চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এশিয়ার সেরা তারকা সন বলছেন তিনি ‘কিংবদন্তি’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:23 অপরাহ্ন 22, মে 2025
in ফুটবল, স্পোর্টস
A A
তরুণ ফুটবল তারকা ট্রফি হাতে উল্লসিতভাবে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

২০০৭-০৮ মৌসুমে লিগ কাপ জয়ের ১৭ বছর পর উয়েফা ইউরোপা লিগ শিরোপা জিতেছে টটেনহ্যাম হটস্পার। ৪১ বছর পর আাবারও ইউরোপের কোন সেরার মুকুট উঠেছে স্পারদের হাতে। ক্লাবটিতে খেলছেন এশিয়ার সেরা তারকা সন হিউন মিন। শিরোপা জয়ের পর তিনি বলেছেন, ক্লাবের সবাই তাকে কিংবদন্তি বলবে।

স্পেনের অ্যাটলেটিকো বিলবাওয়ে ম্যানচেস্টার ইউনাইটেড বাধা টপকেছে অধিনায়ক সনের টটেনহ্যাম। ১-০ গোলের জয়ে শিরোপা উঁচিয়ে ধরেছেন রিচার্লিসন-জনসনরা। স্পারদের ডেরায় ১০ বছরের ক্যারিয়ারে সনের এটি প্রথম শিরোপা। সেই আনন্দ কোনভাবেই বাধ মানছে না।

শিরোপা জয়ের পর সন বলেছেন, ‘অসাধারণ অনুভূতি হচ্ছে। আমার স্বপ্ন সত্যি হয়েছে। এমন মুহুর্তের জন্য সবসময় স্বপ্ন দেখতাম। আমি অনেক খুশি। আমিই সম্ভবত পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আমার মনে হয় এখন নিশ্চিন্তে ঘুমাতে পারব।’

‘কোরিয়ায় এখন ভোর ৪টা বাজে। এই সময়েও যারা আমাকে সমর্থন করেছিলেন, তাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ। আমি সত্যিই গর্বিত। এই ট্রফি হাতে কোরিয়ান ভক্তদের সামনে দাঁড়াতে পেরে আমি খুব খুশি।’

৩২ বর্ষী তারকার কণ্ঠে শোনা যায়, ‘ওরা আমাকে কিংবদন্তি বলবে। শুধু আজ! ১৭ বছর ধরে, যদিও ক্লাবে দুর্দান্ত খেলোয়াড় রয়েছে, কেউ জিততে পারেনি। আজ সেই দিন ছিল এবং সে কারণেই বলতে চাই যে, আমি আজ একজন কিংবদন্তি। আমি দিনটি উদযাপন করব এবং উপভোগ করব।’

ম্যাচের ৪২ মিনিটে গোল করেছিলেন ব্রেনান জনসন। বাঁদিক থেকে পাপে সারের ক্রস বক্সে জনসনের পা ছুঁয়ে ইউনাইটেড ডিফেন্ডার লুক শর গায়ে লেগে জালের দিকেই যাচ্ছিল বল। জনসন আরেকবার পা ছুঁয়ে গোল নিশ্চিত করেন। তাতেই স্পারদের ঘরে আসে জয়।

Tags: জনসনটটেনহ্যামম্যানইউলিড স্পোর্টসসন
Previous Post

৬ দিনের রিমান্ডে সাবেক সাংসদ মমতাজ

Next Post

নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপের দাবি গণ অধিকার পরিষদের

Next Post
নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপের জন্য গণ অধিকার পরিষদের প্রতিবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপের দাবি গণ অধিকার পরিষদের

ব্যারিস্টার ফুয়াদ ভাষণ দিচ্ছেন, বাংলাদেশে রাজনৈতিক আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিদেশি সহায়তার নামে কোনো পরাশক্তির ছায়া হতে দেয়া হবে না: ব্যারিস্টার ফুয়াদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT