চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিঙ্গাপুরের বিপক্ষে আরও ভালো খেলতে চায় বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:02 অপরাহ্ন 04, জুন 2025
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়রা উল্লাসে ভাসছে, মাঠে উদযাপন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

এএফসি এশিয়ান কাপে সিঙ্গাপুরের বিপক্ষে নামার আগে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে নেমেছিল বাংলাদেশ। জয় তুলে নিয়েছে জামাল ভূঁইয়ার দল। সিঙ্গাপুরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ, সে ম্যাচে বাংলাদেশ আরও ভালো খেলতে চায়- জানিয়েছে মিডফিল্ডার সোহেল রানা।

ভুটানের বিপক্ষে দ্বিতীয় গোলটি আসে সোহেল রানা সিনিয়রের থেকে। ম্যাচের পর সম্প্রচার মাধ্যমে তিনি বলেছেন, ‘আসলে বলার ভাষা নেই, এত দীর্ঘ সময় পর এমন সুন্দর পরিবেশে খেলছি। যেমনটা আমরা আশা করেছিলাম, দর্শকদের তেমন সমর্থন আমরা পেয়েছি। আমাদের এমন পারফরম্যান্সে সমর্থকদের দারুণ ভূমিকা থাকায় তাদের ধন্যবাদ জানাই।’

‘সিঙ্গাপুরের বিপক্ষে আমাদের গুরুত্বপূর্ণ ম্যাচ। ওই ম্যাচে আমাদের আরও ভালো সমর্থন দেবে বলে আমরা আশা করছি। কোচের পরিকল্পনা অনুসারে খেলেছি, আশা করছি সিঙ্গাপুরের বিপক্ষে আমরা আরও ভালো করতে পারব। সিঙ্গাপুরের বিপক্ষে আমাদের ভালো করতে হলে কিছু টেকনিক্যাল জায়গাগুলোতে উন্নতি করতে হবে।’

নিজের দুর্দান্ত গোল নিয়ে সোহেল রানা বললেন, ‘আল্লাহকে অনেক ধন্যবাদ, অনেকদিন পর গোল করতে পারছি। ন্যাশনাল স্টেডিয়াম আমার জন্য আশীর্বাদ। কারণ আবাহনীতে খেলার সময় নর্থ কোরিয়ার একটি দলের বিপক্ষে এমন একটি গোল করেছিলাম। ভালো লাগছে, দলে অবদান রাখতে পেরেছি এজন্য।’

‘আমাদের মিডফিল্ডে যে ধরনের খেলোয়াড় এসেছে তা আমাদের জন্য ভালো, এটা দলকে অন্য পর্যায়ে নিয়ে যাবে। তারা আমাদের দলকে আরও ভালো করছে। তারা আসাতে আমাদের দল আরও ভালো হয়েছে। আর প্রতিযোগিতা থাকবে, এটা দলের জন্য ভালো।’

Tags: বাফুফেবাংলাদেশভুটানলিড স্পোর্টসসোহেল
Previous Post

আরও একবছর বাংলাদেশের টেস্ট অধিনায়ক শান্ত

Next Post

বাংলাদেশ জার্সিতে খেলতে ফিফার অনুমতি পেলেন কিউবা মিচেল

Next Post
বাংলাদেশ জার্সিতে খেলতে ফিফার অনুমতি পাওয়া কিউবা মিচেল. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ জার্সিতে খেলতে ফিফার অনুমতি পেলেন কিউবা মিচেল

বাংলাদেশের একজন নারী সাংবাদিক, হাস্যোজ্জ্বল মুখের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

টিউলিপের আয়কর নথি জব্দ করেছে দুদক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT