চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংবাদ থেকে সিনেমা, নির্মাণে সোহেল আরমান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:27 অপরাহ্ন 11, মে 2024
in বিনোদন
A A
বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা সোহেল আরমানের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রয়াত কিংবদন্তী আমজাদ হোসেন পুত্র অভিনেতা সোহেল আরমান। অভিনয়শিল্পী পরিচয়ের বাইরে তিনি একজন নাট্যকার, পরিচালক ও গীতিকার। ২০১৫ সালে দেশ সেরা নায়ক শাকিব খান ও আফসানা আরা বিন্দুকে জুটি করে নির্মাণ করেন ক্যারিয়ারের প্রথম চলচ্চিত্র ‘এই তো প্রেম’। এরপর নাটক পরিচালনা করলেও সিনেমা নির্মাণে দেখা যায়নি।

নিজের দ্বিতীয় চলচ্চিত্র ‘ভ্রমর’ শুরু করেও শেষ করতে পারেননি। ৪০ শতাংশ কাজ অচিরেই শেষ করতে চান এই নির্মাতা। তবে তারআগে জানালেন, নিজের তৃতীয় সিনেমা নির্মাণের খবর। নতুন এই সিনেমার নাম ‘সংবাদ’। এতে অভিনয় করবেন এ সময়ের দর্শকপ্রিয় অভিনয় শিল্পী ইরফান সাজ্জাদ, আইশা খান ও সোহেল মন্ডল।

আগামী সপ্তাহে সিনেমাটির মহরতের মাধ্যমে শুটিংয়ের পরিকল্পনা ও বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন সোহেল আরমান। বড় পর্দায় বিরতি কেন জানতে চাইলে ‘এই তো প্রেম’ খ্যাত নির্মাতা বলেন, ‘আমি কখনো সংখ্যা বাড়ানোর চিন্তা করে কাজ করি না। প্রয়োজনে কাজ কম করব তবে দর্শক মনে গেঁথে যাবে এমন কিছু করার চেষ্টা থাকে সবসময়।

সিনেমার গল্প প্রসঙ্গে সোহেল আরমান বলেন, গল্পটা অনেক পুরনো, ১৮৭২ সালের। সে সময়ের জমিদার বাড়ির একটি হারানো গল্পে এটি নির্মিত হবে। তবে প্রেমের নয়, একটা গ্রামের গল্প। জমিদার বাড়ির চুরি যাওয়া গল্প যেটা পেয়েছি এক সাংবাদিকের মাধ্যমে। আপাতত এটুকুই। বাকিটুকু খুব শিগগিরই সংবাদ সম্মেলন করে জানাব।

ভয়েস টুডের ব্যানারে নির্মিতব্য সিনেমাটির গল্প লেখার পাশাপাশি প্রযোজনা করছেন এন এ খোকন। সিনেমাটির চিত্রনাট্য করেছেন সোহেল আরমান নিজেই। আগামী ১ জুন শুরু হয়ে ১৩ জুন পর্যন্ত প্রথম লটের শুটিং চলবে বলে জানান নির্মাতা। একই মাসের ২১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত একটানা কাজ করে শেষ হবে সিনেমার পুরো দৃশ্য ধারণ।

Tags: আইশা খানইরফান সাজ্জাদনাটকমহরতলিড বিনোদনশাকিব খানশুটিংসংবাদসিনেমা
Previous Post

কোপা আমেরিকার স্কোয়াডে নেই ওচোয়া

Next Post

গবেষণা বাড়াতে প্রকৌশলীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

Next Post
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গবেষণা ও উন্নয়নের জন্য আহ্বান জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গবেষণা বাড়াতে প্রকৌশলীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

আকাশে বজ্রপাতের ঝলক দেখা যাচ্ছে, ঝড়ের পূর্বাভাস. Channel i News - চ্যানেল আই নিউজ

চুয়াডাঙ্গায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT