চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্রুতই আলোর মুখ দেখবে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু

ফেরদাউস রবিন by ফেরদাউস রবিন
2:16 অপরাহ্ন 14, জানুয়ারি 2023
in - সেমি লিড, বাংলাদেশ, সিরাজগঞ্জ
A A
বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর নির্মাণ কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্রুতই আলোর মুখ দেখতে চলছে দেশের অন্যতম বৃহৎ মেগা প্রকল্প ‘বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু’। ইতোমধ্যেই ৩৫ নম্বর থেকে ৫০ নম্বর পিলারের কাজ শেষ হয়েছে। আর এই পিলারের উপর ১০টি স্প্যান এখন অনেকটাই দৃশ্যমান।

৪ দশমিক ৮ কিলোমিটার দৈর্ঘ্যর এ সেতুর কাজ ইতোমধ্যে ৫৩ ভাগ শেষ হয়েছে। আর ২০২৪ সালের আগস্ট মাসে নির্মাণ কাজের নির্দিষ্ট সময় দেয়া থাকলেও সেই সময়ের মধ্যেই নির্মাণ কাজ শেষ করা সম্ভব হবে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মো: মাসুদুর রহমান।

রেলসেতুটি চালু হলে উত্তরাঞ্চলের দ্রুত যোগাযোগসহ খুলবে ব্যবসা-বানিজ্যে নতুন সম্ভাবনার দ্বার। সেতুর কাজের অগ্রগতি দেখতে সরেজমিনে দেখা যায়, ঘন কুয়াশা আর শীতকে উপেক্ষা করেই এগিয়ে চলছে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর নির্মাণ কাজ। যমুনা নদীর বুকে রেলওয়ে সেতু এখন অনেকটাই দৃশ্যমান। জাপান এবং বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে সহস্রাধিক দেশী-বিদেশী প্রকোশলী, কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের দিন-রাত নিরলস পরিশ্রমে এগিয়ে চলছে নির্মাণযজ্ঞ।

ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের এই সেতুতে ভিয়েতনাম থেকে তৈরিকৃত ১০টি স্প্যান বসানো হয়েছে এখন পর্যন্ত। সেতুটি চালু হলে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ ক্ষেত্রে নবদিগন্তের সূচনা হবে। এছাড়া দেশের এমন মেগা প্রকল্পে কোয়ালিটি ও নিরাপত্তার মাঝে কাজ করতে পেরে খুশী এখানকার কর্মীরা।

দেশী-বিদেশী প্রকোশলীদের তত্ত্ববধানে কাজের গুণগতমান ঠিক রেখে কাজ করা হচ্ছে বলে জানালেন সাইট ইঞ্জিনিয়ার মো: সালেক।

১৬ হাজার ৭৮০ কোটি ৯৫ লাখ ৬০ হাজার টাকা নির্মাণ ব্যয় ধরা হয়েছে এই বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর। সেতুটি চালু হলে ডাবল লাইনে প্রতিদিন অন্তত ৮৮টি ট্রেন চলাচল করতে পারবে।

Tags: সিরাজগঞ্জ
Previous Post

প্রথমবার ঢাকায় ‘জেকে ১৯৭১’, শোতে থাকছেন সব্যসাচী

Next Post

ক্ষমতা টিকিয়ে রাখতে নির্যাতনের পথ বেছে নিয়েছে সরকার: মির্জা ফখরুল

Next Post
মির্জা ফখরুল সরকার বিরোধী বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্ষমতা টিকিয়ে রাখতে নির্যাতনের পথ বেছে নিয়েছে সরকার: মির্জা ফখরুল

রোনালদো সৌদিতে অনুশীলনের সময় কোচ ও কর্মকর্তাদের সঙ্গে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদিতে রিয়ালের অনুশীলনে হাজির রোনালদো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT