চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিল্পী নাজমুন নাহার রহমানের একক চিত্র প্রদর্শনী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:46 অপরাহ্ন 10, ফেব্রুয়ারি 2025
in শিল্প সাহিত্য
A A
শিল্পী নাজমুন নাহার রহমানের চিত্র প্রদর্শনীতে দর্শকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর ধানমন্ডির সফিউদ্দিন শিল্পালয়ে শিল্পী নাজমুন নাহার রহমানের ৫ দিনব্যাপী একক চিত্র প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় এই চিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়৷ চিত্র প্রদর্শনীতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্র শিল্পী অধ্যাপক সৈয়দ আবুল বারাক আলভী, শিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক ও জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চিত্র সমালোচক আইযুব ভুঁইয়া৷

সম্মানিত অতিথিরা লাল ফিতা কেটে এই প্রদর্শনীর উদ্বোধন করেন। প্রদর্শনীতে ২৮টি শিল্পকর্ম স্থান পেয়েছে। প্রদর্শনীতে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায়।

প্রদর্শনী উপলক্ষে এক আলোচনায় সম্মানিত অতিথিরা বলেন, শিল্পী তার শিল্পকর্মে নানা ভাবে রংয়ের ব্যবহার করে নতুন কিছু সৃষ্টির চেষ্টা করেছেন। নাজমুনের ছবিতে বাস্তবতা ও কল্পনার মিশ্রণ লক্ষ্য করা গেছে। যা শিল্পীকে শিল্পাঙ্গনে টিকিয়ে থাকার জন্য সহায়তা করবে।

নাজমুন নাহার রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ড্রয়িং এন্ড পেইন্টিং থেকে অনার্সসহ মাস্টার্স শেষ করেন৷ তিনি দেশে এবং বিদেশে বহু গ্রুপ প্রদর্শনী, আর্ট ক্যাম্প এবং ওয়ার্কশপে অংশ নিলেও এবারই প্রথম তার একক প্রদর্শনী হচ্ছে ৷ তিনি যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জাপান, ভারত ও নেপালে তার শিল্পকর্ম নিয়ে গ্রুপ প্রদর্শনী অংশগ্রহণ করেন ৷ এরমধ্যে ফ্রান্স, ভারত ও নেপাল থেকে নাজমুন নাহার বিভিন্ন পুরস্কার লাভ করেন ৷

এই প্রদর্শনী প্রতিদিন সকাল ১১টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে। বুধবার প্রদর্শনীটি শেষ হবে।

Tags: চিত্র প্রদর্শনী
Previous Post

‘শুটিং এতো সহজ কাজ নয়’- বোঝাতে বউকে নিয়ে বিজ্ঞাপনে ইমন!

Next Post

টাঙ্গাইলে বাসচাপায় অটোভ্যান চালকসহ দু’জন নিহত

Next Post
টাঙ্গাইলে বাসের সাথে অটোভ্যানের সংঘর্ষে হতাহত. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে বাসচাপায় অটোভ্যান চালকসহ দু’জন নিহত

বাংলাদেশের বঙ্গোপসাগরে জলদস্যুদের দৌরাত্ম্য বৃদ্ধি পাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গোপসাগরে বেড়েছে জলদস্যুদের দৌরাত্ম্য

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT