মধুমতি নদীর উপর নির্মিত দৃষ্টিনন্দন ছয় লেনের মধুমতি সেতুর উদ্বোধনের মাধ্যমে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের আর একটি স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। খুলনা, সাতক্ষীরা, যশোর নড়াইলসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার এই সেতুটি ঢাকার সাথে একশ’ থেকে দেড়শ’ কিলোমিটার দূরত্ব কমিয়ে দেবে।








