চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৭২ কোটি ৬৮ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্য জব্দ: বিজিবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:24 অপরাহ্ন 08, সেপ্টেম্বর 2024
in অপরাধ
A A
বাংলাদেশ বিজিবি লোগো, জাতীয় নিরাপত্তা ও সুরক্ষা সংস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত আগস্ট মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ২৭২ কোটি ৬৮ লক্ষ ৭৭ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করতে সক্ষম হয়েছে।  

আজ রোববার বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এই তথ্য জানান।

জব্দ করা চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ২৯ কেজি ১৩১ গ্রাম স্বর্ণ, ১৬ কেজি ৩০০ গ্রাম রূপা, ৩ কেজি ৬০১ গ্রাম সাপের বিষ, ১,২১,৫৫১টি কসমেটিক্স সামগ্রী, ২৫,৯২২টি ইমিটেশন গহনা, ১২,১৮৩টি শারী, ৪,০৫৭টি থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল/তৈরি পোশাক, ২,২৬১ মিটার থান কাপড়, ২,০২৭ ঘনফুট কাঠ, ৩,৭৩১ কেজি ৫০০ গ্রাম চা পাতা, ৩,৯১,০৪৩ কেজি চিনি, ১৭,৩৮০ কেজি কয়লা, ১৯,৪৩৯টি মোবাইল ডিসপ্লে, ১,২৬,৩০৪টি চশমা, ১,৩৬৬ কেজি ৫০০ গ্রাম জিরা, ৬টি ট্রাক, ১২টি পিকআপ, ৪টি প্রাইভেটকার/মাইক্রোবাস, ৯টি ট্রলি, ১৯১টি নৌকা, ১৭টি সিএনজি/ইজিবাইক, ৩৮টি মোটরসাইকেল এবং ৩২টি বাইসাইকেল।  উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৩টি পিস্তল, ২টি বন্দুক, ১টি মর্টার শেল, ১টি ম্যাগাজিন এবং ১৮ রাউন্ড গুলি।

এছাড়াও গত মাসে বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে ১২,৬১,৪৬৭ পিস ইয়াবা ট্যাবলেট, ১২ কেজি ৯১৩ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ৭ কেজি ৩৫ গ্রাম হেরোইন, ১৫ হাজার ৭২৬ বোতল ফেনসিডিল, ১৮,৭৫৬ বোতল বিদেশি মদ, ৫৬৮ লিটার বাংলা মদ, ১,৮৫৯ ক্যান বিয়ার, ১,৩৭৭ কেজি ৫৮ গ্রাম গাঁজা, ১,৭৪ ২৮৪ প্যাকেট বিড়ি ও সিগারেট, ৩৯,৫৯৭টি নেশাজাতীয় ট্যাবলেট/ইনজেকশন, ৩,৯৮০ বোতল ইস্কাফ সিরাপ, ১ কেজি ২৫০ গ্রাম কোকেন, ১,০৪৫ বোতল এমকেডিল/কফিডিল, ২,৮০,১১৫টি বিভিন্ন প্রকার ঔষধ, ২০ বোতল এলএসডি এবং ৭,৪৭,৯৭০টি অন্যান্য ট্যাবলেট।

সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৪৩ জন চোরাচালানী এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১২৫ জন বাংলাদেশি নাগরিক ও ২২ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া ৪,৫০৬ জন মায়ানমার নাগরিককে আটকের পর তাদেরকে নিজ দেশে ফেরত প্রদান করা হয়েছে।

Tags: আগস্টবিজিবি
Previous Post

কিশোরগঞ্জে ট্রেনের ধাক্কায় নিহত ২

Next Post

চালককে মারধর: প্রতিবাদে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ

Next Post
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রতিবাদে যান চলাচল বন্ধের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চালককে মারধর: প্রতিবাদে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ

বাংলাদেশ ব্যাংকের প্রধান ভবনের ছবি, কেন্দ্রীয় ব্যাংক ভবন, ঢাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জাকির হোসেন ও কবির আহম্মদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT