চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লঙ্কানদের উপর তাণ্ডব চালিয়ে যেসব রেকর্ড সিরাজের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:31 অপরাহ্ন 17, সেপ্টেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতীয় ক্রিকেটার সিরাজ মাঠে উদযাপন করছেন, দর্শকদের মাঝে আনন্দ. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়া কাপে ফাইনালে বিধ্বস্ত হয়েছে শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপ। ১৫.২ ওভার ব্যাট করে এশিয়া কাপের সর্বনিম্ন ৫০ রানে গুটিয়ে গেছে লঙ্কান ইনিংস। স্বাগতিকদের রেকর্ড সর্বনিম্ন রানে থামানোর পথে ভারতের বোলারদের নেতৃত্ব দিয়েছেন মোহাম্মদ সিরাজ। ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৬ উইকেট নেয়ার সঙ্গে গড়েছেন একাধিক রেকর্ড।

ঠিক সময়ে টস হলেও বৃষ্টির কারণে ফাইনালের লড়াই শুরু হতে বিলম্ব হয়েছে। খেলা গড়ালে টস জিতে ব্যাটের সিদ্ধান্ত নিয়ে রাখা শ্রীলঙ্কা মহাবিপদে পড়ে। প্রথম ওভারেই হারায় উইকেট। চতুর্থ ওভারে রীতিমত তাণ্ডব চালান সিরাজ। সেই ওভারে তুলে নেন ৪ উইকেট। পরে আরও দুটি উইকেট তুলেছেন। ৭ ওভার বল করে ২১ রান খরচায় ৬ উইকেট সিরাজের ঝুলিতে গেছে। ক্যারিয়ারসেরা বোলিং এটি, তার আগের সেরা বোলিং ফিগার ছিল ৩২ রানে ৪ উইকেট।

ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবার ৫ বা তার বেশি উইকেটের দেখা পেলেন সিরাজ। তৃতীয় উইকেট শিকার করে ২৯তম ম্যাচে ওয়ানডেতে ৫০ উইকেটের মাইলফলকে নাম লিখিয়েছেন ২৯ বর্ষী ডানহাতি পেসার।

পঞ্চম উইকেট শিকার করে চামিন্ডা ভাসের একটি রেকর্ড ছুঁয়েছেন করেন সিরাজ। ১৬ বলের মধ্যে ৫ উইকেট নিয়েছেন ভারতীয় পেসার। ২০০৩ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ১৬তম বলে পঞ্চম উইকেট নিয়ে রেকর্ড গড়েছিলেন ভাস। সেই ম্যাচে প্রথম ওভারেই বাংলাদেশের ৪ ব্যাটারকে ফিরিয়েছিলেন লঙ্কানদের সাবেক পেসার।

এশিয়া কাপে এক ম্যাচে সর্বোচ্চ উইকেট শিকারি অজন্তা মেন্ডিসের সঙ্গে নাম লিখিয়েছেন সিরাজ। ২০০৮ এশিয়া কাপের ফাইনালে করাচিতে ভারতের বিপক্ষে ৮ ওভার বল করে ১৩ রানে ৬ উইকেট নিয়েছিলেন মেন্ডিস।

এশিয়া কাপে পেস বোলারদের মধ্যে এক ম্যাচে সর্বোচ্চ উইকেটের মালিক এখন সিরাজ। ১৯৯৫ সালে শারজাহতে ভারতের বিপক্ষে ১৯ রানে ৫ উইকেট নিয়েছিলেন পাকিস্তানের কিংবদন্তি সাবেক আঁকিব জাভেদ।

একদিনের ক্রিকেটে শ্রীলঙ্কার বিপক্ষে সেরা বোলিং ফিগারের মালিক সিরাজ। দ্বিতীয় বোলার হিসেবে লঙ্কানদের বিপক্ষে ৬ উইকেট নিলেন। ১৯৯০ সালে পাকিস্তানের কিংবদন্তি সাবেক পেসার ওয়াকার ইউনুস লঙ্কানদের বিপক্ষে ২৬ রান খরচায় ৬ উইকেট নিয়েছিলেন।

ওয়ানডেতে ভারতীয় বোলারদের মধ্যে সেরা বোলিং ফিগারের তালিকায় চারে অবস্থান সিরাজের। শীর্ষে স্টুয়ার্ট বিনি, ২০১৪ সালে ঢাকায় বাংলাদেশের বিপক্ষে ৪ রানে ৬ উইকেট নিয়েছিলেন তিনি। দুইয়ে অনিল কুম্বলে, ১৯৯৩ সালে ইডেন গার্ডেনসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১২ রানে ৬ উইকেট নিয়েছিলেন। তিনে জাসপ্রীত বুমরাহ, ২০২২ সালে ওভালে ইংল্যান্ডের বিপক্ষে ১৯ রানে ৬ উইকেট আছে তার।

Tags: এশিয়া কাপ ফাইনালএশিয়া কাপ-২০২৩ফাইনালবুমরাহভারতলিড স্পোর্টসশ্রীলঙ্কাসিরাজ
Previous Post

প্রবাসীরা দেশের উন্নয়ন সহযোদ্ধা: জাহাঙ্গীর কবির নানক

Next Post

সিরাজের ৬ উইকেটের পর ৬.১ ওভারে চ্যাম্পিয়ন ভারত

Next Post
বাংলাদেশের ক্রিকেটার বলের জন্য দৌড়াচ্ছে, শ্রীলঙ্কার খেলোয়াড়ের ক্যাচ নেওয়ার চেষ্টা. Channel i News - চ্যানেল আই নিউজ

সিরাজের ৬ উইকেটের পর ৬.১ ওভারে চ্যাম্পিয়ন ভারত

অভিনেতা মুশফিকের বাড়ির নির্মাণের ছবি, গাছপালা ও বাড়ির দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রয়াত সহকারীর বাড়ি বানিয়ে দিলেন অভিনেতা মুশফিক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT