চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সোলজার’এর অফিসিয়াল ঘোষণায় শাকিব যেমন

বাংলা চলচ্চিত্রে নতুন অধ্যায় সূচনা করতে পারে ‘সোলজার’- এমনটাই আশা সংশ্লিষ্টদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:39 অপরাহ্ন 07, অক্টোবর 2025
in বিনোদন
A A
অভিনেতা শাকিব খান এর এক্সপ্রেশন সহ একটি নাটকীয় ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের সবচেয়ে বড় তারকা শাকিব খান তার আসন্ন চলচ্চিত্র ‘সোলজার’ নিয়ে আবারও আলোচনায়। সোশাল মিডিয়া ও গণমাধ্যমজুড়ে চলছে নানা জল্পনা, গুঞ্জন, বিশ্লেষণ— বাংলাদেশি চলচ্চিত্রের সবচেয়ে আলোচিত খবর এখন নিঃসন্দেহে ‘সোলজার’।

চলচ্চিত্রটি প্রযোজনা করছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড, আর পরিচালনায় আছেন তরুণ নির্মাতা সাকিব ফাহাদ। এরইমধ্যে শুরু হয়ে গেছে শুটিং। সংশ্লিষ্টরা জানাচ্ছেন, সবকিছু পরিকল্পনামতো চললে ‘সোলজার’ বাংলা চলচ্চিত্রে এক নতুন অধ্যায় সূচনা করতে পারে।

নাম শুনে অনেকে ভেবে নিতে পারেন এটি হয়তো একজন সৈনিকের যুদ্ধগাথা। কিন্তু নির্মাতার ভাষ্যে, ‘সোলজার’ কেবলই যুদ্ধ বা দেশপ্রেমের গল্প নয়—এটি নতুন বাংলাদেশের সেই সাহসী প্রজন্মের গল্প, যারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়, অধিকার আদায়ে সোচ্চার হয়, এবং দেশের জন্য কিছু করতে চায়।

পরিচালক সাকিব ফাহাদ বলেন,“আমরা চাইছি, শাকিব ভাই যেন দেশের সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে উঠুন। যাদের চিন্তা, যন্ত্রণা আর স্বপ্নের প্রতিচ্ছবি ‘সোলজার’-এ ফুটে উঠবে। দিনশেষে আমাদের গল্পটা আশার। আমরা জাতি হিসেবে যত সংকটে পড়ি না কেন, আশাবাদী থাকি—সেই বার্তাই থাকবে ‘সোলজার’-এ।”

‘সোলজার’-এ শাকিব খানকে দেখা যাবে তার ক্যারিয়ারের একদম নতুন লুকে। শুধু লুক নয়, চরিত্রের ধরনেও থাকবে বড়সড় পরিবর্তন। এই ছবিতে তিনি কেবল একজন তারকা নন, বরং দেশের সাধারণ মানুষের প্রতিনিধি— যে নিজের অবস্থান থেকে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে, আশার আলো জ্বেলে রাখে।

শাকিব খান নিজেও চরিত্রটি নিয়ে বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন,“আগ বাড়িয়ে বলতে চাই না যে একদম আলাদা শাকিব খান দেখতে পাবেন আপনারা। তবে এটুকু বলতে পারি, এমন গল্পে আমি আগে কখনও কাজ করিনি। এই গল্প দর্শককে ভাবাবে, অনুপ্রাণিত করবে—নিজের ভেতরের ‘সোলজার’কে চিনে নিতে সাহস দেবে।”

ঈদ কেন্দ্রিক মুক্তির ধারা ভেঙে ‘সোলজার’ আসছে ঈদ ছাড়াই। পরিচালক সাকিব ফাহাদ মনে করেন,“আমাদের ইন্ডাস্ট্রি ঈদকেন্দ্রিক হয়ে গেছে। ভালো সিনেমা যদি অন্য সময়ও মুক্তি পায়, তাহলে হল মালিক থেকে ডিস্ট্রিবিউটর—সবাই উপকৃত হবেন। আমরা সেই সাহসী উদ্যোগই নিচ্ছি।”

এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন তানজিন তিশা। আরও রয়েছেন তারিক আনাম খান, তৌকির আহমেদ, এবিএম সুমন, জান্নাতুল ফেরদৌস ঐশীসহ এক ঝাঁক জনপ্রিয় শিল্পী। এটির চিত্রগ্রহণে আছেন কামরুল হাসান খসরু।

Tags: পোস্টারফার্স্ট লুকলিড বিনোদনশাকিব খানসংলাপসিনেমাসোলজার
Previous Post

রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে শিক্ষকদের যে আশ্বাস দিলেন তারেক রহমান

Next Post

ওটিটি প্ল্যাটফর্ম ট্যাপম্যাডের সাথে চুক্তিবদ্ধ গ্রামীণফোন

Next Post
গ্রামীণফোন ও ট্যাপম্যাডের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

ওটিটি প্ল্যাটফর্ম ট্যাপম্যাডের সাথে চুক্তিবদ্ধ গ্রামীণফোন

তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে বৈঠক অনুষ্ঠিত, জনসচেতনতা ও আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে তামাক কোম্পানির সঙ্গে বৈঠক বাতিলের দাবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT