চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কার স্মরণে কাঁদলেন সোনম?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:44 অপরাহ্ন 02, ফেব্রুয়ারি 2025
in বিনোদন
A A
সোনম কপূর কার স্মরণে কাঁদলেন, আবেগপ্রবণ মুহূর্তের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বেশ কিছুদিন হল ইহলোকের মায়া ত্যাগ করেছেন বিখ্যাত পোশাকশিল্পী রোহিত বল। ফ্যাশন দুনিয়ায় তার অবদান অনস্বীকার্য। তিনি না থাকলেও তার সৃষ্টি সকলের মনে থেকে যাবে। বলিউড অভিনেত্রী সোনমের সঙ্গে রোহিতের খুব সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। তাই তার স্মরণে হওয়া বিশেষ এক ফ্যাশন শোতে যোগ দেন সোনম। প্রয়াত পোশাকশিল্পীর প্রসঙ্গে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন নায়িকা।

এক সাক্ষাৎকারে সোনম রোহিতের সঙ্গে তার সুন্দর সম্পর্কের কথা ভাগ করে নিয়েছেন। তিনি রোহিত বলের ডাকনাম উল্লেখ করে বলেছিলেন, ‘গুড্ডার জন্য এখানে আসতে পেরে আমি খুব খুশি। আমি অনেকবার ওর পোশাক পরেছি। ও আমার জন্য পোশাক ডিজাইন করেছে। তাই এই প্রদর্শনীর অংশ হতে পেরে আমার খুব ভালো লাগছে। ঐতিহ্যের উদযাপন, কারুশিল্পের উদযাপন… সবটা মিলিয়ে এই উদযাপন খুব সুন্দর এবং আনন্দদায়ক ছিল। আমি যে ধরনের পোশাক পরতে পছন্দ করি, রোহিত আমার জন্য ঠিক সেরকমই পোশাক বানাতেন।’

রোহিত বলের ডিজাইন জটিল কারুকাজ, ঐতিহ্যের মেলবন্ধন। এর সঙ্গে ভারতের সংস্কৃতিরও গভীর সংযোগ রয়েছে। তার সম্মানে ফ্যাশন শোতে পরিচালক, প্রযোজক থেকে অভিনেতা এবং অন্যান্য প্রভাবশালী ব্যক্তিত্ব-সহ বিভিন্ন ক্ষেত্রের ৬৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। ডিজাইনারকে শ্রদ্ধা জানাতে র‌্যাম্পেও বহু তারকা হেঁটেছিলেন মধুর ভান্ডারকর, ডিজাইনার জেজে ভালয়া এবং অভিনেতা ঈশা গুপ্তা, রাহুল দেব এবং মুগ্ধা গডসে।

ইনস্টাগ্রাম পোস্টে সোনম এই অনুষ্ঠানের ছবি এবং ভিডিও শেয়ার করেছিলেন। তিনি লিখেছেন, ‘@fdciofficial x @blenderspridefashiontour- এ কিংবদন্তি রোহিত বলকে শ্রদ্ধা জানাতে এই আয়োজন। তার শিল্পকলা, দৃষ্টিভঙ্গি এবং উত্তরাধিকার ভারতীয় ফ্যাশনকে আরও বড় আকার দিয়েছে। তিনি এমন একজন ডিজাইনার ছিলেন যে, তিনি সবসময় তার কাজের মাধ্যমে সকলের মনে থেকে যাবেন।’

রোহিত বলের সঙ্গে সোনমের কেবল পেশাদার সম্পর্ক নয়, ব্যক্তিগত সম্পর্কও রয়েছে। আধুনিক, আভান্ট-গার্ড ডিজাইনের সঙ্গে ঐতিহ্যবাহী ভারতীয় শৈল্পিকতা মেলবন্ধনের জন্য তিনি খ্যাতি অর্জন করেছিলেন। নানা অনুষ্ঠানে সোনম রেড কার্পেটের হেঁটেছেন তার ডিজাইন করা পোশাক পরে। ফ্যাশন জগতে তার অবদান অনস্বীকার্য।

Tags: সোনম কাপুর
Previous Post

শত কোটি রুপির ক্লাবে অক্ষয়ের ‘স্কাই ফোর্স’

Next Post

প্রোটিয়াদের হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন ভারত

Next Post
ভারতীয় নারী ক্রিকেট দল খেলা শেষে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রোটিয়াদের হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন ভারত

ইরানের কঠোর হুঁশিয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে, আন্তর্জাতিক পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরানের কড়া হুশিয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT