চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সমালোচকদের জবাব দিয়ে ওপেনিংয়ে স্বস্তির নাম স্মিথ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:26 অপরাহ্ন 31, জানুয়ারি 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিংরত, মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

টেস্টে ডেভিড ওয়ার্নারের অবসরের পর জায়গাটা কে নেবেন, কে হবেন অস্ট্রেলিয়ার পরবর্তী ওপেনার, এনিয়ে অনেক মত ছিল। টিম ম্যানেজমেন্ট অভিজ্ঞ স্টিভেন স্মিথের উপর আস্থা রেখেছে, তুলে দিয়েছে ওপেনিং দায়িত্ব। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম তিন ইনিংসে তিনি করেন ১২, অপরাজিত ১১ ও ৬ রান। সমালোচনা ঝড়ের গতিতে ধেয়ে আসার আগেই খেলেন ৯১ রানের অপরাজিত ইনিংস। অজিরা হারলেও স্মিথ গড়েন ক্যারি দ্য ব্যাট থ্রু’র কীর্তি।

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ৩২ টেস্ট সেঞ্চুরির মধ্যে ২৭টি ব্যাটিং অর্ডারের তিন বা চারে নেমে করেছেন। ওপেনার হয়ে যাওয়া নিয়ে করণীয় বিষয়ে অতিরিক্ত চিন্তা করেননি, স্মিথের জোর দাবি।

বুধবার এমসিজিতে ৩৪ বর্ষী স্মিথ বলেন, ‘দুই বা তিনটি ইনিংসে ব্যর্থ হওয়ায় চারপাশে অনেক মন্তব্য ছিল। আমার একটা ইনিংস অপরাজিত এবং বাকি দুটিতে কম স্কোর ছিল। এখন ওপেনার হিসাবে আমার গড় ৬০।’

‘এটা আমার জন্য ছিল ভিন্ন পজিশন। অনেকবার নতুন বলের বিপক্ষে লড়েছি, প্রথম দিকে ক্রিজে এসেছি। প্রথম দু’সপ্তাহ উপভোগ করেছি। যদি টিম ম্যানেজমেন্ট আমাকে ব্যাটিং অর্ডারের নিচে নামানোর উপযুক্ত মনে করে, দলের প্রয়োজনে সেখানেই ব্যাটিং করবো।’

সবশেষ ২০১১ সালে ক্যাঙ্গারুদের হয়ে ওয়ার্নার ছিলেন ক্যারি দ্য ব্যাট থ্রু করা ব্যাটার। একযুগ পর স্মিথ সেই নজির গড়লেন। ওয়েস্ট ইন্ডিজের নতুন পেস সেনসেশন শামার জোসেফের অগ্নিঝরা বোলিংয়ে ব্রিসবেন টেস্টে ৮ রানে হেরেছে অস্ট্রেলিয়া। ২৪ বর্ষী বোলার দ্বিতীয় ইনিংসে ৬৮ রানে নেন ৭ উইকেট। তাকে একমাত্র স্মিথই সামলাতে পেরেছেন।

প্যাট কামিন্সের অনুপস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে স্মিথ অধিনায়কত্ব করবেন। ২, ৪ ও ৬ ফেব্রুয়ারি খেলা মাঠে গড়াবে।

Tags: অস্ট্রেলিয়াঅস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ সিরিজওয়েস্ট ইন্ডিজলিড স্পোর্টসস্মিথ
Previous Post

সংসদে হুইপের দায়িত্ব নিতে বিপিএল ছাড়লেন মাশরাফী

Next Post

ভালোবাসা দিবসে সিনেমাওয়ালায় তারকাবহুল তিন নাটক

Next Post
নাটকের তারকারা ছবি, বাংলাদেশি অভিনেতা ও অভিনেত্রীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভালোবাসা দিবসে সিনেমাওয়ালায় তারকাবহুল তিন নাটক

অভিনেতা রণবীর কাপুরের চরিত্রের দৃশ্য, সিনেমার জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

কবে আসছে 'অ্যানিমেল' এর সিকুয়েল?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT