চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বান্দরবানে সোনালী ব্যাংকের ২ কোটি টাকা লুট: ম্যানেজার এখনও নিখোঁজ

হাসান ইসমাইল by হাসান ইসমাইল
9:40 পূর্বাহ্ন 03, এপ্রিল 2024
in - সেমি লিড, জনপদ, বান্দরবান
A A
Broken glass and damaged counter at Channel i Online news portal. Channel i News - চ্যানেল আই নিউজ

বান্দরবানের রুমা উপজেলায় অস্ত্রের মুখে সোনালী ব্যাংক ডাকাতি করে নগদ দু-কোটি টাকা ও নিরাপত্তারক্ষী পুলিশ ও আনসার সদস্যের ১০ টি অস্ত্র লুট করে নিয়ে গেছে বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএন এফ) এর সদস্যরা।

মঙ্গলবার রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে।

রুমা বাজারের প্রত্যক্ষদর্শী ব্যবসায়ীরা জানান, রুমা বাজার জামে মসজিদে তারাবি নামাজ চলাকালীন কেএনএফ-এর শতাধিক সশস্ত্র সদস্য মসজিদ এবং বাজার ঘেরাও করে। এসময় কেএন এফ সদস্যরা নামাজ চলাকালীন মসজিদের ভিতর থেকে সোনালী ব্যাংকের ম্যানেজার নিজাম উদ্দিনকে ধরে ব্যাংকে নিয়ে যায়। কেএনএফ সদস্যরা ব্যাংকের ভল্ট ভাংচুর চালিয়ে দুই কোটি টাকা, ম্যানেজার নিজাম উদ্দিন এবং ব্যাংকের নিরাপত্তা দায়িত্ব থাকা ৬ পুলিশ সদস্য ও ৪ আনসার সদস্যসহ ১০টি আগ্নেয়াস্ত্র নিয়ে যায়।

এ ঘটনার সংবাদ পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করে। বর্তমানে এ ঘটনায় রুমা উপজেলা সদরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনাস্থল পরিদর্শন শেষে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার জানিয়েছেন, ব্যাংকের ভোল্টে দুই কোটি টাকা থাকলেও দুর্বৃত্তরা ভোল্ট ভাঙ্গতে পারেনি। সিআইডি বিশেষজ্ঞ টিম তদন্ত করলে ভোল্টের ভিতরের অবস্থা সম্পর্কে জানা যাবে।

রুমা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) দিদারুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। রুমা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শৈবং মার্মা জানান, মঙ্গলবার দুপুরে বান্দরবান সোনালী ব্যাংক প্রধান কার্যালয় থেকে রুমা সোনালী ব্যাংকে বিপুল পরিমাণ টাকা পাঠানো হয়েছে। কেএনএফ সদস্যরা এ তথ্য পেয়ে ব্যাংক ডাকাতির ঘটনা ঘটিয়েছে।

ঘটনার সময় ব্যাংকের নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত ছিল ৬ পুলিশ ও ৪ আনসার সদস্যসহ ১০ জন। কেএনএফ সদস্যরা ব্যাংক ডাকাতি করতে গিয়ে পুলিশ ও আনসার সদস্যদের মাথায় ও বুকে অস্ত্র ঠেকিয়ে নিরস্ত্র করে।

ব্যাংক ডাকাতি শেষে কেএনএফ সদস্যরা পুলিশ ও আনসারের ১০ টি অস্ত্র লুট করে নিয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত ব্যাংক ম্যানেজার নিজাম উদ্দিনের কোন খবর পাওয়া যায়নি।

Tags: অস্ত্র লুটকুকি-চিন ন্যাশনাল ফ্রন্টবান্দরবানের রুমাসোনালী ব্যাংক ডাকাতি
Previous Post

তাইওয়ানে ভয়াবহ ভূমিকম্প, সুনামির সতর্কতা জারি

Next Post

পাকিস্তানের বিপক্ষে কিউইদের অধিনায়ক ব্রেসওয়েল

Next Post
ক্রিকেটার উল্লাসের ছবি, মাঠে খেলা চলাকালীন. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের বিপক্ষে কিউইদের অধিনায়ক ব্রেসওয়েল

নতুন আস্তিকে কাদের অধিকার জানালেন, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের পর্দায় কাজ করছেন পরমব্রত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT