চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রহমত উল্লাহর বিরুদ্ধে করা মামলায় যা উল্লেখ করলেন শাকিব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:50 অপরাহ্ন 23, মার্চ 2023
in বিনোদন
A A
জনপ্রিয় ব্যক্তিত্বের সংবাদ সম্মেলন, সাংবাদিক ও মিডিয়া কর্মীদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

কথিত প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে মামলা করলেন চিত্রনায়ক শাকিব খান। বৃহস্পতিবার (২৩ মার্চ) সাড়ে ১১ টার দিকে তিনি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট (সিএমএম) এ আরফাতুল রাকিবের আদালতে এই মামলা করেন।

মামলায় শাকিব খান উল্লেখ করেন, তার কাছে একলাখ ডলার চাঁদাবাজি ও হত্যার হুমকি দেওয়া হয়েছে। ৩৮৫ ও ৫০৬ ধারায় এই মামলা করা হয়। শাকিবের পক্ষে আইনজীবী খায়রুল হাসান।

আদালত থেকে বের হয়ে শাকিব খান জানিয়েছেন, আদালত তার করা মামলাটি আমলে নিয়েছেন।

তিনি বলেন, থানা থেকে যে পরামর্শ দিয়েছিল, আমি অলরেডি চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করেছি। দুয়েকদিনের মধ্যেই সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাব।

শাকিব খান আশা প্রকাশ করে বলেন, একজন সাধারণ নাগরিক হিসেবে আশা করছি আমি ন্যায়বিচার পাব।

২০১৬ সালে অস্ট্রেলিয়াতে শুটিংকালে শাকিব খানের বিরুদ্ধে এক নারীকে ধর্ষণের অভিযোগ দেওয়া হয়। এই অভিযোগ তুলে লিখিত অভিযোগ করেন রহমত উল্লাহ নামে কথিত এক প্রযোজক। পরে যেখনাকার পুলিশের কাছে এ নিয়ে অভিযোগ গেলে তখনই সেটির নিষ্পত্তি করা হয়।

অস্ট্রেলিয়ান পুলিশের তরফ থেকে বলা হয়েছে, শাকিব খান শতভাগ ক্লিন। তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন।সেই সময়কার অস্ট্রেলিয়ান পুলিশের ক্লিয়ারেন্স হাজির করে এমনটা জানিয়েছেন শাকিবের অস্ট্রেলিয়ান আইনজীবী উপল আমিন।

বুধবার সন্ধ্যায় শাকিব খানের আইনজীবী উপল আমিন সেই কনফার্মেশন লেটার হাজির করে বলেন, অস্ট্রেলিয়ায় সেন্ট জর্জ ডিটেকটিভ অফিসে হেড অব ডিপার্টমেন্টের এবং ডিটেকটিভ সার্জেন্ট মাইকেল বাগের সাথে কথা বলেছি এবং তিনি আমাকে কয়েকটা বিষয়ে নিশ্চিত করেছেন।

একটি ইমেলে নিশ্চিত করেছেন, শ্লীলতাহানির যে অভিযোগ দেওয়া হয়েছিল সেটির তদন্ত সম্পূর্ণ শেষ। অভিযোগের প্রেক্ষিতে কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং কারো নামে ক্রিমিনাল মামলা দেওয়া হয়নি। সেইসঙ্গে ভবিষ্যতে কারো নামে গ্রেপ্তারি পরোয়ারা দেওয়া হবে না।

উপল আমিন বলেন, শাকিব খানের ব্যাপারে যে তদন্ত চলছিল তা সম্পূর্ণ হয়েছে। শাকিব খান হান্ড্রেড পারসেন্ট ক্লিন। এইসব বিষয় নিয়ে রহমত উল্লাহ উনি যা বলেছেন সেগুলো মিথ্যে এবং অভিযোগ ভিত্তিহীন।

Tags: আদালতমামলালিড বিনোদনশাকিবশাকিব খান
Previous Post

ব্যাটে ‘জয় বাংলা’ লেখা রকিবুলের হাতে স্বাধীনতা পুরস্কার

Next Post

বিয়ে হয়ে গেছে সেলেনা গোমেজের?

Next Post
সেলেনা গোমেজের বিবাহের পোশাক ও সাজে সুন্দর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিয়ে হয়ে গেছে সেলেনা গোমেজের?

ক্রিকেট মাঠে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে খেলোয়াড় ও কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

মিরাজকে ফিরিয়ে সিরিজ জয়ের মিশনে আগে বোলিং

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT