চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তি পেল শিশু আছিয়াকে নিয়ে গান ‘মাগুরার ফুল’

মাহবুবুল খালিদের কথা ও সুরে বাপ্পা মজুমদারের কণ্ঠে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:42 অপরাহ্ন 31, মে 2025
in কর্পোরেট নিউজ
A A
শিশু আছিয়া ও তার মা, চলচ্চিত্রের পোস্টার, মুক্তি পেল নতুন গান. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তি পেল মাগুরায় যৌন নির্যাতনের শিকার ৮ বছর বয়সী শিশু আছিয়াকে নিয়ে গান। এতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার। ‘মাগুরার ফুল’ শিরোনামের গানটি লিখেছেন এবং সুর দিয়েছেন স্বনামধন্য কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল খালিদ। হৃদয়স্পর্শী গানটিতে বাপ্পা মজুমদারের সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন মৌটুসী খান, মৌলি মজুমদার এবং মৌমিতা বড়ুয়া।

‘মাগুরার ফুল’ গানটির ভিডিও মাহবুবুল খালিদের ‘খালিদ সংগীত’  ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজ এবং ‘মাহবুবুল এ খালিদ’ ফেসবুক পেইজে প্রকাশিত হয়েছে। পাশাপাশি সংগীত বিষয়ক ওয়েবসাইট ‘খালিদ সংগীত ডটকম’ এ গানটির অডিও প্রকাশিত হয়েছে। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। সংগীতাযোজনে ছিলেন শেখ পুলক ও রোমান রহমান।

প্রসঙ্গত, মাগুরায় সংঘটিত মাত্র ৮ বছর বয়সী শিশু আছিয়ার ওপর যৌন নির্যাতন ও তার করুণ মৃত্যুর ঘটনায় মর্মাহত হন মানবদরদী কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল খালিদ। তিনি এ ঘটনার প্রতিবাদে ‘মাগুরার ফুল’ শিরোনামের হৃদয়স্পর্শী গানটি রচনা ও সুরারোপ করেন। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য মানুষকে সচেতন করার উদ্দেশ্যে গানটি লেখা।

‘মাগুরার ফুল ছোট্ট মুকুল, ঝরে গেলো ফুটে ওঠার আগেই। ডাক্তার হবার স্বপ্নটা তার, নিভে গেলো পিশাচের এক ছোবলেই, এক ছোবলেই’ এমন কথামালায় গানটি শুরু হয়েছে। মাগুরার সেই শিশু আছিয়াসহ নির্যাতিত সকল পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে এই গানের মাধ্যমে আহ্বান জানানো হয়েছে।

‘মাগুরার ফুল’ গানে কণ্ঠ দেয়ার বিষয়ে বাপ্পা মজুমদার বলেন, মাগুরার ছোট্ট শিশু আছিয়ার মৃত্যুর ঘটনা আমাদের সবাইকে ব্যথিত করেছে। এরকম প্রচন্ড নাড়া দেয়া প্রতিটি ঘটনা কিছুদিন পর আমাদের মন থেকে মুছে যায়। ছাড় পেয়ে যায় এর সঙ্গে জড়িত পিশাচেরা।  প্রথিতযশা গীতিকার মাহবুবুল খালিদ এই ঘটনাটিকে গানের মাধ্যমে এমনভাবে তুলে ধরেছেন যা বার বার আমাদের বিবেককে নাড়া দেবে। এরকম ব্যতিক্রমী একটি গানে কণ্ঠ দিয়ে আমার ভীষণ ভালো লাগছে। আশা করি গানটি সবার হৃদয় ছুঁয়ে যাবে।

মাহবুবুল খালিদের লেখা এ ধরনের সচেতনতামূলক প্রতিবাদী আরো অনেক গান রয়েছে। নির্যাতিত ও হত্যার শিকার মানুষদের নিয়ে তার লেখা গানের মধ্যে রয়েছে ফেলানী, আদুরী ইত্যাদি। ‘মাগুরার ফুল’ গানের ইউটিউব লিংক এখানে।

Tags: শিশু আছিয়া
Previous Post

পুশ-ইন: ভারতের রাষ্ট্রীয় কাঠামোর নৈতিক স্খলন

Next Post

ফাইনালে পিএসজির বিপক্ষে ‘ভুগতে’ হবে ইন্টারকে

Next Post
ইন্টার ম্যানেজার পোর্তো ম্যাচের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইনালে পিএসজির বিপক্ষে ‘ভুগতে’ হবে ইন্টারকে

ভারতীয় সেনা কর্মকর্তা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের সাথে সংঘর্ষে যুদ্ধবিমান হারানোর কথা স্বীকার করল ভারত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT