চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রেডিট কার্ড ছাড়াই কিস্তিতে কেনা যাবে স্মার্টফোন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:36 অপরাহ্ন 18, মে 2025
in তথ্যপ্রযুক্তি
A A
ক্রেডিট কার্ড ও স্মার্টফোন হাতে ধরা ব্যক্তির ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

স্মার্টফোনকে আরো সাশ্রয়ী ও লাখো গ্রাহকের হাতের নাগালে আনতে পামপে-এর সহযোগিতায় স্মার্টফোন কেনার অভিনব ক্যাম্পেইন চালু করেছে দেশের শীর্ষ টেলিকম অপারেটর গ্রামীণফোন।

ক্রেডিট কার্ড ছাড়াই মাসিক কিস্তিতে স্মার্টফোন কেনার এ সুবিধা বাংলাদেশে ডিজিটাল বৈষম্য কমিয়ে সার্বিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। গ্রাহক-কেন্দ্রিক ভাবনা থেকেই এই উদ্যোগটি হাতে নেয়া হয়েছে যা সহজ, নিরবচ্ছিন্ন ও অন্তর্ভুক্তিমূলক।

এই ক্যাম্পেইনের আওতায় গ্রাহকরা দেশের সকল গ্রামীণফোন সেন্টার (জিপিসি) এবং নির্দিষ্ট পার্টনার আউটলেট থেকে টেকনো ও আইটেল স্মার্টফোনের জনপ্রিয় মডেলগুলো পছন্দানুযায়ী কিনতে পারবেন।

স্কিমের আওতায় থাকছে অত্যন্ত সহজ ঋণ সুবিধা যেখানে ক্রেডিট কার্ড ছাড়াই মাত্র ১৫ শতাংশ অর্থ জমা (ডাউন পেমেন্ট) দিয়েই স্মার্টফোন কেনার সুযোগ পাবেন গ্রাহকরা। মূল্যের বাকি অংশ সর্বোচ্চ ৯ মাসের কিস্তিতে এমএফএস/ নির্দিষ্ট কিছু ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা যাবে।

দায়িত্বশীল ঋণ ব্যবস্থাপনা এবং কিস্তি পরিশোধের সুরক্ষায় ক্রয়কৃত স্মার্টফোনগুলোতে স্মার্ট লকিং সিস্টেম যুক্ত করা থাকবে। এই প্রযুক্তির মাধ্যমে নির্ধারিত সময়ে কিস্তি পরিশোধের জন্য গ্রাহককে নিয়মিত রিমাইন্ডার দেওয়া হবে এবং কিস্তি বাকি থাকলে ডিভাইসটি স্বয়ংক্রিয়ভাবে লক হয়ে যাবে, যা নিশ্চিত করবে নিরাপদ ও ব্যবহারবান্ধব অভিজ্ঞতা।

গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার (সিপিও) সোলায়মান আলম বলেন, ক্রেডিট কার্ড ছাড়াই সহজ শর্তে মূল্য পরিশোধের সুযোগ দেওয়ার মাধ্যমে আমরা লাখো মানুষকে ডিজিটাল সংযোগের আওতায় আনছি, যা ডিজিটাল বৈষম্য কমিয়ে দেশে অন্তর্ভুক্তিমূলক অগ্রগতিকে ত্বরান্বিত করবে।

পামপে লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জুন জেং (ইথান) বলেন, এই উদ্যোগের মাধ্যমে একটি নিরাপদ ও সহজ মূল্য পরিশোধ ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশের লাখো মানুষকে ডিজিটাল জীবনের সঙ্গে সম্পৃক্ত হওয়ার সুযোগ তৈরি করছি আমরা।

Tags: গ্রামীণফোনপামপেস্মার্টফোন
Previous Post

কানাডায় বাংলাদেশ ফেস্টিভ্যাল মাতালেন সাবিনা ইয়াসমিন

Next Post

১৭ দিনে রেমিট্যান্স এসেছে ১৬১ কোটি ডলার

Next Post
নৌকার মধ্যে বিশাল পরিমাণ ডলার অর্থের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

১৭ দিনে রেমিট্যান্স এসেছে ১৬১ কোটি ডলার

বাংলাদেশের ফুটবল খেলোয়াড়রা ভারতের বিরুদ্ধে ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টাইব্রেকারে ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT