চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩ দাবিতে পদযাত্রা করবেন সোহেল তাজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:23 অপরাহ্ন 02, নভেম্বর 2024
in - সেমি লিড, রাজনীতি
A A
সোহেল তাজের ছবি, বাংলাদেশি রাজনীতিবিদ, পদযাত্রা. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি দেবেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ। এতে সকলের অংশগ্রহণ কামনা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন তিনি।

শুক্রবার (১ নভেম্বর) নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি আগামী ৩ নভেম্বর কলঙ্কময় জেল হত্যা দিবস নিয়ে করা পোস্টে এসব দাবি উত্থাপন করেন।

ফেসবুক পোস্টে তিনি বলেন, দেখতে দেখতে ৪৯ বছর পার হয়ে গেল অথচ এখন পর্যন্ত জাতির এই ৪ বীর, যাদের নেতৃত্বে সফলভাবে মহান মুক্তিযুদ্ধ পরিচালিত হলো, যাদের নেতৃত্বে আমরা বাংলাদেশ নামে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেলাম- আজ অবধি রাষ্ট্রীয়ভাবে তাদের কোনো স্বীকৃতি নাই। এটা মেনে নেওয়া যায় না।

উত্থাপিত তিনটি দাবি হচ্ছে:
১. যেহেতু ১০ এপ্রিল, ১৯৭১ স্বাধীনতার ঘোষণাপত্রের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় সেহেতু বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র (প্রজাতন্ত্র) হিসেবে জন্ম লাভ করে তাই এই দিনটিকে ‘প্রজাতন্ত্র দিবস’ ঘোষণা করতে হবে।

২. ৩রা নভেম্বর জেল হত্যা দিবসকে জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করে রাষ্ট্রীয়ভাবে পালন করতে হবে।

৩. জাতীয় চার নেতাসহ মহান মুক্তিযুদ্ধের সকল বেসামরিক ও সামরিক সংগঠক, পরিচালক, অমর শহিদ ও বীর মুক্তিযোদ্ধাদের নাম, অবদান ও জীবনীসহ মুক্তিযুদ্ধের সঠিক ও পূর্ণাঙ্গ ইতিহাস যথাযথ মর্যাদা ও গুরুত্বের সাথে সর্বস্তরের পাঠ্যপুস্তকে ও সিলেবাসে অন্তর্ভূক্ত করতে হবে।

তিনি বলেন, আমি মনে করি, আমার এই তিন দাবি ন্যায্য ও যৌক্তিক এবং এটা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকলের প্রাণের দাবি।

এই লক্ষ্যে দেওয়া পরবর্তী কর্মসূচির বিষয়ে তিনি বলেন, আগামীকাল রোববার ৩ নভেম্বর বিকেল সাড়ে ৩টায় হোটেল ইন্টারকন্টিনেন্টাল এর সামনে আমি অবস্থান নিব এবং পরবর্তীতে পদযাত্রা করে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করবো।

সকলকে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়ে তিনি বলেন, হোটেল ইন্টারকন্টিনেন্টাল এর সামনে থেকে বিকেল ৪টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার উদ্দেশ্যে হেটে যাত্রা শুরু করব। এই সমাবেশে স্বাধীনতা/ মুক্তিযুদ্ধের/ বৈষম্যবিরোধী চেতনায় বিশ্বাসী সকলকে অংশগ্রহণ করার জোর আহ্বান জানাচ্ছি।

Tags: প্রধান উপদেষ্টাসাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজসোহেল তাজ
Previous Post

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থীদের প্রচারণা কৌশল

Next Post

কারাগারে মানবাধিকারহীন আচরণ কারও জন্যই কাম্য নয়: আমির খসরু মাহমুদ চৌধুরী

Next Post
আমির খসরু মাহমুদ চৌধুরীর সাক্ষাৎকার, কারাগারে মানবাধিকার বিষয়ক আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

কারাগারে মানবাধিকারহীন আচরণ কারও জন্যই কাম্য নয়: আমির খসরু মাহমুদ চৌধুরী

দীপিকা ও তার মেয়ের প্রথম ছবি, উচ্ছ্বাসে ভরা মা ও সন্তানের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়ের প্রথম ছবি প্রকাশ্যে আনলেন দীপিকা, জানালেন নামও!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT