চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশি সিনেমার গানে এক নস্টালজিক সন্ধ্যা

চলচ্চিত্রের কালজয়ী গানের আসর নিয়ে ফিরছে সংগীত সংগঠন ‘জলতরঙ্গ’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:49 অপরাহ্ন 29, জানুয়ারি 2026
in বিনোদন
A A

বাংলাদেশের চলচ্চিত্রের গান নিয়ে দেশের নন্দিত সংগীত সংগঠন ‘জলতরঙ্গ’ আয়োজন করছে ‘গান গেয়ে পরিচয়’ শীর্ষক সংগীত আসরের। শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ছয়টায় বিশ্বসাহিত্য কেন্দ্রের ইসফেন্দিয়ার জাহেদ হাসান মিলনায়তনে আয়োজনটি অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের চলচ্চিত্রের কালজয়ী গানের সাথে জড়িয়ে আছে কিংবদন্তী সব গীতিকার, সুরকার, শিল্পী ও বাদ্যযন্ত্রী। তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতেই এই আয়োজনটি করছে জলতরঙ্গ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জলতরঙ্গ জানায়, এ বছর বাংলাদেশের চলচ্চিত্র পা দিয়েছে তার সাত দশকে। দীর্ঘ সত্তর বছরের পথ পরিক্রমায় সংগীতের নানাবিধ রূপান্তর ঘটেছে। ষাট, সত্তর ও আশির দশকের যে ‘সোনালী যুগ’ তা বাংলাদেশের চলচ্চিত্রের এক অমূল্য সম্পদ। জলতরঙ্গ প্রত্যাশা করে, সোনালী যুগের মতোই এখনকার গানগুলোও সেই আবেদন তৈরি করুক। প্রযুক্তির ইতিবাচক কল্যাণে তা সত্যিকার অর্থেই উৎকর্ষ লাভ করুক।

জলতরঙ্গের সাধারণ সম্পাদক জাকির হোসেন তপনের সংগীত পরিচালনায় সংগঠনের শিল্পীরা চলচ্চিত্রের গানের বিভিন্ন তথ্যসহ ধারাবাহিকভাবে একুশটি গান পরিবেশন করবেন বলেও জানানো হয়।

একক, দ্বৈত ও সমবেত কণ্ঠে পিচঢালা এই পথটারে, দুটি পাখি একটি ছোট্ট নীড়ে, ডাকে পাখি খোলো আঁখি, আবার এলো যে সন্ধ্যা, আমার বুকের মধ্যখানে, আকাশের হাতে আছে একরাশ নীল, পাখির বাসার মতো দুটি চোখ তোমার, মানুষ ধর মানুষ ভজসহ কালোত্তীর্ণ সব গান পরিবেশন করবেন তারা।

Tags: কালজয়ী গানজলতরঙ্গবিশ্বসাহিত্য
Previous Post

মার্কিন হামলার তাৎক্ষণিক জবাব দিতে প্রস্তুত ইরান

Next Post

মেগাপ্রকল্পের মূল উদ্দেশ্য ছিলো দুর্নীতি ও রাজনৈতিক স্বার্থসাধন: তারেক রহমান

Next Post
ছবি: সংগৃহীত

মেগাপ্রকল্পের মূল উদ্দেশ্য ছিলো দুর্নীতি ও রাজনৈতিক স্বার্থসাধন: তারেক রহমান

‘বিশ্বকাপ বয়কট করার সাহস পাকিস্তানের নেই’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT