চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবকে ছাড়াই জয়ের ধারায় শেখ জামাল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:33 অপরাহ্ন 15, এপ্রিল 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
শেখ জামাল ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা প্রিমিয়ার লিগে তিন ম্যাচ খেলার পর বিরতি নিয়েছেন সাকিব আল হাসান। জাতীয় দলের অ্যাসাইনমেন্ট ও ব্যক্তিগত কারণ মিলিয়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে সবশেষ তিনটি ম্যাচ খেলেননি টাইগার অলরাউন্ডার। ওমরাহ করার পর ঈদের ছুটিতে সাকিব যান যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে। সেখান থেকে এখনও ফেরেননি। সোমবারের ম্যাচে সাকিবকে পায়নি পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা ক্লাবটি। তবে জয়ের ধারা ঠিকই অব্যাহত রেখেছে নুরুল হাসান সোহানের দল। টানা চার ম্যাচ জিতল তারা।

সোমবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে ৫ উইকেটে হারিয়েছে ধানমন্ডির ক্লাবটি। ৭৫ বলে ৭৬ রানের অপরাজিত ইনিংস খেলে জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন অধিনায়ক সোহান।

২০৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০৩ রানে ৫ উইকেট হারিয়ে বসেছিল শেখ জামাল। সেখান থেকে তাইবুর রহমানের সঙ্গে শতরানের জুটিতে সহজ জয় উপহার দেন সোহান। অলরাউন্ড নৈপুণ্যে উজ্জ্বল ছিলেন তাইবুর। দারুণ বোলিংয়ে পর ৬৩ বল খেলে ৩৯ রানে অপরাজিত থাকেন।

৪৬ ওভারে জয় তুলে নেয় শেখ জামাল। পারটেক্সের আহরার আমিন নেন তিন উইকেট।

টস জিতে ব্যাটিং করতে নেমে ৪৮.২ ওভারে দুইশ পেরিয়ে গুটিয়ে যায় পারটেক্স। আহরার করেন সর্বোচ্চ ৩৫ রান। টপ ও মিডলঅর্ডারের সব ব্যাটার দুই অঙ্ক ছুঁলেই ইনিংস বড় করতে পারেননি।

শেখ জামালের শফিকুল ইসলাম চারটি ও তাইবুর তিন উইকেট তুলে নিয়ে পারটেক্সের ইনিংসে ধস নামান।

Tags: ডিপিএলফতুল্লালিড স্পোর্টসশেখ জামালসাকিব
Previous Post

ইরানের হামলার পর কমলো জ্বালানি তেলের দাম

Next Post

নরসিংদীতে ইউপি সদস্যকে প্রকাশ্যে গুলি করে ও গলা কেটে হত্যা

Next Post
নরসিংদীতে ইউপি সদস্যের ছবি, পরিচিত মুখ. Channel i News - চ্যানেল আই নিউজ

নরসিংদীতে ইউপি সদস্যকে প্রকাশ্যে গুলি করে ও গলা কেটে হত্যা

বঙ্গবন্ধু ও বর্ষবরণের থিমের সঙ্গে মজার পুতুলের দল. Channel i News - চ্যানেল আই নিউজ

২০ বছরে পা দিলো শিশুদের প্রিয় সিসিমপুর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT