চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নো মেকআপ’ লুকে শাকিব!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:37 অপরাহ্ন 20, মার্চ 2024
in বিনোদন
A A
শাকিব খান নো মেকআপ লুকে হাসিমুখে সংবাদ সম্মেলনে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদে মুক্তি পেতে যাচ্ছে সুপারস্টার শাকিব খান অভিনীত হিমেল আশরাফ পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাজকুমার’। আরশাদ আদনান প্রযোজিত এই ছবির পক্ষ থেকে বুধবার (২০ মার্চ) গুলশান ক্লাবে আয়োজন করা হয় ইফতার মাহফিলের। যেখানে ছবি সংশ্লিষ্টরা ছাড়াও উপস্থিত ছিলেন সংবাদকর্মীরা।

শুরুতেই জানিয়ে দেয়া হয়, এটি ‘রাজকুমার’ এর পক্ষ থেকে আয়োজন হলেও কোনো প্রচার প্রচারণার উদ্দেশে নয় এ অনুষ্ঠান। শাকিবের মুখেও উচ্চারিত হলো এমনটাই। এদিন সন্ধ্যায় শাকিব তার বক্তব্যে বার বার বিনোদন সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানান। বলেন, আমরা যারা স্বপ্নবাজ মানুষ, তাদের স্বপ্নকে এগিয়ে নিতে যারা প্রতিনিয়ত আমাদের সমর্থন করে যাচ্ছেন, সেই বিনোদন সাংবাদিক ভাইবোনদের জন্যই আজকের এই অনুষ্ঠান।

শাকিব এসময় বলেন,“আজকের অনুষ্ঠানটি কেবলই শুধু বিনোদন সংবাদকর্মীদের জন্য। যারা সব সময়ই ভালো চলচ্চিত্রকে সাপোর্ট করে আসছেন। যারা আরশাদ আদনানের মতো স্বপ্নবাজ প্রযোজক, হিমেলের মতো মেধাবী নির্মাতা কিংবা আমরা যারা প্রতিনিয়ত দেশী সিনেমা নিয়ে ইতিবাচক স্বপ্ন দেখে যাচ্ছি- তাদের স্বপ্নকে এগিয়ে নিতে কাজ করছেন বিনোদন সাংবাদিকরা। ভালো চলচ্চিত্রের খবর পৌঁছে দিতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, তাদের সবার জন্য রাজকুমার টিমের পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠান। একসাথে সবাই একটু বসলাম, ইফতারি করলাম, গেটটুগেদারের মতো।”

এসময় শাকিব বলেন,“আজকে আমিও এসেছি খুব সাদামাটাভাবে, খুব সিম্পলভাবে এসেছি। কোনো মেকআপ নেই। নো মেকআপ, নো গেটআপ- একজন সাধারণ শিল্পী হিসেবে আমি আমার সহকর্মী বিনোদন সাংবাদিকদের কাছে এসেছি। উদ্দেশ্য একসাথে কিছু ভালো সময় কাটাতে।”

যদিও এসময় শাকিব তার ‘রাজকুমার’ নিয়েও কথা বলেন। ঢাকাই সিনেমার এই সুপারস্টার বলেন, যেহেতু এসেছি, রাজকুমার নিয়েও একটু কথা বলি। সবসময়তো আর আপনাদের সাথে সাক্ষাৎ হয়ে উঠে না। ‘রাজকুমার’ এমন একটা সিনেমা, যেটাকে সত্যিকার অর্থে আমরা ইন্টারনেশনাল সিনেমা বলছি। বহু দেশে একসঙ্গে সিনেমাটি রিলিজ হতে যাচ্ছে।

রাজকুমার এর প্রযোজক আরশাদ আদানের প্রশংসা করে শাকিব এদিন বলেন, শুধু কিছু টাকা হলেই প্রযোজক হওয়া যায় না। প্রযোজককেও একজন শিল্পী হতে হয়। আরশাদ আদনান হচ্ছেন একজন বড় শিল্পী। তার মতো শিল্পমনা প্রযোজক আমাদের বেশী দরকার। অসম্ভব স্বপ্নবাজ একজন মানুষ। প্রিয়তমা তার উদাহরণ। এবার ‘রাজকুমার’ দিয়ে সেটা আরো বেশী করে আঁচ পাবেন দর্শক।

Tags: আরশাদ আদনানপরিচালকরাজকুমারলিড বিনোদনশাকিবশাকিব খানসিনেমা
Previous Post

কেট মিডলটনের চিকিৎসার তথ্য বেআইনিভাবে দেখার চেষ্টায় হাসপাতালের কর্মীরা

Next Post

ফিলিস্তিন শক্তিশালী, প্রস্তুত বাংলাদেশও

Next Post
বাংলাদেশ ফুটবল দলের অনুশীলন, কোচের নির্দেশনা অনুসরণ করছে খেলোয়াড়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিলিস্তিন শক্তিশালী, প্রস্তুত বাংলাদেশও

বাংলাদেশ ক্রিকেটার হৃদয় অনুশীলনে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

মুশফিকের পরিবর্তে টেস্ট দলে হৃদয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT