চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক এখনও বন্ধ, বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
1:58 অপরাহ্ন 09, আগস্ট 2023
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
বন্যার পানিতে ডুবে থাকা রাস্তা ও আশেপাশের এলাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। আশ্রয় নেয়া মানুষগুলো বাড়ি ঘরে ফিরে যাচ্ছে। এখনও চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। সাগরের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় পানি নামতে সময় নিচ্ছে। ফলে উপকূলীয় এলাকায় বেড়ে গেছে বন্যার পানি। এখনও দেড় লক্ষাধিক মানুষ পানিবন্ধী রয়েছে। উপকূলীয় এলাকার বাঁধ ভেঙ্গে গিয়ে লোকালয়ে লবণ পানি প্রবেশ করছে।

চকরিয়া উপজেলার উজানে বন্যার পানি কমলেও উপকুলীয় অঞ্চল পেকুয়া উপজেলায় বন্যার পানিতে তলিয়ে রয়েছে বেশ কিছু জনবসতি। একই সাথে চকরিয়া উপজেলার উপকুলীয় ৫টি ইউনিয়নে নতুন করে বন্যার পানি ঢুকেছে। চট্টগ্রামের চন্দনাইশে মহাসড়কের উপর দিয়ে বন্যার পানি প্রবাহিত হওয়ায় এখনো চট্টগ্রামের সাথে কক্সবাজার ও বান্দরবান জেলার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

বুধবার (৯ আগস্ট) সকাল ১০ টার দিকে চকরিয়া সুরাজপুর মানিকপুর ইউনিয়নের উত্তর মানিকপুর মাতামুহুরী নদীর পাশ থেকে আনোয়ার হোসেন নামের একজন বয়স্ক লোকের মৃত দেহ উদ্ধার করা হয়েছে। সুরাজপুর মানিকপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া গ্রামের মৃত আব্দুর রশিদের পুত্র আনোয়ার হোসেন ৩ দিন আগে নামাজ পড়তে যাওয়ার সময় ঢলের পানিতে ভেসে যায় বলে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিমুল হক আজিম জানিয়েছেন।খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাহমুদ।

জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার চকরিয়া ও পেকুয়া উপজেলার ২৫টি ইউনিয়নেই বন্যা কবলিত হয়েছে। এতে এসব এলাকার এখনও দেড় লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে রয়েছে। তবে মঙ্গলবার রাত থেকে বৃষ্টি কম হওয়ায় মাতামুহুরী নদীর পানি কমলেও এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পাহাড়ি ঢলে মাতামুহুরি নদীর কমপক্ষে ১৫ টি পয়েন্টের বাঁধ ভেঙ্গে গেছে। এসব ভাঙ্গন দিয়ে লোকালয়ে ঢলের পানি ঢুকে নতুন এলাকা প্লাবিত হচ্ছে। মাতামুহুরি নদীর অববাহিকা এলাকার বাসিন্দারা চরম ভোগান্তিতে রয়েছে বলে জানা গেছে। গত তিন দিনে পাহাড় ধ্বসে পানিতে ভেসে গিয়ে এবং সাপের কামড়ে চকরিয়া পেকুয়া রামু এবং রোহিঙ্গা ক্যাম্পে ৭ জন মারা গেছে। চকরিয়া ও পেকুয়া উপজেলার বন্যাা কবলিত এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে। এসব শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে আশ্রয় কেন্দ্র ঘোষণা করা হয়েছে। এই দুই উপজেলায় প্রায় ৩৫ হাজার মানুষ সাইক্লোন শেল্টারে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

 

Tags: উন্নতিকক্সবাজার
Previous Post

টুঙ্গিপাড়ার খোকা থেকে শেখ মুজিব, বঙ্গবন্ধু ও জাতির পিতা

Next Post

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ৩১৩

Next Post
শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, রাজনৈতিক নেতা ও দেশের উন্নয়নের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ৩১৩

কম্পিউটার স্ক্রিনে ডেটা ও ডিবাগিং কোডের মধ্যে হ্যাকার আইকন. Channel i News - চ্যানেল আই নিউজ

কীবোর্ড থেকে পাসওয়ার্ড হ্যাক করবে এআই!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT