইংল্যান্ডে বড় হোক, এমনটাই চান সোফি।

এদিকে জো নাছোড়বান্দা। তার দাবি, তাদের দুই সন্তানের জন্ম আমেরিকায়। আমেরিকান নাগরিক হিসাবে তারা সেখানেই বড় হবে, এই যুক্তিতে চাপ দিতে থাকেন জো। জো এর বিরুদ্ধে সোফি অভিযোগ করেন, দুই মেয়ের পাসপোর্ট নাকি লুকিয়ে রেখেছেন জো, যেন সন্তানদের ইংল্যান্ডে নিয়ে যেতে না পারেন অভিনেত্রী। সন্তানদের উপর যেন তাদের মা-বাবার এই তিক্ত বিচ্ছেদ প্রক্রিয়ার প্রভাব না পড়ে, সে কথা মাথায় রেখে জো ও সোফিকে ‘পেরেন্টিং ক্লাস’-এ যাওয়ার পরামর্শ দিয়েছিলেন বিচারক।

সূত্র: হিন্দুস্থান টাইমস

Tags: অভিনেত্রীজো জোনাসতারকাসোফি টার্নার
Previous Post

রোগীর পেট থেকে বের হলো ইয়ারফোন-লকেট-আংটি-সেফটিপিন!

Next Post

নতুন সামাজিক মাধ্যম ‘সেলফি ক্লাব’ নিয়ে এলেন বাংলাদেশি তরুণ

Next Post
বাংলাদেশি তরুণরা মোবাইল ফোনে সেলফি ও সামাজিক যোগাযোগে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন সামাজিক মাধ্যম ‘সেলফি ক্লাব’ নিয়ে এলেন বাংলাদেশি তরুণ

ডেঙ্গু টিকার ভ্যাকসিনের বোতল ও ইনজেকশন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে প্রথমবারের মতো ডেঙ্গু টিকার ‘সফল’ গবেষণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT