চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় আসার আগে যে কারণে ‘নার্ভাস’ ছিলেন সোহেল খান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:28 অপরাহ্ন 15, সেপ্টেম্বর 2022
in বিনোদন
A A
সোহেল খান ও অন্যান্য ব্যক্তিরা এক অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় এসেছেন বলিউড সুপারস্টার সালমান খানের ভাই অভিনেতা, প্রযোজক ও নির্মাতা সোহেল খান। উপলক্ষ্য বনানীতে সালমান খানের চ্যারিটেবল ট্রাস্টের ফ্যাশন ব্র্যান্ড ‘বিইং হিউম্যান’-এর আউটলেট উদ্বোধন।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২টা নাগাদ এই বলিউড তারকা বনানীর অনুষ্ঠানস্থলে পৌঁছান। কথা বলেন সাংবাদিকদের সাথে। কথার এক পর্যায়ে জানান, বাংলাদেশে ‘বিইং হিউম্যান’ এর আউটলেট উদ্বোধনে আসার আগে প্রথমে কিছুটা নার্ভাস ছিলেন তিনি।

‘ঢাকায় এসে কেমন বোধ করছেন?’-সাংবাদিকের করা এমন প্রশ্নে ‘পিয়ার কিয়া তো ডরনা কিয়া’র এই পরিচালক ও অভিনেতা বলেন, অসাধারণ লাগছে। বিশেষ করে মানুষের মুখে হাসি আর উচ্ছ্বাস দেখে সবাইকে সুখী মনে হচ্ছে। তারচেয়ে বড় কথা, সবাইকে দেখে মনে হচ্ছে তারা প্রত্যেকেই সালমানের ‘বিইং হিউম্যান’ এর আউটলেট উদ্বোধনের অংশীদার।

এসময় তিনি যোগ করে জানান, ‘আমি এখানে আসার আগে খুব নার্ভাস ছিলাম। মনে মনে ভাবছিলাম, ‘বিইং হিউম্যান’কে বাংলাদেশের মানুষ কীভাবে গ্রহণ করবে! কিন্তু সবার এই উচ্ছ্বাস ও সতস্ফূর্তভাবে তাকে গ্রহণ করায় সব শঙ্কা কেটে গেল!

বাংলাদেশি কোনো সিনেমা কি দেখেছেন সোহেল? উত্তরে ‘হ্যালো ব্রাদার’ এর এই তারকা বলেন, ‘অনেক দেখেছি। আমাদের সাথে ভাষাগত একটু দূরত্ব আছে, কিন্তু আমাদের সংস্কৃতি তো প্রায় কাছাকাছি।’

‘বিইং হিউম্যান বাংলাদেশ’-এর ফেসবুক পেজ থেকে এই আউটলেটের কথা আগেই ভিডিও বার্তায় জানিয়েছিলেন সালমান খান। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে এক ভিডিও বার্তায় সালমান খান বলেন, “হাই বাংলাদেশ। তোমাদের জন্য একটি সারপ্রাইজ আছে। আর সেটি হচ্ছে ‘বিইং হিউম্যান ক্লথিং’ ঢাকার বনানীতে চালু হতে যাচ্ছে।”

২০১২ সালে অসহায় মানুষের পাশে দাঁড়াতে ভারতের মুম্বাইতে শুরু হয় ‘বিইং হিউম্যান’-এর পথচলা। পোশাকের এই ব্র্যান্ডটির বিক্রয়ের লভ্যাংশের একটা অংশ ব্যয় করা হয় পিছিয়ে থাকা জনগোষ্ঠীর শিক্ষা ও স্বাস্থ্য খাতে। এ পর্যন্ত বিশ্বের ১৫টি দেশে ৫০০ বেশি আউটলেট রয়েছে।

Tags: ঢাকাঢালিউডবলিউডবিইং হিউম্যানলিড বিনোদনসালমান খানসিনেমাসোহেল খান
Previous Post

উপস্থাপনা থেকে সিনেমায় সাদিয়া শিমুল

Next Post

এসএসসি পরীক্ষা: দিনাজপুর বোর্ডে প্রথম দিনেই অনুপস্থিত ১৬৯৬

Next Post
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলেজে এসএসসি পরীক্ষার জন্য ছাত্রীরা প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এসএসসি পরীক্ষা: দিনাজপুর বোর্ডে প্রথম দিনেই অনুপস্থিত ১৬৯৬

চার অভিনেত্রী কারাগারে সুকেশের সঙ্গে দেখা করতে যান. Channel i News - চ্যানেল আই নিউজ

কারাগারে সুকেশের সঙ্গে দেখা করেছেন চার অভিনেত্রী!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT