চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে সাপের হানা!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:37 অপরাহ্ন 19, মে 2026
in বিনোদন
A A
সাপ দেখা গেছে সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে. Channel i News - চ্যানেল আই নিউজ

বছর পাঁচেক আগে নিজের পানভেল ফার্মহাউসে সাপের কামড় খেয়ে খবরের শিরোনামে এসেছিলেন সালমান খান। এবার আর ফার্মহাউস নয়, খোদ মুম্বাইয়ের বান্দ্রার ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে’ ঢুকে পড়ল সাপ।

সোমবার (১৮ মে) রাতে এই ঘটনা ঘিরে অ্যাপার্টমেন্টজুড়ে হুলুস্থুল পড়ে যায়। ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, সামাজিকমাধ্যমে একটি রহস্যময় পোস্ট দেওয়ার কিছুক্ষণ পরই সালমানের বাসভবনে একটি সাপ দেখা যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় প্রশাসন ও বন্যপ্রাণী উদ্ধারকারী দল।

পরে একজন অভিজ্ঞ স্নেক র‍্যাংলার সাপটির গতিবিধি পর্যবেক্ষণ করে সেটিকে নিরাপদে উদ্ধার করেন। উদ্ধারকারী দলের পক্ষ থেকে জানানো হয়েছে, সাপটি বিষধর নয় এবং মানুষের জন্য ক্ষতিকরও ছিল না। পরে সাপটিকে বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।

ঘটনার পর পুরো গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট তল্লাশি চালানো হয়, সেখানে আর কোনো সাপ রয়েছে কি না তা নিশ্চিত হতে। এর আগে প্রায় পাঁচ বছর আগে মহারাষ্ট্রের পানভেলে নিজের ফার্মহাউসে সাপের কামড়ে আহত হয়েছিলেন সালমান খান।

সেই ঘটনার পর এবার আবারও সাপের কারণে আলোচনায় এলেন এই বলিউড তারকা।

Tags: গ্যালাক্সি অ্যাপার্টমেন্টসালমান খান
Previous Post

কোরবানীর চামড়া সংরক্ষণে বিনামূল্যে লবণ ও বিশেষ ঋণ সুবিধা দেবে সরকার

Next Post

প্রযুক্তি নির্ভর ভূমি ব্যবস্থা প্রতিষ্ঠা করা সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী প্রযুক্তি নির্ভর ভূমি ব্যবস্থা প্রতিষ্ঠার উপর বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রযুক্তি নির্ভর ভূমি ব্যবস্থা প্রতিষ্ঠা করা সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

বাংলাদেশ-ভারত সীমান্তের কাঁটাতার ও গেট, নিরাপত্তা ব্যবস্থা দৃশ্যমান. Channel i News - চ্যানেল আই নিউজ

সীমান্তে বিএসএফের গুলির জবাবে বিজিবির পাল্টা গুলি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT