চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচন নিয়ে দর্শকপ্রিয় দেশি বিদেশি যতো সিনেমা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:40 অপরাহ্ন 11, ফেব্রুয়ারি 2026
in বিনোদন
A A

রাত পোহালেই দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬। নির্বাচন নিয়ে দেশ বিদেশে বহু সিনেমা নির্মিত হয়েছে।  নির্বাচনী আমেজের ডামাডোলে ও অবসর সময়ে নির্বাচনকে কেন্দ্র করে নির্মিত ছবিগুলোর মধ্য থেকে দেখে নিতে পারেন যেকোনো একটি-

বিশ্বনেত্রী (১৯৯৬)
‘বিশ্বনেত্রী- লিডার অব ইউনিভার্স’ পরিচালনা করেছেন বাদল খন্দকার। সেখানে দেখা যাবে, ১৯৭১ সালে পাকিস্তানি সেনাদের হাত-পা টিপে দেওয়া এক ব্যক্তি এমপি হতে চান। কলেজের প্রিন্সিপাল, পুলিশ তাকে সমর্থন দেয়। পোষ্য লোকেরা বলে, ইলেকশনে জিতলে সাতরাস্তার মোড়ে তার মূর্তি বানিয়ে দেবে। ছবিতে অভিনয় করেছেন শাবানা, জসিম, হুমায়ুন ফরীদি, আমিন খান, শাহনাজ, দিলদার, কাবিলা ও নাদের চৌধুরী।

রাজনীতি (২০১৭)
পরিচালক বুলবুল বিশ্বাসের অভিষেক সিনেমা ‘রাজনীতি’। নির্বাচন নিয়ে বাংলাদেশের একসময়ের প্রকৃত পরিবেশ কেমন ছিল সেটা দেখে নেওয়া যাবে এ সিনেমায়। দেখা যাবে দেশবন্ধু পার্টির দলীয় সভা চলছে। নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার নাকি দলীয় সরকারের অধীনে হবে, এসব ভেবে মূল্যবান সময় নষ্ট করার সময় তাদের হাতে নেই। ছবির শেষ দিকে অবশ্য রাজনীতি-প্রেম মিলিয়ে গল্প জটিল হতে থাকে। এতে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, সাদেক বাচ্চু, অমিত হাসান, আলীরাজ প্রমুখ।

নিউটন (২০১৭)
নিরাপত্তা বাহিনীর উদাসীনতা এবং নকশালীদের গেরিলা হামলার ভয় সত্ত্বেও মধ্য ভারতের সংঘাতপূর্ণ জঙ্গলে নির্বাচনি দায়িত্বে থাকা একজন সরকারি কর্মচারী অবাধ ও সুষ্ঠু ভোট আয়োজনের চেষ্টা করেন। অমিত মসুরকারের পরিচালনায় ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রাজকুমার রাও।

থালাইভি (২০২১)
জয়ললিতার জীবনী নিয়ে সিনেমা ‘থালাইভি’ ভারতে মুক্তি পেয়েছে ২০২১ সালে। সিনেমায় দেখানো হয়েছে অভিনেত্রী হিসেবে ক্যারিয়ারের শুরু করে কীভাবে নেত্রী হয়ে উঠলেন জয়ললিতা। তার জীবনের ঘাত-প্রতিঘাত, অভিনয় জগতের গ্ল্যামার গার্ল কীভাবে বদলে দিয়েছিল তামিলনাড়ুর রাজনৈতিক চরিত্র। ছবিতে অভিনয় করেছেন কঙ্গনা রনৌত, অরবিন্দ স্বামী, ভাগ্যশ্রী প্রমুখ। পরিচালনা করেছেন এ এল বিজয়.

দ্য ক্যান্ডিডেট (১৯৭২)
রাজনৈতিক কমেডি ঘরানার ছবি ‘দ্য ক্যান্ডিডেট’। এটি পরিচালনা করেছেন মাইকেল রিচি। রবার্ট রেডফোর্ড এখানে বিল ম্যাকের চরিত্রে অভিনয় করেছেন। অস্কারজয়ী এই সিনেমায় বিল ম্যাকে একজন রাজনীতিবিদ, যিনি প্রেসিডেন্সিয়াল নির্বাচনের প্রার্থী। ম্যাকের নির্বাচন, নির্বাচনি প্রচার আর নির্বাচনকেন্দ্রিক নানা ঘটনার আবহে সিনেমার গল্প এগিয়ে যায়।

অল দ্য প্রেসিডেন্টস ম্যান (১৯৭৬)
‘অল দ্য প্রেসিডেন্টস ম্যান’কে বলা হয় সর্বকালের অন্যতম সেরা রাজনৈতিক চলচ্চিত্র। এ সিনেমায় দ্য ওয়াশিংটন পোস্টের সাংবাদিকের ভূমিকায় অনবদ্য অভিনয় করেছেন রবার্ট রেডফোর্ড এবং ডাস্টিন হফম্যান। ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের ইলেকশন কমিটির সঙ্গে জড়িয়ে ওয়াটারগেট কেলেঙ্কারির ঘটনাপ্রবাহ নিয়ে সিনেমাটি তৈরি। এটি পরিচালনা করেছেন এলান জে পাকুলা।

Tags: ইলেকশনথালাইভিদ্য ক্যান্ডিডেটদ্য মাঞ্চুরিয়ান ক্যান্ডিডেটনিউটন
Previous Post

বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ

Next Post

ভোট ১ দিন, ছুটি ৩ দিন: আইস্ক্রিন ও চ্যানেল আইয়ে চমক

Next Post

ভোট ১ দিন, ছুটি ৩ দিন: আইস্ক্রিন ও চ্যানেল আইয়ে চমক

শীর্ষ আলেম-ওলামাদের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT