চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিয়ে করলেন শোভন-সোহিনী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:09 পূর্বাহ্ন 16, জুলাই 2024
in বিনোদন
A A
শোভন-সোহিনী বিবাহের অনুষ্ঠানে স্নেহ ও আনন্দের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিয়ের বন্ধনে বাধা পড়লেন সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায়। দক্ষিণ চব্বিশ পরগনার এক রাজবাড়িতে বসেছিল টলিউড দম্পতির বিবাহের আসর।

শোভন-সোহিনী বিবাহের মুহূর্ত, হাসিমুখে একে অপরের গালে চুম্বন. Channel i News - চ্যানেল আই নিউজ

আইনি মতে বিয়ে সেরেছেন শোভন-সোহিনী। ১৪ জুলাই ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের নিয়ে ভেন্যুতে পৌঁছে যান তারা। অবশেষে ১৫ জুলাই চার হাত এক হল টলিপাড়ার চর্চিত এই যুগলের।

সোমবার রাতে বিয়ের ছবি শেয়ার করেন শোভন ও সোহিনী যৌথভাবে। আর ক্যাপশনে লেখা ছিল, ‘দেখা হওয়ার এক বছরে। একই সাথে একই ঘরে’। সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায়কে শুভেচ্ছায় ভরিয়েছেন ভক্তরা। মন্তব্য করেছেন তারকারাও।

ইশা সাহা লেখেন, ‘ওয়াও শুভেচ্ছা’। মিমি চক্রবর্তী লিখলেন, ‘শুভেচ্ছা। ভালোবাসায় বাঁধা থাকো’। সন্দীপ্তা সেন লেখেন, ‘শুভেচ্ছা। খুব ভালো থাক তোরা দুজনে’। এছাড়াও ঋদ্ধিমা ঘোষ, রুকমা রায়, শ্রুতি দাস, শ্রীমা ভট্টাচার্য, পিয়া চক্রবর্তী, সায়ন্তনী গুহঠাকুরতারা মন্তব্য করেছেন।

শোভন-সোহিনী বিবাহের সুন্দর ও ঐতিহ্যবাহী ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিয়েতে সোহিনীর পরনে ছিল বেনারসি। সঙ্গে মানানসই সোনার গয়নায় সেজেছিলেন তিনি। অন্য দিকে শোভনের পরনে ছিল সাদা সিল্কের কাজ করা ধুতি ও পাঞ্জাবি।

শোভন ও সোহিনী বিবাহের আনন্দময় মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

বছরখানেক আগেই প্রেমের সম্পর্কে জড়ান সোহিনী আর শোভনে। তার আগে সোহিনীর সঙ্গে ভেঙেছিল রণজয়ের সম্পর্ক। আর শোভনের বিচ্ছেদ হয় স্বস্তিকা দত্তের সঙ্গে।

সূত্র: হিন্দুস্তান টাইমস 

Tags: শোভনসোহিনী
Previous Post

ট্রাম্পের দলের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জে ডি ভ্যান্স

Next Post

কক্সবাজারে সাগরে নেমে নিখোঁজ এক পর্যটক

Next Post
সাগরে নিখোঁজ পর্যটকের হাত পানিতে উঠছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে সাগরে নেমে নিখোঁজ এক পর্যটক

কোটা আন্দোলন সমন্বয়কারীকে মারধর, ছাত্রলীগের প্রতিবাদে কুবি ক্যাম্পাসে উত্তেজনা. Channel i News - চ্যানেল আই নিউজ

কোটা আন্দোলন সমন্বয়কারীকে মারধর, প্রতিবাদে কুবি ছাত্রলীগ কর্মীর পদত্যাগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT