চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খাগড়াছড়িতে পরিস্থিতি এখনও থমথমে, অবরোধে অচল যোগাযোগ ব্যবস্থা

আজহার হেরা by আজহার হেরা
11:38 পূর্বাহ্ন 30, সেপ্টেম্বর 2025
in - টপ লিড নিউজ, খাগড়াছড়ি, জনপদ
A A
খাগড়াছড়িতে অবরোধের কারণে যোগাযোগ ব্যবস্থা বন্ধ, পুলিশ মোতায়েন।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিনিধির পাঠানো তথ্যচিত্র থেকে নেওয়া

ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলায় উদ্ভূত উত্তেজনা এখনো পুরোপুরি প্রশমিত হয়নি। জেলার পরিস্থিতি এখনও থমথমে। এদিকে জুম্ম ছাত্র জনতার ডাকা অনির্দিষ্টকালের সড়ক অবরোধ আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) চতুর্থ দিনের মতো চলছে।

যদিও সংগঠনটি গতকাল খাগড়াছড়ি-চট্টগ্রাম ও খাগড়াছড়ি-ঢাকা মহাসড়কে অবরোধ শিথিলের ঘোষণা দিয়েছিল, তবুও কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি। অভ্যন্তরীণ সড়ক যোগাযোগও কার্যত বন্ধ রয়েছে। তবে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

খাগড়াছড়ি শহর, শহরতলী ও গুইমারার অধিকাংশ দোকানপাট আজও খোলা হয়নি। সীমিত আকারে কিছু ইজিবাইক চলাচল করছে। কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে জরুরি প্রয়োজন ছাড়া স্থানীয়রা ঘর থেকে বের হচ্ছেন না।

গুইমারা থানার ওসি এনামুল হক চৌধুরী জানান, সহিংসতায় নিহত তিন পাহাড়ির মরদেহ রোববার ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং রাতে দাহক্রিয়া সম্পন্ন হয়েছে।

তিনি আরও বলেন, স্থানীয় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টা চলছে।

এলাকায় সেনাবাহিনীর টহল অব্যাহত রয়েছে। পাশাপাশি ১০ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। খাগড়াছড়ি পৌরসভা, সদর উপজেলা ও গুইমারা উপজেলায় ১৪৪ ধারা বহাল রয়েছে।

জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক হলে নির্দেশনা তুলে নেওয়া হবে।

এদিকে একটি সূত্র জানিয়েছে, সোমবার (২৯ সেপ্টেম্বর) খাগড়াছড়ির প্রশাসনের সঙ্গে আন্দোলনকারি জুম্ম ছাত্র জনতার ছয় প্রতিনিধি বৈঠক করেছেন। বৈঠকে তারা ১৪৪ ধারা প্রত্যাহারসহ ৮ দফা দাবি তুলে ধরেন।

প্রশাসনের পক্ষ থেকে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ করা হলেও বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি। এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন, তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর খাগড়াছড়ি সদরে পাহাড়ি এক স্কুলছাত্রী ধর্ষণের জেরে ২৭ ও ২৮ সেপ্টেম্বর সহিংসতার ঘটনায় তিন পাহাড়ি নিহত হন। এসময় সেনা কর্মকর্তাসহ বহু পাহাড়ি ও বাঙালি আহত হন। গুইমারায় অগ্নিসংযোগে রামসু বাজারসহ একাধিক ঘরবাড়ি ও কার্যালয় পুড়িয়ে দেওয়া হয়।

Tags: খাগড়াছড়িচতুর্থ দিনসড়ক অবরোধ
Previous Post

রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে হবে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন

Next Post

উত্তরবঙ্গের কয়েক জেলা থেকে ঢাকার বাস বন্ধে ভোগান্তি

Next Post
ঢাকার পথে উত্তরবঙ্গের বাসগুলো দাঁড়িয়ে রয়েছে, ভোগান্তির আশঙ্কা. Channel i News - চ্যানেল আই নিউজ

উত্তরবঙ্গের কয়েক জেলা থেকে ঢাকার বাস বন্ধে ভোগান্তি

প্রদর্শনীতে ইসরায়েলবিরোধী ব্যানার দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলকে নিষিদ্ধ করতে অর্ধশত খেলোয়াড়ের চিঠি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT