চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিক্সিংয়ের অভিযোগ অস্বীকার করলেন সন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:25 অপরাহ্ন 12, সেপ্টেম্বর 2024
in ফুটবল, স্পোর্টস
A A
সন অভিযোগ অস্বীকার করে সংবাদ সম্মেলনে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জুয়া ও ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে ৪৩ জনকে আজীবন নিষেধাজ্ঞা দিয়েছে চায়নিজ ফুটবল অ্যাসোসিয়েশন (সিএফএ)। নিষিদ্ধের তালিকায় আছেন সাউথ কোরিয়ার ফুটবলার সন জন-হো। ২০২২ কাতার বিশ্বকাপ খেলা মিডফিল্ডার ফিক্সিংয়ের অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে।

বুধবার সংবাদ সম্মেলন করে সিএফএ’র আনা অভিযোগ অস্বীকার করেন ৩২ বর্ষী তারকা। এ সময় কান্নায় ভেঙে পড়েন তিনি। বলেছেন, ‘আমি তাদের বলেছিলাম, তোমরা আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনতে চলেছ, আমি এ ধরনের কোনকিছু করিনি।’

২০২২ কাতার বিশ্বকাপে সাউথ কোরিয়ার চার ম্যাচের তিনটিতে খেলেছিলেন সন। বিশ্বকাপ শেষে চীনে ফেরার পর ২০২৩ সালের মে মাসে তাকে আটক করা হয়। ১০ মাস জেলে থাকার পর চলতি বছর মার্চে তাকে দেশে ফেরত পাঠানো হয়।

সন দাবি করেছেন, পুলিশ তাকে ভয় দেখিয়ে সব অভিযোগ স্বীকার করে নিয়েছে। বলেছেন, ‘চীনের পুলিশ আমাকে হুমকি দিয়ে দোষ স্বীকার করতে বাধ্য করেছে। তারা আমার পরিবার ও সন্তানদের মাধ্যম হিসেবে ব্যবহার করেছিল।’

‘তারা আমাকে এটা বলে হুমকি দেয় যে, আমি যদি সব অভিযোগ স্বীকার না করি, তাহলে আমার স্ত্রীকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গ্রেপ্তার করে একই কারাগারে নিয়ে আসবে এবং আমার সঙ্গে তারও বিচারের ব্যবস্থা করবে।’

“তারা আমার ফোন হাতে নিয়ে আমার মেয়ে ও ছেলের ছবি দেখিয়ে আমার উপর চাপ সৃষ্টি করেছে। বলেছিল, ‘যদি তোমার স্ত্রীকেও এখানে নিয়ে আসি, তাহলে তোমার সন্তানদের দেখাশোনা করবে কে? তুমি কি চাও না সন্তানরা তাদের বাবাকে দেখুক। দ্রুত দোষ স্বীকার করো।”

চীনা পুলিশ তাকে একটি চুক্তির প্রস্তাব দিয়েছিল, দাবি করেছেন সন। বলেছেন, ‘যদি দোষ স্বীকার করি, তাহলে দ্রুত ছেড়ে দেয়ার কথা বলা হয়েছিল। আমি ভীত হয়ে পড়েছিলাম। পরিবার নিয়ে চিন্তা করেছিলাম। তাই অভিযোগ স্বীকার করা ছাড়া উপায় খুঁজে পাইনি। আমি শুধু পরিবারের কাছে ফিরতে চেয়েছিলাম।’

‘আমি সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে আমার নাম সরাতে চাই। তাদের কাছে একমাত্র প্রমাণ- আমার মিথ্যা স্বীকারোক্তি, যা তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে খুব কৌশলে আমার উপর তীব্র চাপপ্রয়োগ করে আদায় করেছিল।’

২০২১ থেকে ২০২৩ মৌসুম পর্যন্ত চায়নিজ সুপার লিগের ক্লাব শানডং তাইশানের হয়ে খেলেছেন সন। সেসময়ে ম্যাচ ফিক্সিং করেছিলেন এবং ঘুষ নিয়েছিলেন বলে অভিযোগ এনেছে সিএফএ। বর্তমানে সাউথ কোরিয়ান ক্লাব সুওন এফসিতে খেলছেন সন।

Tags: চীনফিক্সিংলিড স্পোর্টসসনসাউথ কোরিয়াসিএফএ
Previous Post

পুরনো ট্রাইব্যুনাল দ্রুত সংস্কারের দাবি জানালেন তাজুল ইসলাম

Next Post

আইটি প্রশিক্ষিত কর্মীরা অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে

Next Post
একজন ব্যক্তি কম্পিউটার মনিটর দেখে তথ্য বিশ্লেষণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আইটি প্রশিক্ষিত কর্মীরা অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে

বাংলাদেশ জামায়াতের নেতা ছবি, ইসলামি পোশাক পরিহিত ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

পোশাক শিল্পের অস্থিরতায় জামায়াতের উদ্বেগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT