চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন চ্যালেঞ্জ নিয়ে হাজির শাকিব!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:47 অপরাহ্ন 09, জুলাই 2024
in বিনোদন
A A
শাকিব খান নতুন সিনেমার পোস্টার, যেখানে তিনি একা দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলা সিনেমা অঙ্গনে এখন সুপারস্টার শাকিব খানের ‘তুফান’ এর দাপট! দেশের গণ্ডি পেরিয়ে সিনেমাটি এখন বিশ্বব্যাপী শোরগোল ফেলে দিয়েছে। বিশেষ করে বাঙালি অধ্যুষিত অঞ্চলে তুফান নিয়ে দেখা যাচ্ছে দর্শকের বাঁধ ভাঙা উচ্ছ্বাস! এরমধ্যেই নতুন চ্যালেঞ্জ জানালেন সুপারস্টার শাকিব!

মঙ্গলবার বিকেলে তার আসন্ন নতুন সিনেমা ‘দরদ’ এর লুক পোস্টার প্রকাশ করেন। ক্যাপশনে পরিবর্তনের ডাক নিয়ে লিখলেন, এখন সময় নতুন ইতিহাস তৈরীর!

তার এমন চ্যালেঞ্জই বলে দিচ্ছে, প্রিয়তমা, রাজকুমার কিংবা তুফান এর ধারাবাহিকতায় খুব ভালোভাবেই ‘দরদ’-এও প্রস্তুতি নিয়ে ফিরছেন! পোস্টারে সাদামাটা শাকিবের উপস্থিতি থাকলেও ইতিমধ্যে টিজারে দুর্দান্ত এক শাকিবের দেখা পেয়েছেন দর্শক!

গেল মাসে প্রকাশিত হয়েছে প্রতীক্ষিত ছবি ‘দরদ’ এর টিজার! প্রায় দেড় মিনিটের টিজারে বহুরূপী শাকিব খানকেই দেখা গেছে! কখনো একেবারে ছাপোষা মানুষ, আবার কখনো বা ভয়ংকর এক রহস্য পুরুষ!

টিজার বলছে, সাইকো থ্রিলার ঘরানার ছবি হতে যাচ্ছে অনন্য মামুনের ছবি ‘দরদ’। পাশাপাশি শাকিবের সাথে বলিউডের সোনাল চৌহানের আছে ভরপুর রোমান্স! সেই আভাসও আছে টিজারে! সঙ্গে দুর্দান্ত অ্যাকশন। মনে করা হচ্ছে, কমার্শিয়াল হিট হতে ফুল প্যাকেজ ছবি হতে যাচ্ছে ‘দরদ’!

সদ্যই ছবির পরিচালক অনন্য মামুন জানিয়েছেন, আগামী সেপ্টেম্বর মাসে ‘দরদ’ মুক্তি দিতে যাচ্ছেন। গেল রবিবার সকালে কলকাতার হোটেলে শাকিব খানের সঙ্গে দেখা করেন অনন্য মামুন। পরে শাকিবের সঙ্গে একটি ছবি পোস্ট করে ফেসবুকে জানান, ১৫ জুলাই থেকে ‘দরদ’ ছবির প্রমোশন শুরু করবেন। বাংলাদেশের পাশাপাশি বিশ্ব বাজারে ভালো কিছু করাই ‘দরদ’ সংশ্লিষ্টদের লক্ষ্য। মধ্যপ্রাচ্যে বড় অংশ জুড়ে বাঙালিরা থাকেন। সেই দর্শক ধরা অন্যতম টার্গেট আছে।

অনন্য মামুন বলেন, দুই মাস দরদের প্রোমোশনে নতুন চমক থাকবে। শাকিবিয়ানদের নিয়ে প্রথম কোন বড় আয়োজন হবে। সেখানে জানানো হবে সেপ্টেম্বর মাসের কোন তারিখ ‘দরদ’ প্যান ইন্ডিয়ান ছবি হিসেবে একযোগে মুক্তি পাবে।

Tags: অনন্য মামুনঅভিনয়তুফানদরদলিড বিনোদনশাকিবশাকিব খানসিনেমাসেপ্টেম্বর
Previous Post

সেমিতে যাদের নিয়ে একাদশ সাজাতে পারে ফ্রান্স

Next Post

ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকিদাতা গ্রেপ্তার

Next Post
ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকিদাতা গ্রেপ্তার. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকিদাতা গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর ঘরে প্রবেশের প্রতিবাদে বিক্ষোভরত জনতা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রমাণ পেলে, রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদের পরীক্ষা বাতিল করা হবে: পিএসসি'র চেয়ারম্যান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT