চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঞ্চিত জনগোষ্ঠীর উন্নয়নে ছয় এনজিও এক ফোরামে

বঞ্চিতদের ভাগ্য উন্নয়নে উদ্ভাবনী কাজ করবে ‘ইনোভেশন ফর ডেভেলপমেন্ট’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:36 অপরাহ্ন 26, সেপ্টেম্বর 2024
in রাজনীতি
A A
ছয় এনজিও এর প্রতিনিধিরা বঞ্চিত জনগোষ্ঠীর উন্নয়নে এক ফোরামে অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন নতুন উদ্ভাবনীর মাধ্যমে পিছিয়ে পড়া বা বঞ্চিত জনগোষ্ঠির ভাগ্য উন্নয়নে কাজ শুরু করলো ‘ইনোভেশন ফর ডেভেলপমেন্ট’ ফোরাম। সে লক্ষ্যে ছয়টি স্বনামধন্য উন্নয়ন সংস্থা এই ফোরাম গঠন করা হয়েছে।

রাজধানীর একটি হোটেলে ছয়টি এনজিও এর পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়। এতে ‘ইনোভেশন বুক’ এর মোড়ক উন্মোচনও করা হয়।

ছয়টি এনজিও এর মধ্যে রয়েছে ফ্রেন্ডশিপ, সেভ দ্য চিলড্রেন, ওয়ার্ল্ড ভিশন, সাইটসেভারস্, স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশন এবং জপাইগো। ‘ইনোভেশন ফর ডেভেলপমেন্ট’ হচ্ছে এনজিও, সশ্লিষ্ট সরকারী সংস্থা বা দপ্তর, বেসরকারী প্রতিষ্ঠান এবং সমমনা অন্যান্য সংস্থাগুলোর একটা সাধারণ প্ল্যাটফরম, যেখানে নতুন নতুন উদ্ভাবনীর মাধ্যমে সমাজের দুর্বল জনগোষ্ঠির ভাগ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এতে উপস্থিত ছিলেন ফ্রেন্ডশিপ-এর প্রতিষ্ঠাতা রুনা খান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর সিনিয়র ডিরেক্টর-অপারেশন্স চন্দন জেড গোমেজ, সেভ দ্য চিলড্রেন-এর ডিরেক্টর পিডিকিউ মো. বেলাল উদ্দিন, সাইটসেভারস্-এর প্রোগ্রাম ম্যানেজার বিএম জাহিদুল ইসলাম, স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশন এর পরিচালক অধ্যাপক মো. রফিকুল ইসলাম পিএইডি এবং জপাইগো-এর কান্ট্রি লিড সুশান্ত দোবে। এতে সম্মাননীয় অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. সুচিতা শারমিন ছাড়াও জাতীয় এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রুনা খান বলেন, “উদ্ভাবন হলো প্রকৃত চ্যালেঞ্জগুলির জন্য কার্যকরী সমাধান খুঁজে বের করা। সবচেয়ে দারুণ উদ্ভাবন তাকেই বলা হয় যেগুলো সাধারণ, মানিয়ে নেওয়া যায় এবং জনগোষ্ঠীভিত্তিক। তবে এককভাবে কেবল উদ্ভাবনই যথেষ্ট নয়। দয়া, বিনয় এবং সহনশীলতা ছাড়া আমরা এমন একটি জাতি গড়ে তুলতে পারবো না যেখানে মানুষ মর্যাদা এবং আশার সঙ্গে জীবনযাপন করবে। প্রকৃত পরিবর্তন তখনই ঘটে যখন মূল্যবোধ এবং উদ্ভাবন একসঙ্গে চলে।”

‘ইনোভেশন ফর ডেভেলপমেন্ট’-এর লক্ষ্য হচ্ছে, প্রাসঙ্গিক উদ্ভাবনে একে অপরের সাথে নতুন উদ্ভাবনী এবং আইডিয়া শেয়ারের সুযোগ সৃষ্টি, নতুন উদ্ভাবনী নিয়ে বিভিন্ন যৌথ আয়োজন, সবার অংশগ্রণের প্রাসঙ্গিক তথ্য-উপাত্ত উপস্থাপন, উদ্ভাবনী প্রকল্প এবং কর্মসূচীর জন্য প্রয়োজনীয় সম্পদ অর্জনের চেষ্টা।

Previous Post

মোসাদ সদর দপ্তরে হিজবুল্লাহর হামলা

Next Post

জনগণের প্রত্যাশা পূরণে নতুন উদ্যমে কাজ করতে হবে: ডিএমপি কমিশনার

Next Post
ডিএমপি কমিশনারের বৈঠক, পুলিশ কর্মকর্তা, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

জনগণের প্রত্যাশা পূরণে নতুন উদ্যমে কাজ করতে হবে: ডিএমপি কমিশনার

জামায়াতের নেতা অন্তর্বর্তী সরকারকে বিপ্লবের সেন্টিমেন্টের পরামর্শ দেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অন্তর্বর্তী সরকারকে বিপ্লবের সেন্টিমেন্ট ধারণ করে চলার পরামর্শ জামায়াতের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT