চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌরবিদ্যুৎ চালিত সোলার পাম্পে ‘ধানের উৎপাদন খরচ অর্ধেক’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:00 অপরাহ্ন 17, ফেব্রুয়ারি 2023
in - সেমি লিড, কৃষি, জনপদ, ঠাকুরগাঁও
A A
সোলার প্যানেল দ্বারা চালিত কৃষি জমি, বাংলাদেশের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌরশক্তিচালিত পাম্পের মাধ্যমে জমিতে সেচ দিচ্ছেন কৃষকরা। এতে কমে গেছে বোরো ধান উৎপাদনের খরচ। স্বস্তি মিলেছে কৃষকদের মাঝে।

দিনেদিনে আধুনিক হচ্ছে ফসল উৎপাদন পদ্ধতি, ব্যবহার বেড়েছে সৌরশক্তিচালিত সেচ পাম্পের। বাড়তি খরচ বা ঝামেলা না থাকায় এই পাম্পের দিকে ঝুঁকছেন ঠাকুরগাঁওয়ের কৃষকরাও। ডিজেল চালিত যন্ত্রের সাহায্যে ধান উৎপাদনে যে খরচ হয়, সোলার সেচ পদ্ধতিতে ব্যয় হয় তার অর্ধেক। ফলে এই পাম্প ব্যবহারে আগ্রহী হচ্ছেন কৃষকরা।

শুষ্ক মৌসুমে ধান বা বোরো ফসল উৎপাদনে সেচ একটি অন্যতম বিষয়। আর এই সেচ প্রদানের জন্য ডিজেল বা বিদ্যুৎ ব্যবহারে ফসল উৎপাদন খরচ পড়ে অনেক বেশি। তা ছাড়া বর্তমানে ডিজেলের দাম বেড়ে যাওয়ায় বিকল্প পদ্ধতিতে সোলার সেচ পাম্পের মাধ্যমে সেচ সুবিধা নিচ্ছেন কৃষকরা।

বাসস জানায়, ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়কের আশপাশের জমিতে সোলার প্যানেল ব্যবহারের মাধ্যমে সেচ দিয়ে বোরো আবাদ করতে দেখা গেছে কৃষকদের। ভোগান্তি নিরসনের পাশাপাশি মাত্র ২ হাজার টাকায় ইচ্ছেমত সেচ সুবিধাসহ মাঠ থেকে মেশিন চুরির ভয় কেটেছে কৃষকের।

সৌরবিদ্যুৎ চালিত সোলার পাম্পের ছবি, যা কৃষি কাজে ব্যবহৃত হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে জেলায় বোরো আবাদ হয়েছে ৬০ হাজার ৬৫ হেক্টর জমিতে। এর মধ্যে ১ হাজার ৯০০ হেক্টর জমিতে ১৪১ টি সোলার সেচ পাম্পের সুবিধা নিচ্ছেন কৃষকরা।

ঠাকুরগাঁও সদর উপজেলা চিলারং ইউনিয়নের সোলার পাম্প এর সুবিধা নেয়া কৃষক রফিকুল ইসলাম ও আমির আলী জানান, আমরা সোলারের মাধ্যমে জমিতে সেচ দিচ্ছি। এতে আমাদের বেরো উৎপাদন খরচ অনেক কমে গিয়েছে। বর্তমানে ১ বিঘা জমিতে সোলার পাম্প দিয়ে সেচ দিতে খরচ হচ্ছে ২ হাজার টাকা। আবার এই টাকা পরিশোধ করতে হবে ধান কেটে বিক্রি করার পরে।

একই উপজেলার আরেক কৃষক রহমত আলী জানান, এই সোলার এর মাধ্যমে সেচ দেয়ায় খরচ অনেকটা কমে আসে। এর কারণে কিছুটা হলেও লাভবান হওয়া সম্ভব।

সৌরবিদ্যুৎ চালিত সোলার পাম্পের মাধ্যমে কৃষি জমিতে পানি সরবরাহ।. Channel i News - চ্যানেল আই নিউজ

সোলার পাম্প তৈরি ও ভাড়া দেন কৃষক সোলেয়মান আলী। তিনি বলেন, সোলারের কারণে বর্তমানে অল্প খরচে বোরো ধান রোপণ করা যাচ্ছে। শ্যালো মেশিনে তেল, মেশিন চুরি, নষ্টের ভয় ছিল ও শব্দ দূষণ হত।

সোলারের কারণে এখন আর এসব নিয়ে চিন্তা করতে হয় না। আমি কৃষকের উন্নয়নে নিয়মিত চিন্তা করে যাচ্ছি। বর্তমানে আমার ১৩টি সোলার পাম্প দিয়ে বোরো সেচ সুবিধা দেয়া হচ্ছে। আমি এই সোলার এর পরিধি আরো বাড়াতে চাই। এছাড়াও আমার কাছ থেকে অনেকে সোলার পাম্প ক্রয় করে নিয়ে যায়।

জেলার হরিপুর উপজেলা ঢাঙ্গী পুকুর এলাকার কৃষক জুলফিকার আলী বলেন, বর্তমানে সব কছিুর দাম বেশি। সার, বিষ, ডিজেল, দৈনিক হাজিরা সব কিছু বৃদ্ধি পাওয়ায় বোরো আবাদ এর ব্যয় বৃদ্ধি পায়। এতে পরে ধান বিক্রয় করে আমরা কৃষকরা লাভবান হতে পারি না। তবে সোলার দিয়ে এখন খরচ অনেকটাই কমে এসেছে আমাদের। এখন লাভ থাকছে সেচ খরচ কমায়। সোলারই আমাদের খরচ কমিয়ে লাভের মুখ দেখিয়েছে। এই এলাকার অনেক কৃষকদের কাছেই সোলার এখন জনপ্রিয় হয়েছে উঠেছে বলেও জানান তিনি।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. মো. আবদুল জলিল জানান, বাজারে ডিজেলের দাম বৃদ্ধির কারণে জেলার প্রায় ৭ হাজার কৃষক এখন সোলার পাম্পের মাধ্যমে সেচ সুবিধা নিচ্ছেন। সোলার পাম্পের মাধ্যমে জমিতে সেচ দিয়ে লাভবান হচ্ছেন কৃষকেরা। এতে ডিজেল ও বিদ্যুতের উপর নির্ভরশীলতা কমছে। সেই সাথে তাদের উৎপাদন খরচ কমে আসছে। যার ফলে বোরো ধান বিক্রি করে লাভবান হবেন এই ঠাকুরগাঁও জেলার কৃষকেরা।

চলতি মৌসুমে ঠাকুরগাঁওয়ে বোরো ধানের চাষ হয়েছে ৬০ হাজার ৬৫ হেক্টর জমিতে। এর মধ্যে ১ হাজার ৯০০ হেক্টর জমিতে ১৪১টি সৌরশক্তিচালিত সেচ পাম্পের সুবিধা নিচ্ছেন কৃষকরা।

সৌরশক্তিচালিত পাম্পের মাধ্যমে জমিতে সেচ দেয়ায় ডিজেল ও বিদ্যুতের উপর নির্ভরশীলতাও কমেছে কৃষকদের। তিনি জানান- দেড় লাখ টাকা খরচে একটি সোলার পাম্প লাগিয়ে সুন্দরভাবে সেচ দেয়া সম্ভব।

তবে কৃষকরা বলছেন, সোলার পাম্পের দাম অনেক হওয়ায় তারা নিজেরা এটা কিনতে পারছেননা। অন্যের সোলার পাম্পে বিঘাতে দুই হাজার টাকা চুক্তিতে তারা নিজেদের জমিতে সেচ দিয়ে নিচ্ছেন। সোলার পাম্পের দাম কম হলে নিজেরা পাম্প কিনে নিজেদের জমিতে সেচ দিলে খরচ আরও অনেক কমে যেত। সোলার পাম্পের দাম যাতে প্রান্তিক কৃষকদের ক্রয় ক্ষমতার মধ্যে আসে সে ব্যপারে ব্যবস্থা নিতে সরকারের কাছে দাবি জানিয়েছেন তারা।

Tags: পাম্পবোরোসেচসোলার
Previous Post

পবিত্র শবে মেরাজ আগামীকাল

Next Post

শহীদ সার্জেন্ট জহুরুল হক স্মরণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

Next Post
শহীদ সার্জেন্ট জহুরুল হক স্মরণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

শহীদ সার্জেন্ট জহুরুল হক স্মরণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

শেখ হাসিনা বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী, প্রথম মহিলা প্রধানমন্ত্রী।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর নামে ‘ভেরিফায়েড’ টুইটার অ্যাকাউন্টটি ভুয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT