চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোনারগাঁয়ে ‘চাঁদার দাবিতে’ প্রকৌশলীকে মারধর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:18 অপরাহ্ন 21, এপ্রিল 2023
in অপরাধ
A A
শিক্ষা বোর্ডের লোগো, বাংলা ভাষায় শিক্ষা ও পরীক্ষার সংস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চাঁদার দাবিতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের এক প্রকৌশলীকে মারধর ও প্রকল্পের কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার পেরাব উচ্চ বিদ্যালয়ের উন্নয়ন কাজ দ্বিতীয় ও তৃতীয় তলার ছাদ ঢালাই চলাকালীন সময়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আরিফুল হককে পিটিয়ে আহত করে রিয়েল মোল্লা ও সাব্বির দেওয়ান।

জানা যায়, সংসদ সদস্যের বরাদ্দকৃত উন্নয়ন প্রকল্পের আওতায় পেরাব উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলার উন্নয়ন কাজ চলছে প্রায় তিন মাস ধরে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে বাস্তবায়নাধীন প্রকল্পে বৃহস্পতিবার সকাল থেকে ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। সেই কাজের গুনগত মান সংরক্ষণ ও তদারকির কাজ করছিল উপ-সহকারী প্রকৌশলী আরিফুল হক।

ঢালাই কাজ প্রায় শেষের দিকে আসলে বিকেল আনুমানিক ৫টার দিকে পেরাব গ্রামের জহিরুল মোল্লার ছেলে রিয়েল মোল্লা এবং আমবাগ গ্রামের বাদল দেওয়ানের ছেলে সাব্বির দেওয়ান স্কুল এলাকায় ঢুকে কাজ বন্ধ করে দেয় এবং প্রকৌশলীকে মারধর করে। এসময় স্কুল ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য ও শিক্ষকরা উপস্থিত থাকলেও সন্ত্রাসীদের ভয়ে তারা প্রকৌশলীকে রক্ষা করতে পারেনি। পরে প্রশাসন ও উর্ধতন কর্তৃপক্ষের সহায়তায় আরিফুল হককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়৷

এ বিষয়ে পেরাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন বলেন, স্কুলের ছাদ ঢালাই চলাকালীন দু’জন স্থানীয় মাদকসেবী কাজে বাধা দেয়। ইঞ্জিনিয়ারকে মারধর করে এবং আমাকেও অকথ্য ভাষায় গালাগাল করে। কনস্ট্রাকশন কাজের অসঙ্গতির কথা বলে তারা চাঁদা দাবি করে।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তরা আগে থেকেই প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান রহমান ট্রেডার্সের কাছ থেকে ১ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদার টাকা না পেয়ে বৃহস্পতিবার প্রকৌশলীর ওপর হামলা করে।

তবে অভিযুক্ত রিয়েল মোল্লা বলেন, ওই প্রকৌশলী তাকে ২ হাজার টাকা ঘুষ দিতে চেয়েছিলেন, যে কারণে ক্ষিপ্ত হয় তিনি হামলা করেন।

এ ঘটনায় সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন সোনারগাঁও থানার সেকেন্ড অফিসার ইমরান হোসেন।

Tags: নারায়ণগঞ্জপ্রকৌশলীসোনারগাঁ
Previous Post

ঈদে চ্যানেল আই: নতুন ৭ চলচ্চিত্র, ১৩ টেলিছবি, ১৫ নাটক

Next Post

ঈদে প্রস্তুত কমান্ডো টিম, থাকছে সাইবার জগতে নজরদারি: র‌্যাব মহাপরিচালক

Next Post
র‌্যাবের কমান্ডো টিমের ঈদে প্রস্তুতি ও সাইবার নজরদারি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদে প্রস্তুত কমান্ডো টিম, থাকছে সাইবার জগতে নজরদারি: র‌্যাব মহাপরিচালক

রেজওয়ানা চৌধুরী বন্যা sunglasses পরা, হাসিমুখে, সেলাই শাড়ি পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

আইস্ক্রিনে প্রখ্যাত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার গান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT