চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেউ যেন দুর্নীতিবাজদের পক্ষ অবলম্বন না করে: নাছিম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:46 অপরাহ্ন 26, জুন 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশ সংসদ অধিবেশনে সংসদ সদস্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, যখন কোন ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসে তখন ঐ গোষ্ঠীর বা এসোসিয়েশনের পক্ষ থেকে দুর্নীতিবাজদের পক্ষে সাফাই বক্তৃতা বা বিবৃতি যাতে না দেয়া হয়। কেউ যখন কোন দুর্নীতিবাজের পক্ষে সাফাই দেয় তখন দুর্নীতির অভিযোগ প্রকারান্তরে সেই গোষ্ঠীর উপর গিয়েও পড়ে। আমাদের এখান থেকে বেরিয়ে আসতে হবে। আমরা দুর্নীতিবাজদের পক্ষ কেউ অবলম্বন করব না।

বুধবার ( ২৬ জুন) বিকেলে জাতীয় সংসদে বাজেট অধিবেশনে বক্তব্যের সময় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মতিউরের মত দুর্নীতিবাজকে দুদক, সরকারি সংস্থা, মিডিয়া, আমরা কেউই চিহ্নিত করতে পারিনি। তাকে চিহ্নিত করেছে একটি বোবা প্রাণী ছাগল। সরকারে মতিউরের মত এমন কোন দুর্নীতিবাজ আর আছে কিনা তা কোন বোবা প্রাণী বের করে আনার আগে সরকারি সংস্থা গুলোকে খুঁজে বের করতে হবে।

তিনি আরও বলেন, মানুষের জীবন যাত্রার মান সহজ করার জন্য সরকার নানা উদ্যোগ গ্রহণ করছে। কৃষি ও কৃষকদের বাঁচিয়ে রাখার জন্য অন্যান্য বিমার মত কৃষিবীমা বা শস্যবীমা প্রচলন অত্যন্ত দরকার, যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এর আগেও করার জন্য প্রত্যয় ব্যক্ত করেছেন। এখন এটি বাস্তবায়ন করা প্রয়োজন। পাশাপাশি গবাদি পশুর চিকিৎসা সেবাকে জরুরী সেবা হিসেবে ঘোষণা করাও প্রয়োজন।

নাছিম বলেন, আমার সংসদীয় আসন ঢাকা ০৮ এ অবস্থিত ঢাকা মেডিকেল শুধু ঢাকার মানুষ নয়, সারা বাংলাদেশের মানুষের চিকিৎসার ভরসাস্থল। মাননীয় প্রধানমন্ত্রীর অনেক দিনের স্বপ্ন ২৬০০ বেডের ঢাকা মেডিকেলকে ৫০০০ বেডে রুপান্তরিত করে এটিকে বিশ্বমানের হাসপাতাল বানানো। এর ফলে একদিকে যেমন বাড়তি রোগীর চাপ সামাল দেয়া যাবে তেমনি আগত রোগীদের সেরা সেবাটাই নিশ্চিত করা যাবে। দ্রুততম সময়ের মধ্যে প্রকল্পের নক্সা ফাইনাল এবং আনুষঙ্গিক কাজগুলো শেষ করে ঢাকা মেডিকেলকে বিশ্বমানের হাসপাতালের পরিণত করার কার্যক্রম গতিশীল করার অনুরোধ করছি। গত এক যুগের বেশি সময় ধরে ঢাকা মেডিকেলের অনেক পদে নতুন নিয়োগ হয় না। যার ফলে অনেকে অবসরে গেলেও পদগুলো ফাঁকা। এখনও পনের শত বেডের জনবল দিয়েই ২৬০০ বেডের সেবা চলমান। তাই নতুন পদ সৃষ্টির পাশাপাশি শূণ্যপদে জনবল নিয়োগ দিয়ে চিকিৎসা সেবা আরও জনবান্ধব করার জন্য অনুরোধ জানাই।

তিনি আরও বলেন, রাজধানীর শাহবাগে অবস্থিত শিশুপার্ক প্রায় সাড়ে চার বছরের বেশি সময় ধরে বন্ধ রয়েছে।পার্কের উন্নয়ন কর্যক্রম আরও গতিশীল করার অনুরোধ জানাই যাতে পার্কটি শিশুকিশোরদের জন্য খুলে দেওয়া যায়।এছাড়া সারাদেশে সরকারি যে খাস জমিগুলো রয়েছে, বিশেষ করে শহুরে এলাকার খাসজমিগুলো সাইনবোর্ড দিয়ে চিহ্নিত করে এবং কোথাও অন্য কারও দখলে থাকলে দখলমুক্ত করতে হবে। যতদিন সেগুলোর মধ্যে কোন সরকারি কার্যক্রম না হয় ততদিন সেখানে শিশু কিশোরদের খেলাধুলার ব্যবস্থা করা যেতে পারে।এর পাশাপাশি ঢাকা-৮ আসন সহ শহর এলাকায় রেল লাইন ও আশেপাশে অন্ধকার থাকায় সংশ্লিষ্ট রাস্তায় জনসাধারণের চলাচলে ভীতি কাজ করে। রেল লাইন ও আশেপাশে অন্ধকার এলাকায় মাদকের আখড়া বসে। তাই রেললাইন সংশ্লিষ্ট রাস্তায় এলএডি লাইট স্থাপন করলে এলাকাবাসী নিরাপদ বোধ করবে। জীবিকার তাগিতে শহুরে মানুষের বিভিন্ন জায়গায় বসবাস করতে হয়। তারা যে জায়গা থেকে ভোটার হয়েছেন সেই জায়গায় অনেক সময় না থাকার কারণে সংসদ নির্বাচনসহ স্থানীয় নির্বাচনে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারেন না। তাই অনলাইন আবেদনের মাধ্যমে ভোটাররা যাতে সহজে ঠিকানা হালনাগাদের মাধ্যমে নতুন জায়গায় ভোট দিতে পারেন সে বিষয়ে গুরুত্ব দেওয়ার অনুরোধ জানাই।

Tags: আ ফ ম বাহাউদ্দিন নাছিমদুর্নীতি
Previous Post

তারেককে ফেরাতে জোর তৎপরতা চলছে, অচিরেই ফল মিলবে: প্রধানমন্ত্রী

Next Post

জুলাইয়ে ভুটানের বিপক্ষে খেলবেন সাবিনারা

Next Post
বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়রা অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাইয়ে ভুটানের বিপক্ষে খেলবেন সাবিনারা

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের লোগো সহ ভবনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হবে ৬.৬ শতাংশ: আইএমএফ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT