চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জন্মদিনে বঙ্গমাতাকে নিয়ে অবন্তী সিঁথির নতুন গান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:21 অপরাহ্ন 08, আগস্ট 2022
in বিনোদন
A A
অন্তরঙ্গ ছবি অবন্তী সিঁথির নতুন গানে, জন্মদিনে বঙ্গমাতাকে নিয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব এর জন্মদিন উপলক্ষে প্রকাশ হলো নতুন গান- ‘আমাদের বঙ্গমাতা’। সুজন হাজং এর লেখা, সুমন কল্যাণের সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন অবন্তী সিঁথি।

‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীতে তুমি/ কারাগারের রোজনামচায় তুমি/ তুমি আমাদের বঙ্গমাতা, বঙ্গবন্ধুর রেণু/ তুমি আমাদের ইতিহাসে রাখাল রাজার বেণু’- এমন কথার গানটি প্রকাশের পর পর পাচ্ছে প্রশংসা। বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানেও গানটি প্রচার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার (৫ আগস্ট) মগবাজারের ডি স্টেশনে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। অবন্তী সিঁথি এর আগে সুজন হাজংয়ের লেখা ‘মুক্তির সংগ্রাম’ শিরোনামের আরেকটি গানে কণ্ঠ দিয়ে ব্যাপক প্রসংসিত হন।

বঙ্গমাতাকে নিয়ে গান প্রসঙ্গে গীতিকার সুজন হাজং বলেন, ‘বাঙালির মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর নেপথ্যের শক্তি ছিলেন বঙ্গমাতা। স্বাধীনতার জন্য বঙ্গমাতার অসীম ত্যাগ ও সংগ্রামের কথা বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা গ্রন্থে উল্লেখ করা হয়েছে। বঙ্গমাতার জন্মদিনে শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে এই গানটি লিখেছি। আশাকরি অবন্তী সিঁথির কণ্ঠে গাওয়া এই গানটি শ্রোতাদের কাছে সমাদৃত হবে।’

অবন্তী সিঁথি বলেন, বঙ্গমাতা আমাদের বঙ্গবন্ধুর স্বাধীনতা সংগ্রামের মূলশক্তি। বঙ্গমাতাকে নিয়ে প্রথম বার একটি অসাধারণ গানে কণ্ঠ দিতে পেরে আমি গর্বিত। গানের কথা ও সুর খুব চমৎকার। আশা করি গানটি শ্রোতাদের ভীষণ ভালো লাগবে।

সুমন কল্যাণ বলেন, বঙ্গবন্ধুর জীবনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ভূমিকা অনন্য সাধারণ। বঙ্গমাতার মত একজন বাঙালি নারীর লড়াইটায় বঙ্গবন্ধুর স্বাধীনতা অর্জনের পথ প্রশস্ত করেছিল। বঙ্গমাতার প্রতি আমরা চিরকাল ঋণী। গানটি শ্রোতাদের মন ছুঁয়ে যাবে বলে বিশ্বাস করি।

গানটি গীতিকার সুজন হাজংয়ের ব্যক্তিগত ইউটিউব ‘সুজন হাজং অফিসিয়াল’ চ্যানেলে প্রকাশিত হয়েছে।

Tags: অবন্তী সিঁথিগানবঙ্গবন্ধুবঙ্গমাতামুক্তির সংগ্রামলিড বিনোদন
Previous Post

৭ রাজনৈতিক দলের সমন্বয়ে আত্মপ্রকাশ করেছে ‘গণতন্ত্র মঞ্চ’

Next Post

মঙ্গলবার চ্যানেল আইয়ে ফেরদৌস-মৌসুমীর ‘পোস্টমাস্টার ৭১’

Next Post
ফেরদৌস ও মৌসুমীর চরিত্রের দৃশ্য, নাটকের দৃশ্যপট. Channel i News - চ্যানেল আই নিউজ

মঙ্গলবার চ্যানেল আইয়ে ফেরদৌস-মৌসুমীর ‘পোস্টমাস্টার ৭১’

অভিনেতা আমির খান আর্থিক সংকটের কথা বলতে গিয়ে কাঁদছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্থিক সংকটের কথা বলতে গিয়ে কাঁদলেন আমির

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT