চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিতার মৃত্যুর ৪ ঘণ্টা পরই পুত্রের মৃত্যু; একসঙ্গে জানাজা

এস কে রাসেল by এস কে রাসেল
8:06 অপরাহ্ন 29, মে 2023
in জনপদ, দিনাজপুর
A A
Bangladeshi men praying at a graveside during a funeral ceremony. Channel i News - চ্যানেল আই নিউজ

৪ ঘণ্টার ব্যবধানে মারা গেছেন পিতা-পুত্র। জানাজার নামাজও হয়েছে একসাথে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলি ইউনিয়নের চাঁদের হাসি এলাকায়। পিতা-পুত্রের একই দিনে মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার ২৯ মে ভোর চারটায় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন ওমর ছিদ্দিক (৮৫) এবং সকাল ৮টায় মৃত্যুবরণ করেন তার ছেলে হারুন অর রশিদ (৪৫)।

জানা যায়, কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলি ইউনিয়নের চাঁদের হাসি গ্রামের ওমর ছিদ্দিক দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে আক্রান্ত ছিলেন। সোমবার ভোর চারটায় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। পিতার মৃত্যুর ৩০মিনিট পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ওমর ছিদ্দিকের পুত্র হারুন অর রশিদ। হারুন অর রশিদ পেশায় মুদি দোকানদার। তিনিও দীর্ঘদিন যাবত হৃদরোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ায় চিকিৎসার জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টায় মৃত্যুবরণ করেন হারুন অর রশিদ।

দানাপাটুলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মাসুদ মিয়া পিতা-পুত্রের মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পিতা-পুত্রের মৃত্যুর এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সোমবার জোহরের নামাজের পর চাঁদের হাসি গ্রামের ঈদগাহ মাঠে একসাথে পিতা-পুত্রের নামাজে জানাজা হয়েছে। পরে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।

Tags: কিশোরগঞ্জ
Previous Post

ধোনি ও হার্দিকের দ্বৈরথে টস জিতে বোলিংয়ে চেন্নাই

Next Post

ইউনিলিভার ও বুয়েটের মধ্যে গবেষণায় অংশীদারিত্ব গড়ে তুলতে সমঝোতা স্মারক

Next Post
ইউনিলিভার ও বুয়েটের মধ্যে গবেষণায় অংশীদারিত্বের স্মারক স্বাক্ষর অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউনিলিভার ও বুয়েটের মধ্যে গবেষণায় অংশীদারিত্ব গড়ে তুলতে সমঝোতা স্মারক

বাংলাদেশ নারী ক্রিকেটাররা ব্যাটিং ও উইকেটের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশের নেতৃত্বে লতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT