চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংবাদমাধ্যম বিক্রির ছয় বছর পর ৩৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:21 অপরাহ্ন 18, ফেব্রুয়ারি 2026
in আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

সংবাদপত্র ব্যবসা থেকে বেরিয়ে যাওয়ার ছয় বছর পর আবারও সংবাদমাধ্যমে বিনিয়োগ করেছে বার্কশায়ার হ্যাথওয়ে। ওয়ারেন বাফেটের প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক দ্য নিউ ইয়র্ক টাইমস-এ ৩৫০ মিলিয়ন ডলার বিনিয়োগের তথ্য প্রকাশ করেছে।

এপি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে জমা দেওয়া ত্রৈমাসিক শেয়ার পোর্টফোলিও প্রতিবেদনে এই বিনিয়োগের তথ্য উঠে আসে। এটি বাফেটের প্রধান নির্বাহী (সিইও) হিসেবে শেষ প্রান্তিকের বিনিয়োগ আপডেট।

২০২০ সালে বার্কশায়ারের মালিকানাধীন সব সংবাদপত্র বিক্রি করে বাফেট বলেছিলেন, শিল্পটি কার্যত শেষ। তবে তখনই তিনি ইঙ্গিত দিয়েছিলেন, জাতীয় ব্র্যান্ডসমৃদ্ধ পত্রিকা যেমন নিউইয়র্ক টাইমস বা ওয়াল স্ট্রিট জার্নাল টিকে থাকতে পারে।

নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা স্কুলের অধ্যাপক টিম ফ্র্যাঙ্কলিন বলেন, এটি বার্কশায়ারের জন্য এক অর্থে পূর্ণ বৃত্ত সম্পন্ন করা। তার মতে, নিউইয়র্ক টাইমস এখন আর শুধু প্রিন্ট পত্রিকা নয়; এটি শক্তিশালী ডিজিটাল প্ল্যাটফর্ম। জনপ্রিয় গেম ‘ওয়ার্ডল’, ক্রীড়া প্ল্যাটফর্ম ‘দ্য অ্যাথলেটিক’ এবং এক কোটির বেশি ডিজিটাল গ্রাহক নিয়ে প্রতিষ্ঠানটি এখন ডিজিটাল সংবাদ জগতে শক্ত অবস্থানে।

ত্রৈমাসিক প্রতিবেদনে স্পষ্ট নয়, এই বিনিয়োগ সরাসরি বাফেট করেছেন নাকি বার্কশায়ারের অন্য কোনো বিনিয়োগ ব্যবস্থাপক। সাধারণত এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ নিজেই দেখভাল করতেন বাফেট। চলতি বছরের জানুয়ারিতে ছয় দশকের নেতৃত্ব শেষে তিনি সিইও পদ ছাড়েন; দায়িত্ব নেন গ্রেগ অ্যাবেল।

প্রতিবেদন প্রকাশের পর পরবর্তী লেনদেনে নিউইয়র্ক টাইমসের শেয়ার প্রায় ৩ শতাংশ বেড়েছে।

এদিকে বার্কশায়ার তেল কোম্পানি শেভরন-এও বিনিয়োগ বাড়িয়েছে। চতুর্থ প্রান্তিকে আরও প্রায় ৮০ লাখ শেয়ার কিনে মোট শেয়ার সংখ্যা দাঁড়িয়েছে ১৩ কোটির বেশি। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার তেল খাত পুনরুজ্জীবনের প্রতিশ্রুতি দেওয়ার পর থেকে শেভরনের শেয়ারদর উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

শেভরন ভেনেজুয়েলায় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ভেনেজুয়েলা এস.এ.-এর পেট্রোলিওস (পিডিভিএসএ)-এর সঙ্গে যৌথ উদ্যোগে প্রতিদিন প্রায় আড়াই লাখ ব্যারেল তেল উৎপাদন করে। ২০২৬ সালের শুরু থেকে প্রতিষ্ঠানটির শেয়ার প্রায় ১৯ শতাংশ বেড়েছে।

অন্যদিকে, বার্কশায়ার গত প্রান্তিকে প্রায় ৫ কোটি ব্যাঙ্ক অফ আমেরিকা শেয়ার বিক্রি করলেও এখনও প্রায় ৮ কোটি ১০ লাখ শেয়ার ধরে রেখেছে। একই সময়ে প্রযুক্তি জায়ান্ট অ্যাপেল-এর প্রায় ১ কোটি শেয়ার কমালেও বছরের শেষে তাদের হাতে ছিল প্রায় ২২ কোটি ৮০ লাখ শেয়ার।

শেয়ার বিনিয়োগের বাইরে বার্কশায়ার সরাসরি মালিকানায় রেখেছে বীমা প্রতিষ্ঠান গেইকো, রেল কোম্পানি বিএনএসএফ রেলওয়ে এবং খুচরা ব্র্যান্ড ডেইরি কুইন ও সি’স ক্যান্ডিসহ ডজনখানেক প্রতিষ্ঠান।

Tags: ৩৫০ মিলিয়ন ডলার
Previous Post

রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখাই লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী

Next Post

সবাই চাইবে তাদের সন্তানদের বাংলাদেশে পাঠাতে: ববি হাজ্জাজ

Next Post

সবাই চাইবে তাদের সন্তানদের বাংলাদেশে পাঠাতে: ববি হাজ্জাজ

চালু হলো প্রধানমন্ত্রীর অফিসিয়াল ফেসবুক পেজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT