চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাবিক তানভীরের বয়ানে জিম্মিদশার সেই ভয়াবহ অভিজ্ঞতা

রবিউল হক রবি by রবিউল হক রবি
12:15 অপরাহ্ন 19, মে 2024
in - সেমি লিড, জনপদ, ফেনী
A A
নাবিক তানভীরের বয়ানে জিম্মিদশার ভয়াবহ অভিজ্ঞতা. Channel i News - চ্যানেল আই নিউজ

সোমালিয়ার জলদস্যুদের কবলে প্রায় এক মাস জিম্মি থাকার পর মুক্ত হওয়াদের একজন এমভি আবদুল্লাহ জাহাজের নাবিক তানভীর আহমেদ। মুক্ত হয়ে গ্রামের বাড়ি ফেনীতে ফিরেন তিনি।

জিম্মিদশার সেই ভয়াবহ অভিজ্ঞতা জানান তিনি।

তানভীর আহমেদ জানান, সোমালিয়ার জলদস্যুরা বর্বর ও জংলি টাইপের। ওরা একজনের পাত্রে আরেকজন খায়, দুই হাত দিয়ে মুটিমুটি করে খায় এবং খাবার চারদিকে ছিটিয়ে ফেলে। দেখা যায় একজন খেয়ে শেষ করে নাই নষ্ট করছে, ওখানের মধ্যে আরেকজন এসে খাওয়া শুরু করেছে। ওরা গোসল বা দাঁত ব্রাশ করত না, আমরা কখনো দেখি নাই। তারা ওয়াশরুম নোংরা করে রাখত এবং বিভিন্ন সরঞ্জাম ভেঙ্গে ফেলেছে, ব্যবহার জানতো না।

তিনি ভুলে থাকতে চান দুঃসহ স্মৃতি এবং কৃতজ্ঞতা জানান জাহাজ মালিক ও সরকারের প্রতি।

তানভীর আহমেদ আরও জানান, জলদস্যুদের কবলে পড়ার পর বাঁচার আশা ছেড়ে প্রায় দিয়েছিলাম। মা-বাবা, পরিবারের অন্যান্য সদস্য ও আত্মীয়-স্বজনদের আর কখনও দেখতে পাবো কি না সেই চিন্তা শুধু মাথায় আসত। শুরুর দিকে দস্যুদের হাতে জাহাজের অনেক কর্মকর্তাকে নাজেহাল হতে হয়েছে। পরে অবশ্য জলদস্যুরা খারাপ আচরণ করেনি। তবে তাদের কথা সবাইকে শুনতে হতো।

তানভীর দস্যুদের হাতে প্রায় এক মাস জিম্মি থাকা জাহাজ এমভি আবদুল্লাহর ২৩ নাবিকের একজন। তিনি ফেনী সদর উপজেলার ফাজিলপুর ফয়েজ ভূঁঞা বাড়ির মৃত জাফর আহমদ এর বড় ছেলে। এমভি আবদুল্লাহ জাহাজে ফোর্থ ইঞ্জিনিয়ার পদে কর্মরত তিনি। তানভীর ২০১৭ সালে মেরিন ইঞ্জিনিয়ারিং পাস করে হংকং এর একটি জাহাজ কোম্পানিতে চাকরি শুরু করেন এবং সেখান থেকে কয়েক মাস পূর্বে কেএসআরএম কোম্পানিতে যুক্ত হন। এমভি আবদুল্লাহ জাহাজে এটাই তার প্রথম সফর ছিল। এছাড়া তানভীর এর পরিবার দীর্ঘদিন যাবত চট্টগ্রামে বসবাস করছেন। তারা দুই ভাই এক বোন এবং গত দুই বছর আগে পূর্বে তিনি বিয়ে করেছেন।

মঙ্গলবার বিকেলে তানভীর আহমেদসহ জাহাজের অন্যান্য নাবিকরা চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি-১) জেটিতে পৌঁছান। পরে তানভীর স্বজনদের সাথে দেখা করতে ছুটে আসেন ফেনীতে।

তানভীরের গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায়, তাকে দেখতে প্রতিবেশী-স্বজনেরা ভিড় করেছেন। তার কাছে জলদস্যুদের বিষয়ে নানা বিষয় জানতে চাচ্ছেন। এ সময় জিম্মি অবস্থার স্মৃতি তাদের তুলে ধরেন তানভীর আহমেদ।

তানভীরের মা জোসনা আক্তার জানান, গত দুই মাস কান্নাকাটি করে দিন কাটিয়েছেন। ছেলের জন্য উদ্বিগ্ন থাকায় খেয়ে না খেয়ে সময় পার হয়েছে তাদের। এখন ছেলেকে কাছে পেয়ে তার ঘরে ঈদের আনন্দ এবং কী যে ভালো লাগছে, তা ভাষায় প্রকাশ করা যাবে না। এখন ছেলে ফিরে আসায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। জিম্মিদের মুক্ত করার জন্য সরকার ও জাহাজ মালিক পক্ষকে ধন্যবাদ জানাই।

Tags: এমভি আবদুল্লাহসোমালিয়ার জলদস্যু
Previous Post

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

Next Post

হ্যান্ডগ্রেনেড, ওয়াকিটকি, অস্ত্র-গুলিসহ আরসা’র চার সদস্য আটক

Next Post
রোহিঙ্গা শিবিরের ঝুঁকিপূর্ণ বসতি, টিনের ঘর ও মানুষজন. Channel i News - চ্যানেল আই নিউজ

হ্যান্ডগ্রেনেড, ওয়াকিটকি, অস্ত্র-গুলিসহ আরসা’র চার সদস্য আটক

ফেরদৌস আরা নজরুল সংগীত পরিবেশন করছেন, বাংলার সাংস্কৃতিক পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

মঙ্গলবার ফেরদৌস আরার একক নজরুল সংগীতানুষ্ঠান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT