চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পাওয়ার’, ‘পারফরম্যান্স’, ‘ডিউরাবিলিটি’র চমক নিয়ে বাজারে যে স্মার্টফোন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:03 অপরাহ্ন 15, মে 2025
in তথ্যপ্রযুক্তি
A A
স্মার্টফোনের দুটি মডেল, একটি উজ্জ্বল সাদা ও অন্যটি গা dark কালো রঙে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্মার্টফোনে প্রায়ই ফোনের স্থায়িত্ব বা ‘ডিউরাবিলিটি’ গুরুত্ব দিয়ে ভাবা হয় না। কিন্তু এই ফোনটিতে পানি ও ধুলো থেকে আইপি৬৫ প্রোটেকশন। কারণ ব্যবহারকারীদের প্রায়ই আবহাওয়া ও পরিবেশের অনিশ্চিত, বিরূপ পরিস্থিতি মোকাবিলা করতে হয়। অভিনব ওয়াটার স্প্ল্যাশ টাচ প্রযুক্তির কারণে ফোন ভেজা থাকলেও নিঁখুত স্ক্রিন রেসপন্স দিতে পারে, এতে ফলস টাচ কমে যায়। তাই ভেজা হাত, এমনকি হালকা বৃষ্টিতেও নির্বিঘ্নে স্মার্টফোন ইউজ করা যায়।

এছাড়া- গ্লাভস ব্যবহার করেও ফোনে স্ক্রল করা যায়, কারণ ঠাণ্ডা কিংবা প্রখর রোদে অনেকেই মোটরবাইক চালানোর প্রয়োজনে তা ব্যবহার করেন। স্মার্টফোনটিতে আরও রয়েছে- আউটডোর মোড, যেটি সরাসরি সূর্যরশ্মিতে আল্ট্রা-ক্লিয়ার ভিজিবিলিটি নিশ্চিত করে। তাই যারা দীর্ঘ সময় ঘরের বাইরে অবস্থান করেন এটি তাদের জন্য যথার্থ স্মার্টফোন।

এই ফোনের স্থায়িত্ব নিয়ে আরো বলা যায়- ১৪-স্টার সার্টিফিকেশন সহ মেলিটারি-গ্রেড ড্রপ রেজিস্ট্যান্স, কর্নিং গরিলা গ্লাস ৭আই এবং এসজিএস গোল্ড সার্টিফিকেশন; সবমিলিয়ে  শক্তিশালী ও দৃঢ় নিরাপত্তা, যা এই প্রাইস সেগমেন্টে খুব কমই দেখা যায়। তাই কর্মক্ষেত্রে অথবা কোথাও গমনকালে ভুলবশতঃ হাত থেকে পড়ে যাওয়াসহ বিভিন্ন দুর্ঘটনায় ‘এ৫এক্স’ গ্রাহকদের দেবে আত্মবিশ্বাসের সঙ্গে সুরক্ষা।

এই স্মার্টফোনে আরো রয়েছে- ফ্ল্যাগশিপ-লেভেল এআই ফিচার, যা খুব কমই এন্ট্রি-লেভেল স্মার্টফোনগুলোতে দেখা যায়। ডিভাইসটিতে ব্যবহারকারীরা আরো পাবেন আপগ্রেডেড ফটোগ্রাফি এক্সপেরিয়েন্স যেমন- এআই ইরেজার ২.০, যেটি ছবি থেকে অপ্রয়োজনীয় বিষবস্তু মুছে ফেলতে সাহায্য করে; এআই আনব্লার, ব্লারি ছবি স্পষ্ট করতে সাহায্য করে; এছাড়া এআই ক্লিয়ারিটি এনহেন্সার প্রতিটি শটকে করে আরো নিখুঁত। অধিকন্তু, এআই রিফ্লেকশন রিমুভার আলোর অযাচিত প্রতিফলন দূর করে। এছাড়া- এআই স্টুডিও ২.০ স্টুডিও-কোয়ালিটি মনের মতো ইফেক্ট ব্যবহার করে পোর্ট্রেট তৈরিতে সাহায্য করে। এছাড়া সৃজনশীলভাবে ছবি সম্পাদনায় ভূমিকা রাখে এআই স্মার্ট ইমেজ মেটিং, যার মাধ্যমে সহজেই ছবি থেকে কোনো বিষয় আলাদা করা যায়।

টেকসইতা এবং এআই-পাওয়ারড টুলস এর বদৌলতে গ্রাহকদের দিচ্ছে একটি পূর্ণাঙ্গ স্মার্টফোন অভিজ্ঞতা। এ মোবাইলে আছে ৩২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আরো আছে ৯০হার্টজ রিফ্রেশ রেট এর ৬.৬৭-ইঞ্চি ডিসপ্লে, যেটি ১০০০-নিট ব্রাইটনেস প্রদান করে এবং ব্যবহারকারীদের দেয় উজ্জ্বল ভিজ্যুয়াল।

এ ডিভাইসে আরো আছে- স্মার্টফোনে দ্রুত ও নিরাপদ এক্সেস এর জন্য সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। পাশাপাশি উচ্চ স্পষ্ট শব্দ শোনার জন্য ৩০০% আল্ট্রা ভলিউম মোড। এই সবকিছু প্যাক করা আছে- ৭.৯৯এমএম স্লিম বডিতে যার ওজন মাত্র ১৯৩ গ্রাম। তাই ফোনটি আরামদায়কভাবে ও সহজেই মুঠোবন্দি করা যায়। দুইটি বাহারি রঙে পাওয়া যাবে স্মার্টফোনটি- একটি হচ্ছে লেজার হোয়াইট এবং অপরটি হচ্ছে মিডনাইট ব্লু।

স্মার্টফোন অপো ‘এ৫এক্স’ (৪জিবি+৬৪জিবি) ১৫ মে, ২০২৫ তারিখে দেশের বাজারে গ্রাহকদের জন্য উন্মোচন করতে যাচ্ছে। অপোর এই ডিভাইসটির বাজারমূল্য ধরা হয়েছে- মাত্র ১৩ হাজার ৯৯০ টাকা।

Tags: স্মার্টফোন
Previous Post

মৌসুম শেষ বার্সার তরেসের

Next Post

ফাইনালে যেতে নেপাল পরীক্ষায় প্রস্তুত বাংলাদেশ

Next Post
বাংলাদেশের ফুটবল দলের তরুণ খেলোয়াড়রা অনুশীলনে অংশ নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইনালে যেতে নেপাল পরীক্ষায় প্রস্তুত বাংলাদেশ

বাংলাদেশ পুলিশ ব্যাজ ও লোগো, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা প্রতিনিধিত্ব করে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর ৯ স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT