চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এত সুন্দর চিন্তাটা আমার মাথায় আসেনি কেন?’

‘ডিরেক্টরস ডে’ নিয়ে কিংবদন্তী অভিনেতা, নির্মাতা ও প্রযোজক সোহেল রানা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:33 অপরাহ্ন 17, সেপ্টেম্বর 2026
in বিনোদন
A A

বুধবার (১৬ সেপ্টেম্বর) এফডিসিতে অনুষ্ঠিত হলো ‘ফিল্ম ডিরেক্টরস ডে’। দেশীয় চলচ্চিত্র শিল্পে দীর্ঘদিন ধরে অবদান রাখা গুণীজনদের সম্মাননা জানানোর মধ্য দিয়ে আয়োজনটি হয়ে ওঠে বিশেষ তাৎপর্যপূর্ণ।

চলচ্চিত্র পরিচালক সমিতির উদ্যোগে এফডিসির এই আয়োজনের ভূয়সী প্রশংসা করেছেন কিংবদন্তী অভিনেতা, নির্মাতা ও প্রযোজক সোহেল রানা।

চলচ্চিত্রেরর গুণীজন হিসেবে তিনি নিজেও আজীবন সদস্য সম্মাননা পেয়েছেন। এই প্রাপ্তি নিয়ে ফেসবুকে ছবি শেয়ার করে সোহেল রানা লিখেন,“এখনো কিছু কিছু পুরস্কার পেলে মনটা ভীষণ আনন্দিত হয়। কালকে যে আজীবন সদস্য সম্মাননা চলচ্চিত্র পরিচালক সমিতির তরফ থেকে পেলাম সেটা আমার জীবনের একটা বড় স্মৃতি।”

চলচ্চিত্র পরিচালক সমিতির এমন উদ্যোগ নিয়ে এই প্রবীণ তারকা বলেন,“নিজের প্রতিও একটা প্রশ্ন জাগলো আমিও দুবার সভাপতি ছিলাম কিন্তু সেই সময় আমার কল্পনায় যে চিন্তাটা আসেনি বর্তমান সময়ের পরিচালক সমিতির এই অপূর্ব মিলন মেলা আমাকে মুগ্ধ করেছে।”

এ বিষয়ে তিনি আরো বলেন,“সারা বছরে একটি দিন চলচ্চিত্রের সমস্ত পরিচালকদের নিয়ে একটি আনন্দের দিন কাটানো, ভুরিভোজ, র‌্যালি, গান-বাজনা এবং সর্বোপরি নতুন এবং পুরাতন সমস্ত পরিচালকদের অনেকের সাথে পরিচিত হয়ে সবাই মিলে ভাই ভাইয়ের মতো আড্ডা মারা এক অপূর্ব আয়োজন। আমার মনে হল, এত সুন্দর চিন্তাটা আমার মাথায় আসেনি কেন?”

“এই সুন্দর ভাবনাটা বর্তমান সমিতির কর্মকর্তাসহ সমস্ত উৎসাহী পরিচালকদেরকে আমি আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং অত্যন্ত আনন্দিত হয়ে জানাচ্ছি যে তথ্য মন্ত্রী আন্দালিব রহমান, প্রতিমন্ত্রী এবং অ্যাডভাইজার ডা. জাহেদ উর রহমানসহ সকলে উপস্থিত থেকে চ্যানেল আইয়ের ফরিদুর রেজা সাগর, সাবিনা ইয়াসমিনসহ অনেক গুণী ব্যক্তিদের ডেকে এনে যে বিরাট অনুষ্ঠানের আয়োজন করেছে তার জন্য আমি সমিতির প্রাক্তন সভাপতি হিসেবে নিজেকে অনেক গর্ববোধ করছি এবং বর্তমান সময়ের কমিটিকে এবং সাধারণ সদস্যবৃন্দকেও আন্তরিক ধন্যবাদ ও দোয়া জানাচ্ছি।” লিখেন সোহেল রানা।

সবশেষে নিজের আশাবাদ ব্যক্ত করে এই অভিনেতা লিখেন,“তোমরা ধন্য এবং সমিতির সদস্য হিসাবে আমিও ধন্য। ভালো থাকো, সুন্দর থাকো- দৃঢ় মনোবল নিয়ে সামনের দিকে এগিয়ে যাও, জয় তোমাদের নিশ্চিত। বাংলাদেশ চলচ্চিত্র আবার তার ঋত গৌরব ফিরে পাবে এ আমার বিশ্বাস।”

প্রসঙ্গত, বুধবারের অনুষ্ঠানে দুই শতাধিক চলচ্চিত্র প্রযোজনার মাধ্যমে বাংলা চলচ্চিত্রকে সমৃদ্ধ করার ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা দেওয়া হয় ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরকে।

এ ছাড়া চলচ্চিত্রে অবদানের জন্য সম্মাননা পেয়েছেন পরিচালক কাজী হায়াত, সোহেল রানা, মতিন রহমান, দেলোয়ার জাহান ঝন্টু, আবু মুসা দেবু, মহিউদ্দিন শাকের, আবুল খায়ের বুলবুল ও আওকাত হোসেন। সম্মাননা গ্রহণ করেন কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিনও। আমন্ত্রিত অতিথিরা গুণীজনদের হাতে সম্মাননা তুলে দেন।

Tags: এফডিসিপরিচালক সমিতিফরিদুর রেজা সাগরমন্ত্রীসাবিনা ইয়াসমিনসোহেল রানা
Previous Post

স্বর্ণকারদের গড় আয়ু সাধারণ মানুষের চেয়ে ১২ বছর কম!

Next Post

সাংবাদিকদের স্বার্থ আদায়ে নিজেদেরই সোচ্চার হতে হবে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব

Next Post
ছবি:  ডিআরইউ আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম সালেহ শিবলী।

সাংবাদিকদের স্বার্থ আদায়ে নিজেদেরই সোচ্চার হতে হবে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব

‘ক্যাটরিনার ক্যারিয়ার শেষ’- মন্তব্যে সহ-অভিনেতার কড়া জবাব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT