চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধারালো ছুরি দিয়ে মা ও দাদা–দাদিকে কুপিয়ে হত্যা, পুলিশের গুলিতে নিহত ছেলে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:07 অপরাহ্ন 07, জানুয়ারি 2026
in আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের পিসকাটাওয়ে টাউনশিপে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে ধারালো ছুরি দিয়ে মা ও দাদা–দাদিকে কুপিয়ে হত্যা করেছে এক যুবক। পরে পুলিশের গুলিতে ওই যুবক নিহত হয়েছে।

গত সোমবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টার দিকে পিসকাটাওয়ের রিভার রোড এলাকার একটি বাড়িতে ৯১১-এ জরুরি ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পুলিশ বাড়িতে ঢুকে তিনজনকে মৃত অবস্থায় উদ্ধার করে।

পুলিশ জানায়, অভিযুক্ত যুবক তখনও একটি ধারালো ছুরি হাতে নিয়ে ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে তাকে অস্ত্র ফেলে দিতে নির্দেশ দেয় এবং টেজার (স্টান গান) ব্যবহার করে। নির্দেশ অমান্য করায় শেষ পর্যন্ত পুলিশ গুলি চালাতে বাধ্য হয়। ঘটনাস্থলেই অভিযুক্ত যুবকের মৃত্যু হয়।

পিসকাটাওয়ে টাউনশিপের মেয়র ব্রায়ান ওয়াহলার সংবাদমাধ্যমকে বলেন, “এটি এক ভয়াবহ ট্র্যাজেডি। একজন স্বামী আজ তার স্ত্রী ও বাবা-মাকে হারালেন, আর একই সঙ্গে হারালেন নিজের ছেলেকেও।”

ঘটনার প্রত্যক্ষদর্শী এক প্রতিবেশী জানান, “আমি পুলিশ আসার শব্দ শুনেছি। তারা তাকে থামতে বলছিল, অস্ত্র ফেলে দিতে বলছিল। পরিস্থিতি খুব দ্রুত ভয়ংকর হয়ে ওঠে। তারা টেজারও ব্যবহার করেছিল। আমার মনে হয়েছে, পুলিশ যতটা সম্ভব চেষ্টা করেছে পরিস্থিতি শান্ত করার।”

নিউ জার্সি স্টেট পুলিশ বেনেভোলেন্ট অ্যাসোসিয়েশন এই ঘটনাকে “ভয়াবহ অপরাধ” হিসেবে বর্ণনা করেছে। সংগঠনটি জানায়, ঘটনায় জড়িত পুলিশ কর্মকর্তাদের মানসিক ও শারীরিকভাবে মূল্যায়ন করা হচ্ছে।

ঘটনাটি নিয়ে নিউ জার্সি অ্যাটর্নি জেনারেলের কার্যালয় তদন্ত শুরু করেছে।

অন্যদিকে এই মর্মান্তিক ঘটনায় পুরো পিসকাটাওয়ে এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Tags: কুপিয়ে হত্যানিউ জার্সিপারিবারিক বিরোধপুলিশের গুলি
Previous Post

আতিকুল ইসলাম ও পরিবারকে দেশ ছাড়তে আদালতের নিষেধাজ্ঞা

Next Post

মুসাব্বিরের ওপর ৫ রাউন্ড গুলি চালায় দুর্বৃত্তরা

Next Post

মুসাব্বিরের ওপর ৫ রাউন্ড গুলি চালায় দুর্বৃত্তরা

দাবি আদায়ে সারাদেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT