চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় জানাজার পর যশোরের উদ্দেশে ফায়ারফাইটার গাউসুলের মরদেহ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:34 অপরাহ্ন 12, জুন 2022
in - সেমি লিড, বাংলাদেশ
A A
ফায়ারফাইটার গাউসুলের মরদেহের জানাজা, শোকপ্রকাশ ও শ্রদ্ধা জানানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিনির্বাপণের সময় বিস্ফোরণে গুরুতর আহত ফায়ারফাইটার গাউসুল আজম চিকিৎসাধীন অবস্থায় রোববার মৃত্যুর পর তার জানাজা সম্পন্ন হয়েছে। রোববার বিকালে রাজধানীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে তার জানাজা সম্পন্ন হয়।

ফায়ারফাইটার গাউসুল আজম রোববার ভোর রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ট্রিটমেন্ট ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সীতাকুণ্ড বিএম কনটেইনার ডিপোর অগ্নি দুর্ঘটনায় এ পর্যন্ত ৯ জন ফায়ারফাইটারের মৃত্যু হয়েছে।

জানাজা অনুষ্ঠানে ফায়ার সার্ভিস অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব সৈয়দ বেলাল হোসেন, উপসচিব জনাব জাহিদুল ইসলাম, মরহুমের পরিবারের সদস্যগণ এবং ফায়ার সার্ভিসের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারি অংশগ্রহণ করেন।

জানাজা শেষে ফায়ারফাইটার গাউসুল আজমের মরদেহবাহী অ্যাম্বুলেন্স তার গ্রামের বাড়ি যশোরের মনিরামপুরের উদ্দেশে রওনা হয়েছে। সেখানে তার মরদেহ চিরনিদ্রায় শায়িত করা হবে বলে জানায় ফায়ার সার্ভিস মিডিয়া সেল।

গত ৪ জুন দিবাগত রাতে সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে আগুন নেভাতে গিয়ে বিস্ফোরণে তিনি গুরুতর আহত হন। প্রথমে তাকে চট্টগ্রাম সিএমএইচে এবং পরে সেনাবাহিনীর হেলিকপ্টারযোগে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ট্রিটমেন্ট ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ছিলেন। তার ৫ মাসের একটি পুত্র সন্তান রয়েছে। বাবা-মায়ের দুই ছেলে-মেয়ের মধ্যে গাউসুল আজম ছিলেন কনিষ্ঠ।

Tags: অগ্নি দুর্ঘটনাসীতাকুণ্ড ট্র্যাজেডি
Previous Post

গভর্নরের দায়িত্ব নেওয়ার সময় কার বয়স কত ছিল

Next Post

ইংল্যান্ডের ‘গোলখরা’ নিয়ে চিন্তিত নন ম্যাগুয়ের

Next Post
ইংল্যান্ডের ফুটবল খেলোয়াড়রা মাঠে প্রশংসা ও ধন্যবাদ জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংল্যান্ডের ‘গোলখরা’ নিয়ে চিন্তিত নন ম্যাগুয়ের

বাংলাদেশের রাজনীতিবিদরা আলোচনা সভায় অংশগ্রহণ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগ সরকার বাংলাদেশের একমাত্র দেশপ্রেমী সরকার: শেখ পরশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT