চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোনালীকে খুনের ছক কষেছিলেন তার ব্যক্তিগত সহকারী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:19 অপরাহ্ন 03, সেপ্টেম্বর 2022
in বিনোদন
A A
সোনালীকে খুনের ছক কষেছিলেন তার ব্যক্তিগত সহকারী, ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেত্রী সোনালী ফোগাটের রহস্যজনক মৃত্যুর ঘটনায় সামনে এলো নতুন তথ্য। সূত্রের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যমে খবর, সোনালীকে হত্যার কথা স্বীকার করে নিয়েছেন তারই ব্যক্তিগত সহকারী অভিযুক্ত সুধীর সাঙ্গওয়ান।

জেরায় সুধীর জানিয়েছেন, অভিনেত্রীকে হত্যার ছক কষেছিলেন তিনি। পুলিশ বলছে, ফটোশুটের নাম করে গুরুগ্রাম থেকে গোয়ায় সোনালীকে নিয়ে যান সুধীর। ভারতীয় সংবাদমাধ্যমকে এক সূত্র বলেছেন, ‘‘গোয়ায় ফটোশুটের কোন পরিকল্পনাই ছিল না। মূলত সোনালীকে হত্যা করতেই ছক কষেছিলেন সুধীর ও তার সহযোগীরা। পুলিশি জেরায় এ কথা বলেছেন সুধীর।’’

গত ২৩ আগস্ট গোয়ায় মৃত্যু হয় সোনালীর। প্রথমে জানা যায়, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। কিন্তু তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ জানান পরিবারের সদস্যরা। এরপরই সোনালীর মৃত্যু ঘিরে রহস্য দানা বাঁধে।

তদন্তে নেমে সোনালীর ব্যক্তিগত সহকারী সুধীর ও আরও এক সহযোগী সুখবিন্দর সিংহ, এক রেস্তোরা মালিক এডউইন নুনেজ এবং সেই সঙ্গে দত্তপ্রসাদ গাওঁকর ও রামদাস মান্দ্রেকর নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেন পুলিশ। জানা গেছে, মৃত্যুর কিছুক্ষণ আগে গোয়ায় একটি রেস্তোরায় ছিলেন সোনালী। গোয়ার সেই রেস্তোরার সিসিটিভি ফুটেজও পেয়েছে পুলিশ।

যেখানে দেখা গেছে, এলোমেলো পা ফেলে রেস্তোরা থেকে বেরিয়ে যাচ্ছেন সোনালী। ঠিক মতো হাঁটতেও পারছিলেন না তিনি। দেখা গেছে, সহকারীর কাঁধে ভর দিয়ে দাঁড়ানোর চেষ্টা করছিলেন তিনি।

মূলত সোনালীর খাবার পানীয়ের মধ্যে অভিযুক্তরা ১.৫ গ্রাম ‘এমডিএমএ’ নামক এক ধরনের মাদক মিশিয়েছিলেন বলে পুলিশ সূত্রে খবর। এই মাদক মেশানো পানীয় পান করার পরই অসুস্থ বোধ করতে থাকেন সোনালী। তাকে হোটেলে নিয়ে যাওয়া হয়। ইতিমধ্যেই উদ্ধার হওয়া পানির বোতলেও ওই মাদকের সামান্য চিহ্ন পাওয়া গিয়েছে বলে দাবি করেছে পুলিশ।

Tags: খুনরহস্যজনক মৃত্যুসোনালী
Previous Post

নারায়ণগঞ্জে যুবদল কর্মী নিহত: টাঙ্গাইলে বিএনপির বিক্ষোভ

Next Post

এবার কোনোভাবেই পরাজিত হবে না বিএনপি: মির্জা ফখরুল

Next Post
বিএনপি নেতা মির্জা ফখরুলের ভাষণ, রাজনৈতিক আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার কোনোভাবেই পরাজিত হবে না বিএনপি: মির্জা ফখরুল

যুবলীগের উদ্যোগে গাছ লাগানোর অনুষ্ঠান, শতাধিক মানুষ উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সারাদেশে ৪ লাখ ৬৬ হাজার গাছ লাগিয়েছে যুবলীগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT